এক্সপ্লোর

Bangladesh News: প্রার্থনা চলাকালীন হামলা ঢাকার ইসকন মন্দিরে, ২০০ জন মিলে তাণ্ডব, আহত বেশ কয়েক জন

Bangladesh News: ভারতীয় হাই কমিশনের (Indian High Commission) তরফেও বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে।

ঢাকা: হোলির (Holi 2022) দিনই বাংলাদেশে (Bangladesh News) ইসকনের রাধাকান্ত মন্দিরে হামলার (Attack on ISKCON Temple) অভিযোগ। মন্দিরে ঢুকে ব্যাপক ভাঙচুর চালানোর অভিযোগ সামনে এসেছে। প্রায় ২০০ জনের ভিড় মন্দিরে হামলা চালায় বলে জানিয়েছেন ইস্কন কর্তৃপক্ষ। বিষয়টি নিয়ে নড়েচড়ে বসেছে দিল্লি। বংলাদেশ সরকারের সঙ্গে যোগাযোগ রেখে চলেছে ভারতীয় হাই কমিশন।

বৃহস্পতিবার সন্ধ্যায় প্রার্থনা চলাকালীন ঢাকায় (Dhaka News) ইসকনের ওই মন্দিরে হামলা চালানো হয় বলে জানা গিয়েছে। সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, প্রায় ২০০ জনের একটি দল মন্দিরে হামলা চালায়। ভিতরে ঢুকে দেদার ভাঙচুর চলে বেশ কিছু ক্ষণ ধরে। পরে পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়। হামলাকারীদের মন্দির চত্বর থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, যে জমির উপর মন্দিরটি অবস্থিত, সেটি নিয়ে দীর্ঘদিন ধরে ঝামেলা চলছে। সম্প্রতি আদালতের রায় মামলাকারীর পক্ষে যায়। তার পর থেকে ওই জমির উপর নিজের মালিকানা প্রতিষ্ঠার চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন তিনি। স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে ছিল এত দিন। কিন্তু বৃহস্পতিবার আচমকাই ঝামেলা বাধে।

আরও পড়ুন: Dol Purnima 2022: ১৩ বছরে পা দিল মহিষাদল রাজবাড়ির আম্রকুঞ্জের বসন্তোৎসব

এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন কলকাতায় ইসকনের সহ সভাপতি রাধারমণ দাস। তিনি জানিয়েছেন, ঢাকার মন্দিরে হামলায় তিন জন পুণ্যার্থী আহত হয়েছেন। বাংলাদেশ সরকারের কাছে এই ঘটনায় কড়া ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছেন ইসকন কর্তৃপক্ষ।  

ভারতীয় হাই কমিশনের (Indian High Commission) তরফেও বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। বাংলাদেশ সরকার, সে দেশের সংখ্যালঘু গোষ্ঠী এবং নেতা-মন্ত্রীদের সঙ্গে যোগাযোগ রেখে চলেছে তারা।

এর আগে, গত বছর ইসকনের মন্দিরে হামলার খবর উঠে আসে বাংলাদেশ থেকে। অক্টোবরের মাঝামাঝি নোয়াখালির ইসকন মন্দিরে হামলা চালায় একদল দুষ্কৃতী। ব্যাপক ভাঙচুর চালানো হয় সেখানে। হাতাহাতি, ধস্তাধস্তিতে মৃত্যুও হয় এক জনের। মৃত ব্যক্তি ইসকনের সদস্য ছিলেন বলে জানা যায়। সে বারও প্রায় ২০০ জনের একটি দল মন্দিরে হামলা চালায় বলে অভিযোগ ওঠে। তার আগে দুর্গাপুজো চলাকালীন কুমিল্লাতেও হিংসা ছড়ায়। তাতে অনেকে প্রাণ হারান।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NASA News: মহাকাশে মেডিক্যাল এমার্জেন্সি, উদ্ধার করা হয়েছিল তড়িঘড়ি, এবার NASA ছাড়লেন মহাকাশচারী, ঠিক কী হয়েছিল, তা নিয়ে রহস্য
মহাকাশে মেডিক্যাল এমার্জেন্সি, উদ্ধার করা হয়েছিল তড়িঘড়ি, এবার NASA ছাড়লেন মহাকাশচারী, ঠিক কী হয়েছিল, তা নিয়ে রহস্য
Strait of Hormuz: হরমুজ় আমেরিকার এলাকা? বড় দাবি ট্রাম্পের, জানালেন, শীঘ্রই ঘোষণা হবে
হরমুজ় আমেরিকার এলাকা? বড় দাবি ট্রাম্পের, জানালেন, শীঘ্রই ঘোষণা হবে
Independence Day 2026 : ১৫ অগাস্ট স্বাধীনতা দিবস উদযাপন করে ভারত, তার একদিন আগেই কেন পালন করে পাকিস্তান ?
১৫ অগাস্ট স্বাধীনতা দিবস উদযাপন করে ভারত, তার একদিন আগেই কেন পালন করে পাকিস্তান ?
BRICS Summit 2026 : বড় আপডেট, ভারতে আসছেন ইরানের প্রেসিডেন্ট; লক্ষ্য এই...
বড় আপডেট, ভারতে আসছেন ইরানের প্রেসিডেন্ট; লক্ষ্য এই...

ভিডিও

Red Road Independence Day: রেড রোডে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান, বাজল 'বন্দে মাতরম' | ABP Ananda
Tulu Mondal News: টুলু মণ্ডলের পাথর খাদানে DCR জালিয়াতিকাণ্ডে গ্রেফতার সরকারি আধিকারিক | ABP Ananda
CM Suvendu Adhikari: রেড রোডে ছাত্রছাত্রীদের সঙ্গে হাত মেলালেন মুখ্যমন্ত্রী | Red Road | ABP Ananda
Mahua Moitra: ফের বিক্ষোভের মুখে মহুয়া, কৃষ্ণনগর সার্কিট হাউজের সামনে বিক্ষোভ BJP-র| TMC | ABP Ananda
TMC Leader Arrested: 'পুলিশের ওপর হামলা, তোলাবাজি', গ্রেফতার Howrah-র এক তৃণমূল নেতা | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget