এক্সপ্লোর

‘প্রতিবেশীর উদ্বেগকে গুরুত্ব দিতে হয়’, ভারত, জাপানকে সতর্কতা চিনের

বেজিংপ্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর টোকিও সফরের প্রাক্কালে ভারত ও জাপানকে ‘সতর্ক’ করল চিন। বেজিং জানিয়েছে, দুই রাষ্ট্রের মধ্যে স্বাভাবিক সম্পর্ক থাকতেই পারে, কিন্তু দুজনেরই উচিত প্রতিবেশীর ‘প্রকৃত উদ্বেগকে’ সম্মান করা।

চিনের বিদেশমন্ত্রকের মুখপাত্র লু ক্যাং এদিন বলেন, আমরা চাই, তারা (ভারত ও জাপান) নিজেদের মধ্যে সুসম্পর্ক গড়ে তুলুক। কিন্তু, একইসঙ্গে প্রতিবেশী রাষ্ট্রের উদ্বেগকে সম্মান জানিয়ে উভয়পক্ষের উচিত আঞ্চলিক শান্তি ও স্থিতাবস্থা বজায় রাখতে ভূমিকা পালন করা।

বেশ কিছুদিন ধরেই জাপানের থেকে ১২টি ইউএস-২ শিনমায়া উভচর বিমান কেনার ভাবনাচিন্তা চালাচ্ছে ভারত। ইতিমধ্যেই এই সংক্রান্ত কথা অনেকটাই এগিয়ে গিয়েছে।

গত সেপ্টেম্বরে এই বিষয়ে ক্ষোভপ্রকাশ করে বেজিং। ভারত-জাপান সামরিক চুক্তি নিয়ে প্রতিক্রিয়ায় চিনা বিদেশ মন্ত্রক জানায়, যে ভাবে ভারতকে কম দামে অস্ত্র বিক্রি করছে জাপান, তা অত্যন্ত লজ্জাজনক।

সেদিন বেজিংয়ের তরফে বলা হয়েছিল, দুই দেশ নিজেদের মধ্যে সামরিক সহযোগিতা যদি করে, তাতে বেজিংয়ের কোনও আপত্তি নেই। কিন্তু, কম দামে একে অপরকে সামরিক সরঞ্জাম দিচ্ছে, তা হতাশা ও লজ্জার।

যদিও, এদিন লু ক্যাং জানান, ভারত-জাপান সামরিক সহযোগিতা নিয়ে তাঁদের কোনও প্রতিক্রিয়া নেই। কারণ, বেজিংয়ের মতে, এই চুক্তির বিষয়টি পুরোটাই জল্পনা।

শুক্রবারই টোকিও পৌঁছছেন মোদী। সেখানে জাপ প্রধানমন্ত্রী শিনজো অ্যাবের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক হওয়ার কথা। পরমাণু জ্বালানি থেকে থেকে শুরু করে প্রতিরক্ষা চুক্তি, বাণিজ্য ও পরিকাঠামো নিয়ে একাধিক চুক্তি হওয়ার কথা।

তার আগে গতকালই, চিনের সরকার-নিয়ন্ত্রিত সংবাদপত্র গ্লোবাল টাইমস-এর সম্পাদকীয়তে ভারতের উদ্দেশ্যে ‘হুঁশিয়ারি’ দেওয়া হয়। সেখানে বলা হয়, দক্ষিণ চিন সাগর বিতর্কে ভারত যদি প্রবেশ করে, তাহলে দ্বিপাক্ষিক বাণিজ্যের ওপর মারাত্মক প্রভাব পড়তে পারে।

আরও বলা হয়, ভারতের বোঝা উচিত, মার্কিন যুক্তরাষ্ট্রের ‘বোড়ে’ হয়ে আখেরে তারা নিজেদের ক্ষতিই করছে। এর প্রভাব ভারত ও চিনের দ্বিপাক্ষিক সম্পর্কের ওপর পড়তে বাধ্য।

সেরা শিরোনাম

Pizza Delivery Boy Death: পিৎজা ডেলিভারির সময়েই মৃত্যু ২৮ বছরের তরুণের, আচমকা বন্দুকবাজের হামলা, চোখের নিমেষে সব শেষ
পিৎজা ডেলিভারির সময়েই মৃত্যু ২৮ বছরের তরুণের, আচমকা বন্দুকবাজের হামলা, চোখের নিমেষে সব শেষ
Earthquake In Japan: ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, ভূগর্ভের প্রায় ৭০ কিমি গভীরে কম্পনের উৎসস্থল, আহত বহু
ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, ভূগর্ভের প্রায় ৭০ কিমি গভীরে কম্পনের উৎসস্থল, আহত বহু
Panama Flagged Ship Sinks: যাত্রীসমেত ডুবে গেল লৌহ আকরিক বোঝাই জাহাজ, ওড়িশা উপকূলের কাছে বঙ্গোপসাগরে, চিনা নাগরিক ছিলেন ২০ জন
যাত্রীসমেত ডুবে গেল লৌহ আকরিক বোঝাই জাহাজ, ওড়িশা উপকূলের কাছে বঙ্গোপসাগরে, চিনা নাগরিক ছিলেন ২০ জন
Belgium Royal Family: মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে

ভিডিও

Adhir Ranjan Chowdhury :
Haroa News : হাড়োয়ায় পাচারের মুখে ৬০০ বস্তা সরকারি চাল উদ্ধার, ট্রাকসহ গ্রেফতার ২ | ABP Ananda
Jadavpur University : যাদবপুরকাণ্ডের তদন্ত কমিটির চেয়ারম্যানের প্রস্তাব প্রত্যাখান শুভশঙ্কর সরকারের
Nagrakata News : রাতের অন্ধকারে রেললাইনের ওপর হাতির দল, যাত্রীবাহী ট্রেন থামালেন ২ লোকো পাইলট
Rajnath Singh : 'উদ্দেশ্য সৎ হলে উন্নয়ন কেউ আটকাতে পারবে না', বললেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Free Gold Ring : সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
Mice Experiment: পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
Sitalkuchi News: ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
Govinda-Sunita: ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
Rahul Gandhi: ‘মেয়েরা কারও অধীন নয়, পিতৃতন্ত্র নিপাত যাক’, স্পষ্ট বার্তা রাহুল গাঁধীর, ‘মনুস্মৃতি’ নিয়ে বললেন…
‘মেয়েরা কারও অধীন নয়, পিতৃতন্ত্র নিপাত যাক’, স্পষ্ট বার্তা রাহুল গাঁধীর, ‘মনুস্মৃতি’ নিয়ে বললেন…
Weather Alert: টানা ৪ দিন হলুদ সতর্কতা, ভারী বৃষ্টির সম্ভাবনা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও, ভাসবে কোন কোন জেলা ?
টানা ৪ দিন হলুদ সতর্কতা, ভারী বৃষ্টির সম্ভাবনা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও, ভাসবে কোন কোন জেলা ?
Dilip Ghosh: পুলিশ একটু বাড়াবাড়ি করুক, গুন্ডা, মাফিয়াদের বাড়াবাড়ির থেকে পুলিশের বাড়াবাড়ি ভাল : দিলীপ ঘোষ
পুলিশ একটু বাড়াবাড়ি করুক, গুন্ডা, মাফিয়াদের বাড়াবাড়ির থেকে পুলিশের বাড়াবাড়ি ভাল : দিলীপ ঘোষ
Saransh Jain: ক্যান্সার আক্রান্ত বাবার লেখা চিরকুট এখনও প্রেরণা সারাংশের, ৩৩ বছর বয়সে রূপকথার অভিষেক
ক্যান্সার আক্রান্ত বাবার লেখা চিরকুট এখনও প্রেরণা সারাংশের, ৩৩ বছর বয়সে রূপকথার অভিষেক
Embed widget