এক্সপ্লোর
বিমানে যাত্রীর মোবাইল ফোনে ধরল আগুন

ওট্টাওয়া: এয়ার কানাডার বিমানের মধ্যেই এক যাত্রীর মোবাইল ফোনে আগুন ধরে গেল। আহত হলেন একজন। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে টরোন্টো বিমানবন্দরে।
খবরে প্রকাশ, স্থানীয় সময় সকাল ৭টা নাগাদ এয়ার কানাডার ফ্লাইট ১০১ টরোন্টো থেকে ভ্যানকুভারের উদ্দেশে রওনা হওয়ার জন্য শেষ প্রস্তুতি নিচ্ছে। যাত্রীরা ইতিমধ্যেই বিমানের আসন দখল করে নিয়েছেন।
এমন সময় এক মহিলা যাত্রীর মোবাইল ফোনে আচমকা আগুন ধরে যায়। সঙ্গে সঙ্গে আগুন নিভিয়ে দেন বিমানের ক্রু। এই ঘটনায় বিমানের কোনও ক্ষতি না হলেও মহিলা সামান্য আহত হয়েছেন। বিমান থেকে নামিয়ে তাঁর চিকিৎসা করা হয়।
এয়ার কানাডা জানিয়েছে, বিমানটি ২ ঘণ্টা দেরিতে গন্তব্যের উদ্দেশে রওনা দেয়।
Before You Go
Mahalaya Event in Kolkata | "প্রতি জেলার জন্য তৈরি হয়েছে স্টেজ", বললেন Agnimitra Paul |
সেরা শিরোনাম
আন্তর্জাতিক
আন্তর্জাতিক
আন্তর্জাতিক
আন্তর্জাতিক





















