এক্সপ্লোর

ঢাকা হামলায় আইএসের হাত নেই, দাবিতে অনড় হাসিনা সরকার, অভিযোগের তির আইএসআই-এর দিকে

ঢাকা: ব্লগার খুনই হোক বা সংখ্যালঘু হত্যা, সাম্প্রতিককালে বাংলাদেশে একের পর এক খুনে তাদের হাত থাকার দাবি করেছে আইএস। আর প্রতিবারই তা অস্বীকার করে বাংলাদেশ সরকার বলেছে, আইএস নয়, দেশীয় জঙ্গিরাই এইসব হামলার পিছনে। ঢাকা সন্ত্রাসেও তার ব্যতিক্রম হল না। আইএসআইএস নিজেদের ওয়েবসাইটে রেস্তোঁরা হামলার কথা স্বীকার করে জঙ্গিদের ছবি আপলোড করলেও শেখ হাসিনা সরকার ফের দাবি করল, এই ঘটনাতেও আইএস নেই, রয়েছে দেশের মাটিতে বেড়ে ওঠা ইসলামি জঙ্গিরা। বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, বাংলাদেশে আইএসআইএস বা আল কায়দার কোনওরকম অস্তিত্ব নেই, গুলশনের ঘটনার অপরাধীরা সকলেই বাংলাদেশের মানুষ। এদের বাবা ঠাকুর্দার পরিচয় পর্যন্ত বাংলাদেশ সরকার জানে, জামাতুল মুজাহিদিন বাংলাদেশের মত দেশীয় জঙ্গি গোষ্ঠীর এরা সদস্য। প্রধানমন্ত্রী হাসিনার রাজনৈতিক উপদেষ্টা হোসেন তৌফিক ইমামের বক্তব্য, যেভাবে চাপাতি দিয়ে পণবন্দিদের গলা কেটে বা কুপিয়ে খুন করা হয়েছে, তাতে জামাতের ছাপ স্পষ্ট। পাক গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের সঙ্গে জামাতের যোগসাজস রয়েছে, তারা হাসিনা সরকার ফেলে দিতে চায়। ধরা পড়া একমাত্র জঙ্গিকে ভাল করে জিজ্ঞাসা করলেই সব কিছু স্পষ্ট হয়ে যাবে। বাংলাদেশের পুলিশ প্রধান জানিয়েছেন, মৃত ৬ জঙ্গির মধ্যে ৫জনকে পুলিশ আগে থেকেই খুঁজছিল, এদের নাম আকাশ, বিকাশ, ডন, বন্ধন ও রিপন। তবে বাংলাদেশি সংবাদমাধ্যম জানাচ্ছে, অ্যাসল্ট রাইফেল হাতে নিয়ে ওই জঙ্গিদের যে ছবি প্রকাশিত হয়েছে, তা দেখে পুরনো স্কুলের বন্ধুরা তাদের সনাক্ত করেছে, সোশ্যাল মিডিয়ায় একের পর এক পোস্ট করা হচ্ছে তাদের পুরনো ছবি। মৃতদের স্মৃতিতে দু’দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে বাংলাদেশ। জাতীয় পতাকা এই দু’দিন অর্ধনমিত থাকবে। শেখ হাসিনা দাবি করেছেন, দেশ থেকে সন্ত্রাসবাদ নির্মূল করবেন তিনি।    

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য

ভিডিও

Bihar News: নিটের প্রশ্নফাঁস কাণ্ডে উত্তপ্ত হয়ে উঠল বিহারের জেহানাবাদ। ছাত্র বিক্ষোভে চলল গুলি
Sudip Banerjee: কাল দুপুর ২ টোর সময় ভূপেন্দ্র যাদবের বাড়িতে বৈঠক আছে: সুদীপ বন্দ্যোপাধ্যায়
Tapas Roy: সাতবার পশ্চিমবঙ্গে গত সরকার থাকাকালীন প্রশ্নপত্র ফাঁস হয়েছে: তাপস রায় | ABP Ananda Live
BJP News: প্রশ্নপত্র ফাঁসকারী মাফিয়া চক্রকে নির্মূল করার ক্ষেত্রে এক চূড়ান্ত পদক্ষেপ:মুখ্যমন্ত্রী
Kalyan Banerjee: 'BJP-র সঙ্গে সংসদে ২০ জন গদ্দার'। স্লোগান কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget