এক্সপ্লোর

ব্রহ্মপুত্র নদের তথ্য না দিলেও, কৈলাস যাত্রা পুনরায় খুলতে আগ্রহী চিন

বেজিং: তিব্বতে ডেটা সংগ্রহকারী স্টেশনের আধুনিকীকরণের ফলে আপাতত ব্রহ্মপুত্র নদের হাইড্রোলজিক্যাল তথ্য ভারতের সঙ্গে ভাগাভাগি করতে পারবে না বলে জানিয়ে দিল চিন। তবে, কৈলাস-মানস সরোবর যাত্রা পুনরায় শুরু করতে সিকিমের নাথু লা গিরিপথকে খোলার বিষয়ে আলোচনায় আগ্রহ দেখিয়েছে বেজিং।

২০০৬ সালে তৈরি হওয়া দ্বিপাক্ষিক বিশেষজ্ঞ-পর্যায়ের চুক্তি অনুযায়ী, গত (১৫ মে-১৫ জুন) বন্যার সময় সাতলেজ ও ব্রহ্মপুত্রের হাইড্রোলজিক্যাল তথ্য ভারতকে দেওয়ার কথা ছিল চিনের।

এদিন চিনা বিদেশমন্ত্রকের মুখপাত্র গেং শ্যুয়াং বলেন, দীর্ঘ সময় ধরে আমরা নদী-সংক্রান্ত তথ্যের ক্ষেত্রে ভারতের সঙ্গে সহযোগিতা করে এসেছি। কিন্তু, চিনের দিকে তথ্য সংগ্রহ স্টেশনের আধুনিকীকরণ ও সংস্কার হওয়ার ফলে সেখানে তথ্য সংগ্রহ করার পরিবেশ নেই।

কবে সেই তথ্য ভারতকে দেওয়া হবে, সেই নিয়ে অবশ্য কোনও আশার বাণী শোনায়নি চিন। শ্যুয়াং জানিয়ে দেন, এক্ষেত্রে সিদ্ধান্ত পরে নেওয়া হবে। এর আগে গতমাসের ১৮ তারিখ, বিদেশমন্ত্রকের মুখপাত্র রভীশ কুমার জানান, এখনও পর্যন্ত চলতি বছরের তথ্য ভারতকে দেয়নি চিন।

প্রসঙ্গত, ব্রহ্মপুত্র নদ চিন, তিব্বত হয়ে ভারত ও বাংলাদেশ পৌঁছয়। ফলে, প্রতি বছর এই নদের হাইড্রোলজিক্যাল তথ্য ভারতকে দিয়ে থাকে চিন। এই তথ্য ভারত ও বাংলাদেশ – উভয় দেশের কাছেই অতি-গুরুত্বপূর্ণ। কারণ, এর মাধ্যমে গোটা মরশুমে জলের পরিমাণ সম্পর্কে একটা স্পষ্ট ধারণা তৈরি হয়। যা দিয়ে উত্তর-পূর্ব রাজ্যগুলিতে খরা ও  বন্যা পরিস্থিতি রুখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়।

ব্রহ্মপুত্র নদের জল-তথ্য ভাগ না করলেও, কৈলাস মানসসরোবর যাত্রার পুনরারম্ভ নিয়ে আশাবাদী চিন। শ্যুয়াং জানান, এই ইস্যুতে ভারতের সঙ্গে যোগাযোগ স্থাপনে আগ্রহী চিন। তিনি বলেন, বহু বছর ধরে ভারতীয় তীর্থযাত্রীদের যাতায়াতের প্রয়োজনীয় সুবিধা দিয়ে এসেছে চিন। চিনা বিদেশমন্ত্রকের মুখপাত্র স্বীকার করে নেন, ডোকালাম সংঘাতের জন্যই নাথু লা বন্ধ করে দেওয়া হয়েছিল।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Chinas Artificial Sun : কৃত্রিম সূর্য তৈরি করছে চিন, মেটাবে সীমাহীন বিদ্যুতের চাহিদা, বিশ্বের সবথেকে বড় ম্যাগনেট রেডি
কৃত্রিম সূর্য তৈরি করছে চিন, মেটাবে সীমাহীন বিদ্যুতের চাহিদা, বিশ্বের সবথেকে বড় ম্যাগনেট রেডি
Japan Earthquake : উল্টে গেল আস্ত ট্রেন, দাউদাউ করে জ্বলছে বিল্ডিং; ভূমিকম্পে ধ্বংস্তূপে পরিণত বিশাল মল
উল্টে গেল আস্ত ট্রেন, দাউদাউ করে জ্বলছে বিল্ডিং; ভূমিকম্পে ধ্বংস্তূপে পরিণত বিশাল মল
PoK Firing: নির্বাচন ঘিরে উত্তপ্ত PoK, নির্বিচারে গুলি পাক সেনার, ২৪ ঘণ্টায় নিহত ২০, আহত ৫০
নির্বাচন ঘিরে উত্তপ্ত PoK, নির্বিচারে গুলি পাক সেনার, ২৪ ঘণ্টায় নিহত ২০, আহত ৫০
US-Iran War: ইরানে হামলা বন্ধ করল ট্রাম্প প্রশাসন, কিছুটা চাপে আমেরিকা? কমবে তেলের দাম?
ইরানে হামলা বন্ধ করল ট্রাম্প প্রশাসন, কিছুটা চাপে আমেরিকা? কমবে তেলের দাম?

ভিডিও

Birbhum News | বাড়ির মধ্যেই পড়ে রয়েছে কোটি-কোটি টাকা! জানতেন না মিনারের স্ত্রী?
Birbhum News | গ্রেফতার করা হয়েছে বীরভূমের মিনার মণ্ডলকে, নিয়ে যাওয়া হয়েছে থানায়
Birbhum News | বাড়ি হয়েছে সিল! অগত্যা আত্মীয়ের বাড়ির পথে মিনারের পরিবার
Dilip Ghosh |
Birbhum News: দুটি আলমারিতে থরে থরে সাজানো টাকা, সোনার বাট, সোনার বিস্কুট, কি নেই? এই ধনকুবের কে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Birbhum News: গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Liton Das: বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
Buttler On Rohit: 'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
Embed widget