এক্সপ্লোর

ফের পঠানকোট হামলার মাথা আজহারকে বিশ্ব সন্ত্রাসবাদী ঘোষণার প্রস্তাব ভেস্তে দিল চিন

বেজিং: পঠানকোট সন্ত্রাসের কারিগর মৌলানা মাসুদ আজহারকে রাষ্ট্রপুঞ্জের বিশ্ব সন্ত্রাসবাদী তালিকায় অন্তর্ভুক্ত করার আরও একটি প্রয়াস ভেস্তে দিল চিন। রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের ভেটো দেওয়ার ক্ষমতার অধিকারী সদস্য চিন বারবার জয়েশ-ই-মহম্মদ প্রতিষ্ঠাতা আজহারকে পরিষদের আল কায়েদা নিষেধাজ্ঞা কমিটির আওতায় নিষিদ্ধ করার ভারতের উদ্যোগে বাধা দিয়েছে। ফের তাকে বিশ্ব সন্ত্রাসবাদী তকমা দিয়ে নিষেধাজ্ঞা ঘোষণার উদ্যোগ নিয়েছিল আমেরিকা, ব্রিটেন ও ফ্রান্স। কিন্তু চিনা বিদেশমন্ত্রকের একটি সূত্র বলেছে, সংশ্লিষ্ট কমিটিত ঐকমত্য না হওয়ায় এই উদ্যোগ খারিজ করা হল। আজহারকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী ঘোষণার জন্য ব্রিটেন, আমেরিকা ও ফ্রান্সের প্রস্তাবে চিনের টেকনিক্যাল আপত্তির মেয়াদ শেষ হওয়ার কথা ছিল এদিনই। চলতি বছরের ফেব্রুয়ারিতে আটকে দেওয়ার পর আজহারকে রাষ্ট্রপুঞ্জের মাধ্যমে বিশ্ব সন্ত্রাসবাদী তালিকায় ফেলার ব্রিটেন, ফ্রান্স ও আমেরিকার সমর্থনপুষ্ট প্রস্তাবের ওপর টেকনিক্যাল আপত্তি গত আগস্টে তিন মাসের জন্য বাড়িয়ে দেয় চিন। আজকের ঘোষণায় এই ইঙ্গিতই মিলছে যে, নিরাপত্তা পরিষদের ১২৬৭ কমিটির আবেদনে ভেটো দেবে চিন যাতে সেটি অচল হয়ে পড়ে। আজহারের তৈরি জয়েশ ইতিমধ্যেই রাষ্ট্রপুঞ্জের নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসবাদী সংগঠনগুলির তালিকায় ঢুকেছে। এই নিয়ে পরপর দু বছর চিন এই প্রস্তাব ঠেকিয়ে দিল। চিনা বিদেশমন্ত্রকের মুখপাত্র হুয়া চ্যুনিং সাংবাদিকদের বলেন, আমরা টেকনিক্যাল আপত্তি তুলি যাতে কমিটি ও তার সদস্যরা বিষয়টি ভেবে দেখার আরও সময় পায়। কিন্তু এখনও ঐকমত্য হয়নি। অতীতে চিন ভারতকে সরাসরি পাকিস্তানের সঙ্গে আলোচনা করতে বলেছিল যাতে আজহারকে বিশ্ব সন্ত্রাসবাদী তালিকায় ফেলার ব্যাপারে বোঝাপড়া তৈরি হতে পারে। চিনই ১৫ সদস্যের কমিটির একমাত্র সদস্য দেশ যারা গত বছরের মার্চে বাকি ১৪টি দেশ আজহারকে ১২৬৭ নিষেধাজ্ঞা তালিকায় ঢোকানোর জন্য নয়াদিল্লির প্রস্তাবে সায় দিলেও বাধা দিয়েছিল। ওই তালিকাভুক্ত হলে আজহারের সম্পত্তি বাজেয়াপ্ত হত, তার যাওয়া আসার ওপরও নিষেধাজ্ঞা চাপত।

সেরা শিরোনাম

Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Chestnut Trees in Blossom: ১৭৭৬ কোটি টাকায় বিক্রি হল ভ্যান গখের আঁকা ছবি, অসুস্থ অবস্থায়, জীবনের শেষ লগ্নে এঁকেছিলেন
১৭৭৬ কোটি টাকায় বিক্রি হল ভ্যান গখের আঁকা ছবি, অসুস্থ অবস্থায়, জীবনের শেষ লগ্নে এঁকেছিলেন
Bangladesh News : সাংসদের বাড়ি-থানায় আগুন, হিংসায় ২ BNP নেতার প্রাণহানির পরও অগ্নিগর্ভ বাংলাদেশ ; প্রচুর নিরাপত্তাকর্মী মোতায়েন
সাংসদের বাড়ি-থানায় আগুন, হিংসায় ২ BNP নেতার প্রাণহানির পরও অগ্নিগর্ভ বাংলাদেশ ; প্রচুর নিরাপত্তাকর্মী মোতায়েন
AI Job Warning: ‘কারও চাকরি থাকবে না, মানুষের ভরণপোষণের দায়িত্ব নিতে হবে সরকারকে’, AI-এর বাড়বাড়ন্তে নয়া ভবিষ্যদ্বাণী
‘কারও চাকরি থাকবে না, মানুষের ভরণপোষণের দায়িত্ব নিতে হবে সরকারকে’, AI-এর বাড়বাড়ন্তে নয়া ভবিষ্যদ্বাণী

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget