এক্সপ্লোর

যে কোনও যুদ্ধবিরতির জবাব দিতে হবে ‘পূর্ণ শক্তি’ দিয়ে, কাশ্মীর ইস্যু তুলে পাক সেনাকে নির্দেশ বাজওয়ার

রাওয়ালপিন্ডি: দায়িত্ব নিয়েছেন এই সেদিন। সেনাবাহিনীর জওয়ানদের উদ্দেশ্যে প্রথম ভাষণেই কাশ্মীর প্রসঙ্গ তুলে ভারতকে হুঙ্কার দিলেন নতুন পাকিস্তানি সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া।  রাওয়ালপিন্ডির ১০ কর্পসে যান তিনি। নিয়ন্ত্রণ রেখা বরাবর সামনের সারির সেনাঘাঁটিও পরিদর্শন করেন আজ। সেখানেই জওয়ানদের উদ্দেশ্যে দেওয়া ভাষণে বাজওয়া বলেন, নিয়ন্ত্রণ রেখায় ভারতের যে কোনও ধরনের সংঘর্ষবিরতির সমুচিত জবাব দিতে হবে পূর্ণ শক্তি দিয়ে।

উরির সেনা ঘাঁটিতে পাক মদতপুষ্ট জঙ্গি হামলা, জবাবে পাক অধিকৃত কাশ্মীরে ভারতীয় সেনার সার্জিক্যাল স্ট্রাইকের জেরে উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই বাজওয়ার এই হুঁশিয়ারি।

এক বিবৃতিতে পাক সেনার মিডিয়া শাখা ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশনস (আইএসপিআর) জানিয়েছে, নিয়ন্ত্রণ রেখায় ভারতীয় সেনার সাম্প্রতিক যুদ্ধবিরতি ভেঙে উত্তেজনা বৃদ্ধির পাল্টা পাকিস্তানের জবাবের জেরে তৈরি হওয়া নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে সেনাপ্রধানকে অবহিত করা হয়। বাজওয়াকে উদ্ধৃত করে পাক সংবাদপত্র ডন জানিয়েছে, ভারতের 'আগ্রাসী আচরণে'র একমাত্র উদ্দেশ্য হল, কাশ্মীরে ভারতীয় জওয়ানদের 'অত্যাচার' থেকে গোটা বিশ্বের মনোযোগ অন্যদিকে সরিয়ে দেওয়া।

এ সপ্তাহের শুরুতে সেনাপ্রধানের দায়িত্ব নিয়েই বাজওয়া বলেছিলেন, আঞ্চলিক স্তরে স্থায়ী শান্তি অর্জন করতে হলে কাশ্মীরী জনগণের আকাঙ্খাকে মর্যাদা দিয়েই রাষ্ট্রপুঞ্জে গৃহীত প্রস্তাবের সঙ্গে সঙ্গতি রেখে কাশ্মীর সমস্যার সমাধান করতে হবে। এমনকী  পাক সেনা নিয়ন্ত্রণ রেখায় 'বিনা প্ররোচনায় ভারতীয় গোলাগুলি'র 'মুখের মতো জবাব' দেওয়ায় তাদের প্রশংসাও করেন তিনি। সবসময় একেবারে সর্বোচ্চ পর্যায়ে প্রহরা চালিয়ে যেতেও নির্দেশ দেন বাহিনীকে।

সেরা শিরোনাম

Narendra Modi Australia Visit: স্টেডিয়ামের ছাদ থেকে মোদির উপর হামলা হতে পারে? বিদেশসফরের আগে এল হুমকি-বার্তা, তদন্ত শুরু অস্ট্রেলিয়ায়
স্টেডিয়ামের ছাদ থেকে মোদির উপর হামলা হতে পারে? বিদেশসফরের আগে এল হুমকি-বার্তা, তদন্ত শুরু অস্ট্রেলিয়ায়
E20 Petrol: ইথানল মিশ্রিত E20 পেট্রোল কেনায় আপত্তি, ভারতকে জানিয়ে দিল ভুটান, কারণ কী?
ইথানল মিশ্রিত E20 পেট্রোল কেনায় আপত্তি, ভারতকে জানিয়ে দিল ভুটান, কারণ কী?
Pakistan News : বিমান হাইজ্যাক করে যাত্রীদের পণবন্দী ! কূটনীতিক শোনেন,
বিমান হাইজ্যাক করে যাত্রীদের পণবন্দী ! কূটনীতিক শোনেন, "ম্যাডাম ঘুমাচ্ছেন, ওঠানো যাবে না"
China On India-Japan: ভারত-জাপান বন্ধুত্বে ঘুম উড়েছে চিনের
ভারত-জাপান বন্ধুত্বে ঘুম উড়েছে চিনের

ভিডিও

Naushad Siddiqui:
Mamata Banerjee:
Chandrima Bhattacharya: 'বিশ্বাসযোগ্যতা যখন প্রশ্নের মুখে পড়ে, তখন ফেরার প্রশ্ন নেই', বললেন চন্দ্রিমা ভট্টাচার্য
Chandrima Bhattacharya:
TMC News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Vaibhav Sooryavanshi: সচিনের ৩৭ বছরের পুরনো রেকর্ড ভেঙে গেল, মাত্র ১৫ বছর বয়সে ভারতের জার্সিতে অভিষেক বৈভবের
সচিনের ৩৭ বছরের পুরনো রেকর্ড ভেঙে গেল, মাত্র ১৫ বছর বয়সে ভারতের জার্সিতে অভিষেক বৈভবের
Mamata Banerjee : এবার ২১ জুলাই সমাবেশের ভবিষ্যৎ কী ? ফেসবুক লাইভে মমতা বললেন...
এবার ২১ জুলাই সমাবেশের ভবিষ্যৎ কী ? ফেসবুক লাইভে মমতা বললেন...
Gold Monetization Scheme: ঘরে রাখা সোনা দেবে টাকা, কী এই ‘গোল্ড মনিটাইজেশন স্কিম’
ঘরে রাখা সোনা দেবে টাকা, কী এই ‘গোল্ড মনিটাইজেশন স্কিম’
Success Story: মাত্র ৩ ফুট উচ্চতা, তবু হার মানেননি! শারীরিক প্রতিবন্ধকতা থামাতে পারেনি স্বপ্ন! আজ জেলার সেরা শিক্ষক সঞ্জীব
মাত্র ৩ ফুট উচ্চতা, তবু হার মানেননি! শারীরিক প্রতিবন্ধকতা থামাতে পারেনি স্বপ্ন! আজ জেলার সেরা শিক্ষক সঞ্জীব
Ram Temple Theft: রামমন্দিরে চুরির তদন্তে নয়া টুইস্ট, চুরির সোনা গলিয়ে কি বিস্কুট করে ফেলা হয়েছে? আদৌ ফিরে পাওয়া যাবে?
রামমন্দিরে চুরির তদন্তে নয়া টুইস্ট, চুরির সোনা গলিয়ে কি বিস্কুট করে ফেলা হয়েছে? আদৌ ফিরে পাওয়া যাবে?
India vs England Live: ১৪ রানেই থামল বৈভবের প্রথম আন্তর্জাতিক ইনিংস, পাওয়ার প্লে শেষে ফিরলেন অভিষেকও
১৪ রানেই থামল বৈভবের প্রথম আন্তর্জাতিক ইনিংস, পাওয়ার প্লে শেষে ফিরলেন অভিষেকও
Energy Drinks In Trouble : এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
FIFA World Cup 2026: টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
Embed widget