এক্সপ্লোর

নিজের কাজের সময় মৃত্যু চাননি, ২০ জন রোগীকে বিষ ইঞ্জেকশন দিয়ে হত্যা জাপানের এক নার্সের!

টোকিও: চিকিৎসকদের পাশাপাশি অসুস্থ ব্যক্তিদের সুস্থ করে তোলার দায়িত্ব থাকে নার্সদের উপরেও। কিন্তু জাপানে এক নার্সই ঘাতকের ভূমিকা নিলেন। তিনি চাননি তাঁর কাজের সময় কোনও রোগীর মৃত্যু হয়। তাই অন্য এক নার্স কর্তব্যরত থাকা অবস্থায় যাতে মৃত্যু হয়, সেটা নিশ্চিত করার জন্য ২০ জন অসুস্থ ব্যক্তিকে বিষ ইঞ্জেকশন দেন আয়ুমি কুবোকি নামে ওই মহিলা। সবারই মৃত্যু হয়। খুনের অভিযোগে এই নার্সকে গ্রেফতার করা হয়েছে। তাঁর দাবি, মৃতরা সবাই গুরুতর অসুস্থ ছিলেন। যদিও এই দাবি মানতে নারাজ পুলিশ। জাপানের একটি সংবাদমাধ্যম সূত্রে খবর, এই ঘটনাটি ২০১৬ সালে টোকিওর কাছে ওগুচি হাসপাতালের। সেখানে কোনও রোগীর মৃত্যু হলে কর্তব্যরত নার্সকেই সেই খবর জানাতে হয় মৃত ব্যক্তির আত্মীয়দের। এই ঝক্কি এড়ানোর লক্ষ্যেই বয়স্ক রোগীদের স্যালাইনে অ্যান্টিসেপটিক দেন ওই নার্স। ফলে সংশ্লিষ্ট ব্যক্তিদের মৃত্যু হয়। অন্য এক নার্স প্রথমে বিষয়টি লক্ষ্য করেন। এরপর এক মৃত ব্যক্তির রক্ত পরীক্ষা করে অ্যান্টিসেপটিক মেলে। ময়নাতদন্তে মৃতদের সবার দেহেই অ্যান্টিসেপটিক পাওয়া যায়। তাঁদের সবার স্যালাইনের টিউবেই ফুটো দেখা যায়। ফলে খুনের বিষয়ে নিশ্চিত হয় পুলিশ। সেই সময় যাঁরা কর্তব্যরত অবস্থায় ছিলেন, তাঁদের মধ্যে একমাত্র আয়ুমির পোশাকেই অ্যান্টিসেপটিক পাওয়া যায়। জেরার মুখে অপরাধ স্বীকার করার পর গত সপ্তাহে গ্রেফতার করা হয়েছে এই নার্সকে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

US-Iran War: ইরানে হামলা বন্ধ করল ট্রাম্প প্রশাসন, কিছুটা চাপে আমেরিকা? কমবে তেলের দাম?
ইরানে হামলা বন্ধ করল ট্রাম্প প্রশাসন, কিছুটা চাপে আমেরিকা? কমবে তেলের দাম?
Berlin Pride Attack : উৎসবের ভিড়ে হঠাৎ ঢুকে পড়ল গাড়ি, মারাত্মক হামলায় বহু হতাহত ! ফের ইসলামিক স্টেটের নাম
উৎসবের ভিড়ে হঠাৎ ঢুকে পড়ল গাড়ি, মারাত্মক হামলায় বহু হতাহত ! ফের ইসলামিক স্টেটের নাম
Pakistan News : 'রাজনীতি করতে চাইলে ইউনিফর্ম খুলে ভোটে নামুন', পাকিস্তানেই চ্যালেঞ্জের মুখে মুনির
'রাজনীতি করতে চাইলে ইউনিফর্ম খুলে ভোটে নামুন', পাকিস্তানেই চ্যালেঞ্জের মুখে মুনির
Monkey with Orange Lips: নতুন প্রজাতির বানরের সন্ধান মিলল, কমলা ঠোঁট, ঝাড়ুর মতো লেজ, বদলে যাবে বিবর্তনের ধারণাই?
নতুন প্রজাতির বানরের সন্ধান মিলল, কমলা ঠোঁট, ঝাড়ুর মতো লেজ, বদলে যাবে বিবর্তনের ধারণাই?

ভিডিও

Dharmatala Protest: ধর্মতলায় ধুন্ধুমারকাণ্ডে ধৃতদের মধ্যে ৫ জনকে নিয়ে পুনর্নির্মাণ
Priyanka Gandhi:
Parliament Session: লোকসভায় বিল পেশ করলেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং
Dharmatala NEET Protest: মহম্মদ মইনুদ্দিনকে নিয়ে ধর্মতলায় পুলিশের পুনর্নির্মাণ
NCPI News: NCPI সাংসদরা এবার কি বিজেপিতে মিশে যাবেন?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Tollywood News: কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
Messi Retirement: মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
Embed widget