এক্সপ্লোর

পিস টিভি-র ডাউনলিঙ্ক অনুমতিও বাতিল করল বাংলাদেশ প্রশাসন

ঢাকা: বিতর্কিত ধর্মগুরু জাকির নায়েকের ‘পিস টিভি’-র সম্প্রচারকে নিষিদ্ধ করার ২৪-ঘণ্টার মধ্যে চ্যানেলের ডাউনলিঙ্ক অনুমতিও বাতিল করল শেখ হাসিনা সরকার। সংবাদসংস্থা সূত্রে দাবি, বাংলাদেশের তথ্য ও সম্প্রচার মন্ত্রক এদিন পিস টিভি-র ডাউনলিঙ্কের অনুমতি প্রত্যাহার করার নির্দেশ দেয়। চ্যানেল সম্প্রচারের জন্য এই ডাউনলিঙ্ক অনুমতির প্রয়োজন হয়। এদিন মন্ত্রকের তরফে জানিয়ে দেওয়া হয়, সংসদীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, ডাউনলিঙ্কের নিয়মাবলি লঙ্ঘন করার জন্য পিস টিভি-র ডাউনলিঙ্ক অনুমতি প্রত্যাহার করা হয়। প্রসঙ্গত আইনশৃঙ্খলা বিষয়ক সংসদীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, গতকালই পিস টিভি-র সম্প্রচারে নিষিদ্ধ ঘোষণা করে শেখ হাসিনা সরকার। বাংলাদেশের সংবাদমাধ্যম সূত্রে দাবি, গত বছর ফেসবুকে একটি বিতর্কিত পোস্ট করেছিল গুলশনে হামলাকারী জঙ্গি তথা আওয়ামি লিগের নেতার ছেলে রোহন ইমতিয়াজ। ওই পোস্টে সে জাকির নায়েকের প্রসঙ্গ উল্লেখ করেছিল। এই প্রেক্ষাপটে রবিবার জরুরী বৈঠকে বসে বাংলাদেশের আইন-শৃঙ্খলা বিষয়ক সংসদীয় কমিটি। সেই বৈঠকেই বাংলাদেশের জাকির নায়কের চ্যানেল পিস টিভি বাংলা-কে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান জানান, ঢাকা হামলায় আদতে মুম্বই-নিবাসী নায়েকের ঠিক কী ভূমিকা ছিল, তা খতিয়ে দেখছে বাংলাদেশের গোয়েন্দা সংস্থাগুলি। পাশাপাশি, খতিয়ে দেখা হচ্ছে, বাংলাদেশে জাকিরের যাবতীয় অর্থনৈতিক লেনদেনের খতিয়ান। শুধু বাংলাদেশই নয়, জাকিরের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে ভারতও। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে বহু অভিযোগ জমা পড়েছে, যেখানে বলা হয়েছে, সাধারণ মানুষের মধ্যে কট্টরপন্থাকে সঞ্চারিত করতে বিদেশ থেকে নিয়মিত অনুদান পেয়েছে জাকির।  

সেরা শিরোনাম

Mohan Bhagwat US Visit: এবার RSS-কে নিষিদ্ধ করার দাবি আমেরিকায়, মোহন ভাগবতের সফরের ঠিক আগে
এবার RSS-কে নিষিদ্ধ করার দাবি আমেরিকায়, মোহন ভাগবতের সফরের ঠিক আগে
Vietnam Airlines Boeing 787: ঘষা খেল লেজ, পর পর ফাটল চারটি টায়ার, শেষে আকাশ থেকে ছড়াতে হল তেল, বিমানযাত্রায় প্রাণ যায় যায় অবস্থা হল যাত্রীদের
ঘষা খেল লেজ, পর পর ফাটল চারটি টায়ার, শেষে আকাশ থেকে ছড়াতে হল তেল, বিমানযাত্রায় প্রাণ যায় যায় অবস্থা হল যাত্রীদের
US Elections: এবার আমেরিকাতেও SIR? জ্ঞানেশ কুমারের সঙ্গে কথা হয়েছে, জানালেন ডোনাল্ড ট্রাম্প
এবার আমেরিকাতেও SIR? জ্ঞানেশ কুমারের সঙ্গে কথা হয়েছে, জানালেন ডোনাল্ড ট্রাম্প
Hindu Minorities in Pakistan: সংখ্যালঘু হিন্দুদের ‘সহ্য’ করছে পাকিস্তান? আসিফ আলি জ়ারদারির মন্তব্যে বিতর্ক, চেয়ার বাঁচাতে হাতিয়ার বিভেদ?
সংখ্যালঘু হিন্দুদের ‘সহ্য’ করছে পাকিস্তান? আসিফ আলি জ়ারদারির মন্তব্যে বিতর্ক, চেয়ার বাঁচাতে হাতিয়ার বিভেদ?

ভিডিও

Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |
Jadavpur University | আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur University |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget