এক্সপ্লোর

শরণার্থী সংকটের মধ্যেই আকাশসীমা লঙ্ঘনের অভিযোগ নিয়ে মায়ানমারকে সতর্ক করল বাংলাদেশ

ঢাকা: রোহিঙ্গা শরণার্থী সমস্যার মধ্যে বাংলাদেশ ও মায়ানমারের সম্পর্কের টানাপোড়েন বাড়ছে। বাংলাদেশ মায়ানমারের বিরুদ্ধে তাদের আকাশসীমা লঙ্ঘনের অভিযোগ এনেছে। বাংলাদেশ হুঁশিয়ারি দিয়েছে, এ ধরনের ‘প্ররোচণামূলক’ কার্যকলাপ ‘অবাঞ্ছিত পরিস্থিতি’ ডেকে আনতে পারে। মায়ানমারের রাখাইন প্রদেশে গত আগস্টের শেষে পুলিশ ফাঁড়িতে সন্ত্রাসবাদী হামলার পাল্টা সামরিক অভিযানে সেখানকার ৪ লক্ষের বেশি সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিম ভিটেছাড়া হয়ে বাংলাদেশে পালিয়েছে। রোহিঙ্গাদের বিরুদ্ধে মায়ানমারের সামরিক বাহিনীর অভিযানকে ‘জাতি হত্যা’র উদাহরণ হিসেবে বর্ণনা করেছে রাষ্ট্রপুঞ্জ। বাংলাদেশের অভিযোগ, গত ১০,১২ ও ১৪ সেপ্টেম্বর মায়ানমারের ড্রোন ও হেলিকপ্টার আকাশসীমা লঙ্ঘন করেছে। ঢাকায় নিযুক্ত মায়ানমারের দূতাবাসের এক পদস্থ আধিকারিককে তলব করে এই অভিযোগ জানিয়েছেন বাংলাদেশ। বিদেশমন্ত্রকের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে যে, ‘মায়ানমারের এ ধরনের প্ররোচণামূলক কাজের পুনরাবৃ্ত্তিতে বাংলাদেশ গভীর উদ্বেগ প্রকাশ করেছে। এ ধরনের সার্বভৌমত্ব লঙ্ঘনের ঘটনা যাতে আর না ঘটে তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মায়ানমারকে বলা হয়েছে’। মায়ানমার সরকারের এক মুখপাত্র বলেছেন, বাংলাদেশ যে ঘটনার কথা বলেছে সে সম্পর্কে তাঁদের কাছে কোনও তথ্য নেই। মায়ানমার অবশ্য এর আগে বাংলাদেশের একই ধরনের অভিযোগ খারিজ করে দিয়েছিল। জওউ এইচতাই নামে ওই মুখপাত্র বলেছেন, বাংলাদেশ কোনও তথ্য দিলে তা খতিয়ে দেখা হবে। এইচতাই আরও বলেছেন, বর্তমানে দুই দেশ শরণার্থী সমস্যার মোকাবিলা করছে। তাই সুষ্ঠু বোঝাপড়ার ভিত্তি দুই দেশের মধ্যে সহযোগিতার প্রয়োজন রয়েছে। উল্লেখ্য, কয়েক দশক ধরেই রোহিঙ্গা শরণার্থীর সমস্যায় ভুগতে হচ্ছে বাংলাদেশকে। মায়ানমারে অত্যাচারের শিকার হয়ে রোহিঙ্গারা বাংলাদেশে ঢুকে পড়ছে। মায়ানমারে রোহিঙ্গাদের বেআইনি অনুপ্রবেশকারী বলা হয়। তাদের নাগরিকত্বও দেওয়া হয়নি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Donald Trump : 'হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নেবে আমেরিকা', 'প্রতিদান-বাবদ' অর্থ দাবি ট্রাম্পের
'হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নেবে আমেরিকা', 'প্রতিদান-বাবদ' অর্থ দাবি ট্রাম্পের
Sam Neill Passes Away : প্রয়াত 'জ্যুরাসিক পার্ক' খ্যাত অভিনেতা স্যাম নীল
প্রয়াত 'জ্যুরাসিক পার্ক' খ্যাত অভিনেতা স্যাম নীল
UFO Files: চাঁদের মাটিতে বিরাট বিরাট স্তম্ভ, এলিয়েনের অস্তিত্ব লুকিয়ে যাচ্ছে আমেরিকা? বলছেন প্রাক্তন পেন্টাগন আধিকারিক
চাঁদের মাটিতে বিরাট বিরাট স্তম্ভ, এলিয়েনের অস্তিত্ব লুকিয়ে যাচ্ছে আমেরিকা? বলছেন প্রাক্তন পেন্টাগন আধিকারিক
Viral News: বন্ধুকে ২৮ কোটি টাকার সম্পত্তি উইল করে দিলেন ১৯ বছরের তরুণ, ফ্ল্যাট, ফিক্সড ডিপোজিট সব কিছু, মা-বাবার প্রতি বীতশ্রদ্ধ হয়েই কি?
বন্ধুকে ২৮ কোটি টাকার সম্পত্তি উইল করে দিলেন ১৯ বছরের তরুণ, ফ্ল্যাট, ফিক্সড ডিপোজিট সব কিছু, মা-বাবার প্রতি বীতশ্রদ্ধ হয়েই কি?

ভিডিও

BJP Government News | অশান্তির আঁচ পেলেই অভিযুক্তকে গ্রেফতার, রাজ্যে কার্যকর গুন্ডা দমন আইন
Arjun Singh | বেলতলা পরিবহণ দফতরে ঘুঘুর বাসা, পরিদর্শনে গিয়ে মন্তব্য পরিবহণমন্ত্রী অর্জুন সিংয়ের
Newtown Money Recovery | সাইবার প্রতারণা মামলায় নিউটাউনের ফ্ল্যাটে তল্লাশি, উদ্ধার বিপুল পরিমাণ টাকা
Dilip Ghosh Jhalmuri Song | ঝালমুড়ি নিয়ে এবার গান রেকর্ডিং দিলীপ ঘোষের। ABP Ananda LIVE
Shravani Mela | শ্রাবণী মেলার আগেই তারকেশ্বরে 'মহাদেব এক্সপ্রেস', প্রতি সোমে জলযাত্রীদের জন্য় 'পুষ্পবৃষ্টি'

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anti Social Activities Bill: রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
Jhalmuri Song : 'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
Weather Alert: রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
Road Accident : ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
Srabanti Chatterjee: ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
Railway Stolen Bedsheets : ১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
CM Suvendu Adhikari:
"মেধার ভিত্তিতে নিয়োগ..", বড় বার্তা মুখ্যমন্ত্রীর, "আগামী এক সপ্তাহের মধ্যে.." কী কী পাচ্ছে এবার রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলি ?
Ration Controversy: 'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
Embed widget