এক্সপ্লোর

‘বঙ্গবাহাদুর’: ভারতীয় হাতির মৃত্যুতে ১ কোটি ক্ষতিপূরণ দাবি করে মামলা বাংলাদেশ হাইকোর্টে

ঢাকা: ‘বঙ্গবাহাদুর’-এর মৃত্যুর জন্য যারা দায়ী, তাদের থেকে কোটি টাকা ক্ষতিপূরণ আদায়ের দাবি তুলে মামলা বাংলাদেশে। সম্প্রতি, বন্যার তোড়ে ব্রহ্মপুত্র নদে প্রায় ১৭০০ কিলোমিটার ভেসে অসম থেকে বাংলাদেশে চলে যায় পূর্ণবয়স্ক ভারতীয় হাতি ‘বঙ্গবাহাদুর’। সেখানে তার মৃত্যু হয়। অভিযোগ, অতিরিক্ত ট্র্যাঙ্কুলাইজার (ঘুম-পাড়ানোর ওষুধ) ব্যবহার করাতেই মৃত্যু হয়েছে হাতিটির। এই প্রেক্ষিতে ইউনুস আলি নামের বাংলাদেশের সুপ্রিম কোর্টের এক আইনজীবী ঢাকা হাইকোর্টে একটি রিট পিটিশন দাখিল করেন। সেখানে তিনি জানান, হাতির মৃত্যুর জন্য যারা দায়ী, তাদের থেকে যেন ১ কোটি বাংলাদেশি টাকা ক্ষতিপুরণ আদায় করতে বাংলাদেশ সরকারকে নির্দেশ দিক আদালত। পাশাপাশি, এই ঘটনায় একটি বিচারবিভাগীয় তদন্ত গঠন করতে সরকারকে নির্দেশ দেওয়া হোক বলেও নিজের আবেদনে জানান ইউনুস। নিজের আবেদনে ওই আইনজীবী বলেন, সংবিধান অনুযায়ী পরিবেশ ও বন্যপ্রাণ রক্ষা করা সরকারের কর্তব্য। কিন্তু হাতিটিকে বাঁচাতে না পেরে এক্ষেত্রে নিজের সাংবিধানিক দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে সরকার। এপ্রসঙ্গে, তিনি বাংলাদেশ প্রশাসনকেও কাঠগড়ায় দাঁড় করান। ‘বঙ্গবাহাদুর’: ভারতীয় হাতির মৃত্যুতে ১ কোটি ক্ষতিপূরণ দাবি করে মামলা বাংলাদেশ হাইকোর্টে প্রসঙ্গত, গত মঙ্গলবার রাজধানী ঢাকা থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরে জামালপুর জেলায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যায় ‘বঙ্গবাহাদুর’। জানা যায়, অসমে বন্যার কারণে গত ২৭ জুন নিজের পাল থেকে আলাদা হয়ে পড়ে সে।  এরপর ক্ষরাস্রোত ব্রহ্মপুত্র নদে ভাসতে ভাসতে প্রায় ১৭০০ কিলোমিটার পাড়ি দিয়ে বাংলাদেশে পৌঁছয় ‘বঙ্গবাহাদুর’। পথে, বেশ কয়েকটি জলাভূমিতে ওঠার চেষ্টা করে ‘বঙ্গবাহাদুর’। কিন্তু, সেখানে আগে থেকেই বন্যা-কবলিত মানুষ আশ্রয় নিয়েছিলেন। তাঁরা হাতিটিকে তাড়িয়ে দেন। বাধ্য হয় বনকর্মীরা ‘বঙ্গবাহাদুর’-কে চারবার ট্র্যাঙ্কুলাইজার ডার্ট দেওয়া হয়। প্রত্যক্ষদর্শীদের মতে, সম্ভবত অধিকমাত্রায় ঘুম পাড়ানোর ওষুধ দেওয়ার ফলেই হাতিটির মৃত্যু হয়। গত মঙ্গলবার, পরিবেশমন্ত্রকের নির্দেশিকানুসারে এই ঘটনার তদন্ত করতে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে বাংলাদেশের বন-দফতর।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jitendra Tiwari : 'সব কালেকশন মাস্টার হয়ে গেছে'... নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
Road Accident : পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
Sonam Wangchuk: অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
Weather : সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি

ভিডিও

Suvendu Adhikari | অ্যাপ ক্যাব পরিষেবা আরও বাড়াতে পদক্ষেপ রাজ্যের 'ভারত ট্যাক্সি'-র সঙ্গে জুড়ল 'যাত্রী সাথী' | ABP Ananda LIVE
Suvendu Adhikari | মুখ্যমন্ত্রীকে চিঠি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | ABP Ananda LIVE
Canning News | যুবককে কি হত্যা করে বাজারের মধ্যে ফেলে যাওয়া হয়েছে? তদন্তে ক্যানিং থানা
Suvendu Adhikari | 'সরকারি কাজকর্মে বাংলা ভাষার প্রয়োগকে অগ্রাধিকার দিতে চিঠি', জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
Firhad Hakim | ফিরহাদের মুখে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ভূয়সী প্রশংসা | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jitendra Tiwari : 'সব কালেকশন মাস্টার হয়ে গেছে'... নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
Road Accident : পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
Sonam Wangchuk: অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
Weather : সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
National Film Awards 2026: কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
Baba Vanga : ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
Embed widget