এক্সপ্লোর

বাংলাদেশে সংখ্যালঘু নিধনের বিরুদ্ধে ফতোয়ায় সই লক্ষাধিক ধর্মগুরুর

ঢাকা: বাংলাদেশে সংখ্যালঘু এবং ধর্মনিরপেক্ষ ব্যক্তিদের উপর হামলা বন্ধ করার জন্য ফতোয়া জারি করলেন মুসলিম ধর্মগুরুরা। এই ফতোয়ায় সই করেছেন লক্ষাধিক ধর্মগুরু। তাঁরা সংখ্যালঘুদের হত্যাকে ‘ইসলাম বিরোধী’ আখ্যা দিয়েছেন।   বাংলাদেশ উলেমা কাউন্সিলের প্রধান মৌলানা ফরিদউদ্দিন মাসুদ বলেছেন, ৬২ পাতার এই ফতোয়ায় স্পষ্ট বলা হয়েছে, ইসলামপন্থীরা যা করছে তা ইসলাম বিরোধী। এর ফলে তারা ‘অমরত্ব’ পাবে না, ‘জাহান্নাম’-এর পথে যাবে। অ-মুসলিম, সংখ্যালঘু এবং নাস্তিকদের হত্যা করা ইসলামে নিষিদ্ধ। ‘ইসলামি জিহাদ’-এর নাম করে সন্ত্রাসবাদ আসলে ইসলাম, মুসলিম এবং মানবতার শত্রু।   মৌলানা আরও বলেছেন, বাংলাদেশে একের পর এক নাস্তিক ও ধর্মীয় সংখ্যালঘুদের হত্যা শুরু হওয়ার পর চলতি বছরের জানুয়ারি থেকেই ফতোয়া জারি করার প্রস্তুতি শুরু হয়। এতদিনে সেই ফতোয়া জারি হতে চলেছে। ‘মানবতার কল্যাণের জন্য শান্তির ফরমান’ শীর্ষক এই ফতোয়া জারি হবে ১৮ জুন।   গত তিন বছরে বাংলাদেশে অন্তত ৫০ জন নাস্তিক ও সংখ্যালঘুকে খুন করা হয়েছে। চলতি বছরে সংখ্যালঘুদের উপর হামলা বেড়ে গিয়েছে। ইসলামিক স্টেট জঙ্গিগোষ্ঠী সাম্প্রতিক হত্যার দায় স্বীকার করেছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা হত্যাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। তাঁর নির্দেশেই গত কয়েকদিনে দেশজোড়া তল্লাশিতে ১১ হাজার সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে।   তবে মৌলানার মতে, পুলিশ বা সেনা অভিযানের চেয়েও ধর্মগুরুদের ফতোয়া এবং প্রচারেই বেশি কাজ হবে। ইসলামি জঙ্গিদের বোঝাতে হবে, তারা যেটা করছে তার ফলে তারা ‘জন্নত’ নয়, ‘জাহান্নাম’-এ যাবে। তারা যেটা করছে, সেটা ‘জিহাদ’ নয়।

সেরা শিরোনাম

US Elections: এবার আমেরিকাতেও SIR? জ্ঞানেশ কুমারের সঙ্গে কথা হয়েছে, জানালেন ডোনাল্ড ট্রাম্প
এবার আমেরিকাতেও SIR? জ্ঞানেশ কুমারের সঙ্গে কথা হয়েছে, জানালেন ডোনাল্ড ট্রাম্প
Hindu Minorities in Pakistan: সংখ্যালঘু হিন্দুদের ‘সহ্য’ করছে পাকিস্তান? আসিফ আলি জ়ারদারির মন্তব্যে বিতর্ক, চেয়ার বাঁচাতে হাতিয়ার বিভেদ?
সংখ্যালঘু হিন্দুদের ‘সহ্য’ করছে পাকিস্তান? আসিফ আলি জ়ারদারির মন্তব্যে বিতর্ক, চেয়ার বাঁচাতে হাতিয়ার বিভেদ?
Donald Trump : হরমুজ সঙ্কট অব্যাহত, আমেরিকানদের 'পেট্রোলের জন্য একটু বেশি টাকা খরচ করার' আহ্বান ট্রাম্পের
হরমুজ সঙ্কট অব্যাহত, আমেরিকানদের 'পেট্রোলের জন্য একটু বেশি টাকা খরচ করার' আহ্বান ট্রাম্পের
NASA News: মহাকাশে মেডিক্যাল এমার্জেন্সি, উদ্ধার করা হয়েছিল তড়িঘড়ি, এবার NASA ছাড়লেন মহাকাশচারী, ঠিক কী হয়েছিল, তা নিয়ে রহস্য
মহাকাশে মেডিক্যাল এমার্জেন্সি, উদ্ধার করা হয়েছিল তড়িঘড়ি, এবার NASA ছাড়লেন মহাকাশচারী, ঠিক কী হয়েছিল, তা নিয়ে রহস্য

ভিডিও

BJP Government in Bengal | পছন্দ হয়নি মিষ্টি, Gupta Brothers-এর দোকানে BJP যুবনেতার দাদাগিরি
BJP Government in Bengal | বালিগঞ্জে BJP-এর যুবনেতার দাদাগিরি! 'লাগামছাড়া...', কটাক্ষ Kunal Ghosh-র
Calcutta High Court | জাতিগত শংসাপত্রে কাটছে না জট, এবার যাচাই-বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ
Weather Update Today | কোথাও কোমর জল, কোথাও আবার রাস্তা আর নদী আলাদা করার উপায় নেই
Building Collapsed in Kolkata | এ যেন ‘তাসের ঘর’, বৃষ্টিতে শহরের বুকে বাড়ি-বিপর্যয়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget