এক্সপ্লোর

পানামা পেপার্স সংক্রান্ত খবর করা সাংবাদিকের মাল্টায় গাড়ি বোমা বিস্ফোরণে মৃত্যু

মাল্টা:  ড্যাফনে কারুয়ানা গালিজিয়া, পেশায় ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট এবং ব্লগার, থাকতেন মাল্টায়। তিনি মূলত সরকারের দুর্নীতি নিয়ে খবর করে সকলের নজরে আসেন। পানামা পেপার্স নিয়ে খবর করেছিলেন তিনিই। সোমবার মাল্টায় নিজের বাড়ির কাছে গাড়ি বোমা বিস্ফোরণে মৃত্যু হয় তাঁর। ৫৩ বছর বয়সি গালিজিয়া সোমবার মাল্টার স্থানীয় সময় দুটো বেজে ৩৫ মিনিটে একটি ব্লগ লেখেন। এরপর তিনি বাড়ি থেকে গাড়ি নিয়ে বেরিয়ে যান। বাড়িতে তিনি থাকতেন তাঁর স্বামী বিডনিজারের সঙ্গে। মূলত গালিজিয়া যেখানে থাকতেন সেটা একটি দ্বীপের মধ্যে ছোট গ্রাম। সেখানেই দুপুর তিনটে নাগাদ আচমকা তাঁর গাড়িতে বিস্ফোরণ ঘটে। তারপর দাউ দাউ করে জ্বলতে শুরু করে গাড়িটি। জানা গিয়েছে, বিস্ফোরণে পুরো গাড়িটি জ্বলে গিয়েছে। গাড়ি সওয়ারি সাংবাদিকের দেহটি বীভৎস ভাবে পুড়ে গিয়েছে। বিস্ফোরণের তীব্রতা এতটাই মারাত্মক ছিল যে গাড়িটি বিস্ফোরণে ফেটে গিয়ে প্রায় কয়েক কিলোমিটার দূরে ছিটকে পড়ে। এই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে এখনও কাউকে গ্রেফতার করেনি সেখানকার পুলিশ। জার্নালিস্টদের একটি কমিটির তরফে প্রকাশিত তথ্য বলছে ২০১৭ সালে এখনও পর্যন্ত প্রায় ২৭ জন সাংবাদিকের মৃত্যু হয়েছে পেশাগত দায়বদ্ধতা পালন করতে গিয়ে। গালিজিয়ার মৃত্যুতে শোকস্তব্ধ সাংবাদিক মহল। এই ঘটনার কড়া ভাষায় নিন্দা করেছে ইওরোপ এবং মাল্টার সাংবাদিক সংগঠন। নিন্দায় সরব বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনও। সরকারি এবং বিভিন্ন রাজনৈতিক দলের অনৈতিক কর্মকাণ্ডের কথা সামনে আনার জন্যেই সাংবাদিকমহলে বিখ্যাত হয়েছিলেন গালিজিয়া। এই ঘটনায় শোকস্তব্ধ এবং বিরক্ত ইওরোপিয়ান কমিশনের প্রথম ভাইস-প্রেসিডেন্ট ফ্রান্স টিমারম্যানস। তাঁর কথায় এভাবে যদি সত্য উদ্ঘাটনের জন্যে সাংবাদিকদের মরতে হয়ে, তাহলে তার চেয়ে লজ্জাজনক আর কিছুই হতে পারে না। আসলে মানুষের মত প্রকাশের স্বাধীনতাকেই এভাবে কেড়ে নেওয়া হচ্ছে। সাম্প্রতিককালে পানামা পেপার্স নিয়ে খবর করতেই ব্যস্ত ছিলেন এই সাংবাদিক। মূলত তাঁর খবরে গোটা ইওরোপ নড়ে গিয়েছিল। ১৯৮০ সালে এই পেশায় আসেন তিনি। সানডে টাইমস অফ মাল্টায় লেখা শুরু করেন। তারপর সম্পাদক হিসেবে মাল্টা ইন্ডিপেনডেন্টে যোগ দেন। রানিং কমেন্ট্রিতে, তাঁর ব্লগ লেখা শুরু করেন ২০০৮ সালে। এই দ্বীপরাষ্ট্রে তাঁর ওয়েবসাইটটি হয়ে ওঠে অন্যতম জনপ্রিয় ওয়েব পোর্টাল। তাঁর মৃত্যুতে গভীরভাবে শোকাহত সাধারণ মানুষ। তাঁর শেষযাত্রায় সামিল হতে হাজির হয়েছেন প্রায় হাজার খানেক মানুষ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Nostradamus Predictions: ফের যুদ্ধ ঘনিয়ে আসছে? এবার উত্তর মেরুতে? ২০২৬ নিয়ে ভবিষ্যদ্বাণী একালের ‘নস্ত্রাদামুসে’র
ফের যুদ্ধ ঘনিয়ে আসছে? এবার উত্তর মেরুতে? ২০২৬ নিয়ে ভবিষ্যদ্বাণী একালের ‘নস্ত্রাদামুসে’র
Cancer New Treatment: ক্যান্সারের চিকিৎসায় যুগান্তকারী পদক্ষেপ, নিজের জীবন বাজি রাখলেন মহীয়সী নারী, শুরু হল ক্লিনিক্যাল ট্রায়াল
ক্যান্সারের চিকিৎসায় যুগান্তকারী পদক্ষেপ, নিজের জীবন বাজি রাখলেন মহীয়সী নারী, শুরু হল ক্লিনিক্যাল ট্রায়াল
Abhijeet Dipke : 'আমরা আলাদা', ছাত্র আন্দোলন নিয়ে তসলিমার মন্তব্যের পরিপ্রেক্ষিতে বললেন অভিজিৎ
'আমরা আলাদা', ছাত্র আন্দোলন নিয়ে তসলিমার মন্তব্যের পরিপ্রেক্ষিতে বললেন অভিজিৎ
Greece Wildflowers: মাঝ আকাশে ধাক্কা দুই হেলিকপ্টারের মধ্যে, দাবানল নেভাতে গিয়ে বিপত্তি, সজোরে আছড়ে পড়ল, ভিডিও ভাইরাল
মাঝ আকাশে ধাক্কা দুই হেলিকপ্টারের মধ্যে, দাবানল নেভাতে গিয়ে বিপত্তি, সজোরে আছড়ে পড়ল, ভিডিও ভাইরাল

ভিডিও

Kunal Ghosh:
NCPI Suvendu Adhikari Meeting: শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকের পর কী জানালেন TMC ত্যাগী দুই NCPI MP?
NCPI-Suvendu Adhikari Meeting: মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে তৃণমূল ত্যাগী রাজ্যসভার ৩ BJP সাংসদও | Delhi
Kunal Ghosh:
NDA Meeting: সংসদে থাকা সত্ত্বেও NDA-এর বৈঠকে গরহাজির মুর্শিদাবাদের তিন সাংসদ | NCPI | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget