এক্সপ্লোর

ভারতের উদ্বেগ বাড়িয়ে ব্রহ্মপুত্রের উপনদীর জল বাঁধল চিন

বেজিং: পাকিস্তানের ওপর চাপ বাড়াতে সিন্ধু জল চুক্তি বাতিলের কথা ভাবছে ভারত। কিন্তু তারই মধ্যে জলবিদ্যুত্ প্রকল্পের বাঁধ তৈরির জন্য ব্রহ্মপুত্রের একটি উপনদীর জল বাঁধল চিন। এই ঘটনা ভারতের কাছে যথেষ্টই উদ্বেগের। কারণ, এর প্রভাব ব্রহ্মপুত্রের নিম্ন অববাহিকার দেশ ভারত ও বাংলাদেশে জলপ্রবাহের ক্ষেত্রে প্রভাব ফেলতে পারে। চিনে ব্রহ্মপুত্র ইয়ারলাঙ জ্যাঙবো নামে পরিচিত। তিব্বতের জিগাজে এই নদের উপনদী জিয়াওবুকু নদীতে তৈরি হচ্ছে চিনের সবচেয়ে ব্যয়বহুল লালহো প্রকল্প। মোট লগ্নির পরিমাণ ৭৪০ মার্কিন ডলার। প্রকল্পের প্রশাসনিক বিভাগের প্রধান ঝ্যাং ইয়ুনবাওকে উদ্ধৃত করে একথা জানিয়েছে চিনের সরকারি সংবাদসংস্থা জিনহুয়া। এই প্রকল্পের নির্মানকাজ শুরু হয়েছে ২০১৪-তে। শেষ হওয়ার কথা ২০১৯-এ। তিব্বতের জিগাজে সিকিমের খুব কাছেই। এখান থেকেই অরুণাচল প্রদেশে ঢুকেছে ব্রহ্মপুত্র। এই উপনদীর জল বাঁধ দিয়ে আটকে দেওয়ার প্রভাব নিম্ন অববাহিকার ভারত ও বাংলাদেশে ব্রহ্মপুত্রের জলপ্রবাহে কতটা প্রভাব ফেলবে তা এখনও স্পষ্ট নয়। গত বছরই কাজ করতে শুরু করেছে তিব্বতে ব্রহ্মপুত্র নদের ওপর গড়ে ওঠা চিনের জ্যাম জলবিদ্যুত্ প্রকল্প। ১.৫ বিলিয়ন ডলারের এই প্রকল্প তিব্বতে বৃহত্তম। এই প্রকল্প ইতিমধ্যেই ভারতের উদ্বেগ বাড়িয়েছে। যদিও চিন জানিয়েছে, প্রকল্প গড়ে তোলার ক্ষেত্রে ভারতের উদ্বেগের কথা মাথায় রাখা হয়েছে। ভারতের আশঙ্কার পরিপ্রেক্ষিতে চিন আশ্বাস দিয়ে বলেছে, জ্যাম প্রকল্পের বাঁধ জল ধরে রাখার জন্য তৈরি হয়নি। চিনের দ্বাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনায় তিব্বতে ব্রহ্মপুত্রের মুল প্রবাহে আরও তিনটি জলবিদ্যুত্ প্রকল্প গড়ে তোলার অনুমোদন দেওয়া হয়েছে। গত মার্চে কেন্দ্রীয় জলসম্পদমন্ত্রী সানওয়ার লাল জাঠ এক বিবৃতিতে বলেছিলেন, চিনের ওই বাঁধগুলির প্রভাব সম্পর্কে ভারত উদ্বেগ ব্যক্ত করেছে। উল্লেখ্য, ভারত ও চিনের মধ্যে কোনও জলচুক্তি নেই। তবে দুই দেশের ওপর দিয়ে প্রবাহিত নদীগুলির বিষয়ে ভারত ও চিনের একটা এক্সপার্ট লেভেল মেকানিজম রয়েছে। আন্তর্সীমান্ত নদীগুলি সম্পর্কে সহযোগিতা বৃদ্ধি করতে ভারত ও চিন ২০১৩-র অক্টোবরে একটি সমঝোতাপত্রে স্বাক্ষর করেছিল।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Hindu Minorities in Pakistan: সংখ্যালঘু হিন্দুদের ‘সহ্য’ করছে পাকিস্তান? আসিফ আলি জ়ারদারির মন্তব্যে বিতর্ক, চেয়ার বাঁচাতে হাতিয়ার বিভেদ?
সংখ্যালঘু হিন্দুদের ‘সহ্য’ করছে পাকিস্তান? আসিফ আলি জ়ারদারির মন্তব্যে বিতর্ক, চেয়ার বাঁচাতে হাতিয়ার বিভেদ?
Donald Trump : হরমুজ সঙ্কট অব্যাহত, আমেরিকানদের 'পেট্রোলের জন্য একটু বেশি টাকা খরচ করার' আহ্বান ট্রাম্পের
হরমুজ সঙ্কট অব্যাহত, আমেরিকানদের 'পেট্রোলের জন্য একটু বেশি টাকা খরচ করার' আহ্বান ট্রাম্পের
NASA News: মহাকাশে মেডিক্যাল এমার্জেন্সি, উদ্ধার করা হয়েছিল তড়িঘড়ি, এবার NASA ছাড়লেন মহাকাশচারী, ঠিক কী হয়েছিল, তা নিয়ে রহস্য
মহাকাশে মেডিক্যাল এমার্জেন্সি, উদ্ধার করা হয়েছিল তড়িঘড়ি, এবার NASA ছাড়লেন মহাকাশচারী, ঠিক কী হয়েছিল, তা নিয়ে রহস্য
Strait of Hormuz: হরমুজ় আমেরিকার এলাকা? বড় দাবি ট্রাম্পের, জানালেন, শীঘ্রই ঘোষণা হবে
হরমুজ় আমেরিকার এলাকা? বড় দাবি ট্রাম্পের, জানালেন, শীঘ্রই ঘোষণা হবে

ভিডিও

Terrorist Arrest: বেঙ্গালুরুতে জঙ্গি সন্দেহে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, কী অভিযোগ তার বিরুদ্ধে ?
Raja Sen Demise: ৭১ বছর বয়সে জীবনাবসান জাতীয় পুরস্কার জয়ী পরিচালক রাজা সেনের
RG Kar Case:
Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Weather Alert: তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
Embed widget