এক্সপ্লোর

Iran Israel US War: 'হরমুজ প্রণালীতে যুদ্ধজাহাজ পাঠান', অন্যান্য দেশকে আর্জি ট্রাম্পের

Donald Trump: পশ্চিম এশিয়ায় যুদ্ধের প্রভাবে হরমুজ প্রণালী বন্ধ থাকায় তাই তেলের এবং গ্যাসের আন্তর্জাতিক বাজারে ব্যাপক বিরূপ প্রভাব পড়েছে। আকাল দেখা দিয়েছে জ্বালানির। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে দামও। 

Iran Israel US War: ইরানের সঙ্গে ইজরায়েল এবং আমেরিকার যুদ্ধ চলছে ১৫ দিন ধরে। সেই সঙ্গে হরমুজ প্রণালী নিয়েও পাল্লা দিয়ে বাড়ছে জটিলতা। এই পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অন্যান্য দেশগুলিকে আর্জি জানিয়েছেন যে, তারাও যেন হরমুজ প্রণালীকে নিরাপদে রাখার জন্য সেখানে যুদ্ধজাহাজ পাঠায়। এর আগে মার্কিন প্রেসিডেন্ট বলেছিলেন, আমেরিকার নৌবাহিনী হরমুজ প্রণালীতে আটকে থাকা তেলের ট্যাঙ্কারগুলিতে দ্রুত 'এসকর্ট' করার ব্যবস্থা করবে। অর্থাৎ কার্যত পাহারা দিয়ে তেলের ট্যাঙ্কারগুলিকে হরমুজ প্রণালী থেকে বের করে আনা হবে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ডোনাল্ড ট্রাম্প ফের লিখেছেন, 'বিভিন্ন দেশ, বিশেষ করে যারা ইরানের হরমুজ প্রণালী বন্ধ রাখার ফলে ক্ষতিগ্রস্ত, তারা মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে একত্রিত হয়ে হরমুজ প্রণালীতে যুদ্ধজাহাজ পাঠাবে যাতে সেটি খোলা রাখা যায় এবং নিরাপদে থাকে।' 

ট্রাম্পের দাবি, ইরানের সেনাবাহিনীর ক্ষমতা ১০০ শতাংশ ধ্বংস করে দেওয়া হয়েছে। তবে এর পাশাপাশি ট্রাম্প একথাও স্বীকার করেছেন যে, তেহরানের পক্ষে হরমুজ প্রণালীতে দু-একটা ড্রোন পাঠিয়ে হামলা করা, মাইন পেতে দেওয়া কিংবা খুব কাছ থেকে ক্ষেপণাস্ত্র নিয়ে হামলা করা বেশ সহজ ব্যাপার। যত বাজে ভাবেই ইরান হেরে যাক না কেন, এইসব উপায়ে তারা যে হরমুজ প্রণালীতে আক্রমণ করতে পারে, সেকথা শোনা গিয়েছে ট্রাম্পের তরফে। 

মার্কিন প্রেসিডেন্ট এও বলেছেন, 'আশা করছি চিন, ফ্রান্স, জাপান, দক্ষিণ কোরিয়া এবং ইউনাইটেড কিংডম ও অন্যান্য দেশ - যারা এই কৃত্রিম বাধার দ্বারা প্রভাবিত হয়েছে, তারা হরমুজ প্রণালীতে জাহাজ পাঠাবে, যাতে ওই জলপথের সাহায্যে এমন কোনও জাতি, যাদের পুরোপুরি ভাবে দমিয়ে দেওয়া হয়েছে, তারা আর ভয়ের পরিবেশ তৈরি করতে না পারে।' 

মার্চ মাসের শুরু থেকেই হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে ইরান। সংকীর্ণ এই জলপথের গুরুত্ব প্রচুর। বিশ্বের বাজারে যে পরিমাণ জ্বালানি সরবরাহ করা হয়, তার বেশিরভাগটাই রপ্তানি হয় এই জলপথের সাহায্যে। পশ্চিম এশিয়ায় যুদ্ধের প্রভাবে হরমুজ প্রণালী বন্ধ থাকায় তাই তেলের এবং গ্যাসের আন্তর্জাতিক বাজারে ব্যাপক বিরূপ প্রভাব পড়েছে। আকাল দেখা দিয়েছে জ্বালানির। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে দামও। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

News Live: অভিষেককে ঘিরে তুলকালামে গ্রেফতার ৫, যার মধ্যে ২ জন তৃণমূলের নেতা কর্মী
অভিষেককে ঘিরে তুলকালামে গ্রেফতার ৫, যার মধ্যে ২ জন তৃণমূলের নেতা কর্মী
ABP Ananda Top 10,31 May 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening
ABP Ananda Top 10,31 May 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening
South 24 Parganas News: এবার রাজ্যের আরও এক তৃণমূল নেতা-কর্মী-সহ গ্রেফতার ৪, কী অভিযোগ ধৃতদের বিরুদ্ধে ?
এবার রাজ্যের আরও এক তৃণমূল নেতা-কর্মী-সহ গ্রেফতার ৪, কী অভিযোগ ধৃতদের বিরুদ্ধে ?
Nadia: তৃণমূল নেতার বাড়ির পাশের ক্লাব থেকে উদ্ধার ত্রাণ সামগ্রী, গ্রেফতার নবদ্বীপ পুরসভার চেয়ারম্য়ান
তৃণমূল নেতার বাড়ির পাশের ক্লাব থেকে উদ্ধার ত্রাণ সামগ্রী, গ্রেফতার নবদ্বীপ পুরসভার চেয়ারম্য়ান
Advertisement

ভিডিও

Sange Suman পর্ব ২ (২৮.০৫.২৬): মাটির নীচে ২ কোটি ২৪ লক্ষ, বাদুড়িয়ায় উদ্ধার তৃণমূল নেতার গুপ্তধন!
Ghantakhanek Sange Suman পর্ব ১ (২৮.০৫.২৬): ভরাডুবির জেরে এবার সরাসরি 'মমতা-হঠাও'য়ের দাবি উঠল তৃণমূলে
Sohini Sengupta Exclusive: 'আমি নায়িকা হয়েছিলাম বলে শিবুর হল পেতে সমস্যা হয়েছে', সোজাসাপ্টা সোহিনী সেনগুপ্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২৭.০৫.২৬)। চলে গেলেন 'ভূতের ভবিষ্যৎ'-এর স্রষ্টা, প্রয়াত অনীক দত্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব১ (২৭.০৫.২৬)। কেন পদত্যাগ? এবিপি আনন্দর স্টুডিওয় তৃণমূলের ২ বিদ্রোহী নেতা
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Plastic Currency Notes: ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
Ritabrata Banerjee: বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Weather Update : কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায় সতর্কতা?
আবহাওয়ার বিরাট বদল ! কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায়?
Suvendu Adhikari: 'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Padma Shri: পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
Padma Awards: পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
8th Pay Commission : বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
CM Suvendu Adhikari:'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
Embed widget