এক্সপ্লোর

রাষ্ট্রপুঞ্জে মাসুদকে আন্তর্জাতিক জঙ্গি ঘোষণার প্রস্তাব ফের আটকে দিল চিন

রাষ্ট্রপুঞ্জ: পাকিস্তানি জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদ পাণ্ডা তথা পঠানকোটে ভারতীয় বায়ুসেনা ঘাঁটিতে হামলার মূলচক্রী মাসুদ আজহারকে রাষ্ট্রপুঞ্জ কর্তৃক সন্ত্রাসবাদী ঘোষণার প্রস্তাবে ফের বাধা দিল চিন। রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে মাসুদকে জঙ্গি ঘোষণা করার জন্য আমেরিকা, ফ্রান্স ও ইংল্যান্ডের সমর্থিত প্রস্তাবে ফের টেকনিক্যাল হোল্ডের মেয়াদ আরও বাড়াল চিন। উল্লেখ্য, এর আগে গত ফেব্রুয়ারি মাসে চিন মাসুদকে আন্তর্জাতিক ঘোষণা করার মার্কিন প্রস্তাব আটকে দিয়েছিল। সেই টেকনিক্যাল হোল্ড সম্পর্কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য চিনের কাছে ২ আগস্ট পর্যন্ত সময়সীমা ছিল। বেজিং তাদের টেকনিক্যালল হোল্ড না বাড়ালে এমনিতেই মাসুদের ওপর রাষ্ট্রপুঞ্জ কর্তৃক ঘোষিত সন্ত্রাসবাদীর তকমা পড়ত। সংবাদসংস্থা পিটিআই সূত্রের খবর, এই সময়সীমা শেষ হওয়ার কয়েক ঘন্টা আগে বেজিং ফের তাদের টেকনিক্যাল হোল্ড তিনমাসের জন্য আগামী ২ নভেম্বর পর্যন্ত বাড়ানোর কথা বলে। নিরাপত্তা পরিষদের অন্যতম স্থায়ী সদস্য হিসেবে ভেটো-র ক্ষমতাকে কাজে লাগিয়ে বেজিং বারেবারেই এই কুখ্যাত জঙ্গি মাসুদকে আড়াল করার কাজ করেছে। এক্ষেত্রে এভাবে পাকিস্তানের পাশে দাঁড়িয়ে ভারতের উদ্যোগে জল ঢালছে চিন। গত বছর মার্চে নিরাপত্তা পরিষদের ১৫ টি দেশের মধ্যে একমাত্র চিন ভারতের প্রস্তাবের বিরোধিতা করেছিল। বাকি ১৪ সদস্য দেশই মাসুদকে নিরাপত্তা পরিষদের ১২৬৭ নিষেধাজ্ঞার তালিকায় রাখতে ভারতের প্রস্তাবকে সমর্থন করেছিল। চিনের সেই ছয় মাসের টেকনিক্যাল হোল্ডের বৈধতা সেপ্টেম্বর পর্যন্ত ছিল। ওই সময়সীমার পর চিন তা আরও তিন মাস বাড়ায়। গত বছরের ডিসেম্বরেও জইশ প্রধানকে আন্তর্জাতিক জঙ্গি ঘোষণা করা সংক্রান্ত ভারতের প্রস্তাবে বাধার প্রাচীর গড়ে তুলেছিল চিন।

সেরা শিরোনাম

US News : হোয়াইট হাউসের কাছেই যত্রতত্র চলল গুলি ; যা ঘটে গেল...
হোয়াইট হাউসের কাছেই যত্রতত্র চলল গুলি ; যা ঘটে গেল...
Nepal Accident: এল খারাপ খবর, মর্মান্তিক গাড়ি দুর্ঘটনায় শিশু-মহিলা-সহ ১৪ জনের মৃত্যু..
এল খারাপ খবর, মর্মান্তিক গাড়ি দুর্ঘটনায় শিশু-মহিলা-সহ ১৪ জনের মৃত্যু..
Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Flydubai Flight in Hailstorm: শিলাবৃষ্টির দাপটে অবতরণের সমস্যা, কাঠমান্ডুতে নামতে পারল না Flydubai বিমান, জরুরি ভিত্তিতে লখনউ আনা হল
শিলাবৃষ্টির দাপটে অবতরণের সমস্যা, কাঠমান্ডুতে নামতে পারল না Flydubai বিমান, জরুরি ভিত্তিতে লখনউ আনা হল

ভিডিও

Suraksha Diagnostics | বেসরকারিভাবে কলকাতা তথা পূর্ব ভারতে 'সুরক্ষা ডায়াগনস্টিক' চালু করল জেনোমিক টেস্টিং | ABP Ananda LIVE
Dilip Ghosh:
Assam Accident: কাজিরাঙা অভয়ারণ্যের কাছে কন্টেনারের সঙ্গে মিনিবাসের মুখোমুখি সংঘর্ষ, ২৩জনের মৃত্যু!
Manoj Orao:
Sumit Roy: ডায়মন্ড হারবারের নগেন্দ্রবাজারে তোলাবাজির অভিযোগ, আদালতে পেশ করা হল সুমিত রায়কে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Embed widget