এক্সপ্লোর

পাকিস্তানকে আটটি অ্যাটাক সাবমেরিন দিচ্ছে চিন

বেজিং: চিনের সঙ্গে পাকিস্তানের সর্ববৃহত্ প্রতিরক্ষা চুক্তি। পাকিস্তানকে ৮ টি অ্যাটাক সাবমেরিন দিচ্ছে চিন। সরকারিভাবে এ কথা জানাল বেজিং। বিশেষজ্ঞদের ধারণা, আরব সাগরে ওই সাবমেরিনগুলি মোতায়েন করতে পারে পাকিস্তান। ভারত মহাসাগর অঞ্চলে ভারতের স্বার্থের দিকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিতেই এই পদক্ষেপ নিতে পারে পাকিস্তান। চিনা জাহাজ শিল্প সংক্রান্ত একটি সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদন অনুয়ায়ী, চিনের শিপবিল্ডিং কর্পোরেশন বেজিংয়ে একটি বৈঠকে বসে পাকিস্তানের সঙ্গে চুক্তি নিয়ে বিস্তারিত আলোচনা করে।পরে চিনের সামরিক বাহিনীর ওয়েবসাইটেও এই খবর প্রকাশিত হয়। উল্লেখ্য, চলতি বছরের গোড়াতেই এই ৫ বিলিমন ডলারের সাবমেরিন ক্রয় চুক্তির কথা ইসলামাবাদ ঘোষণা করেছিল। যদিও এতদিন চিনের পক্ষ থেকে এ বিষয়ে নিশ্চিত করে কিছু জানানো হয়নি। চুক্তি অনুযায়ী, চারটি সাবমেরিন করাচি শিপইয়ার্ডে তৈরি হবে। বাকি চারটি তৈরি হবে চিনে। চুক্তির খুঁটিনাটি চূড়ান্ত করতে গত ১২ অক্টোবর বৈঠক করে চিনের শিপবিল্ডিং হেভি ইন্ডাস্ট্রি। ডিজেল চালিত বৈদ্যুতিন প্রথম চারটি সাবমেরিন ২০২৩-র মধ্যে সরবরাহ করা হবে এবং বাকি চারটি ২০২৮-এর মধ্যে পেয়ে যাবে পাকিস্তান। চিনের পিপলস লিবারেশ আর্মি-র টাইপ ৩৯ এ (যা টাইপ ৪১ নামেও পরিচিত) ইয়ুয়ান ক্লাস সাবমেরিনের সংস্করণই পাকিস্তানকে দেওয়া হতে পারে। এর গভীরতা ৩০০ মিটার।পাকিস্তানের প্রয়োজনের কথা মাথায় রেখে এই সাবমেরিনগুলির অস্ত্রশস্ত্র মোতায়েনের বিষয়টি স্থির হবে। চিনের শিপবিল্ডিং হেভি ইন্ডাস্ট্রির চেয়ারম্যান হু ওয়েনমিং জানিয়েছেন, বেজিংয়ের ‘ওয়ান বেল্ট, ওয়ান রোড’ উদ্যোগের অংশ হিসেবে এই আটটি সাবমেরিন রফতানি করা হবে। এই উদ্যোগের অন্যতম স্তম্ভ পাকিস্তান। এই পরিকল্পনার অঙ্গ হিসেবে চিন পাকিস্তান পর্যন্ত একটি আর্থিক করিডোর তৈরি করেছে এবং গদ্বর বন্দরে লগ্নি করছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

US-Iran War: ইরানে হামলা বন্ধ করল ট্রাম্প প্রশাসন, কিছুটা চাপে আমেরিকা? কমবে তেলের দাম?
ইরানে হামলা বন্ধ করল ট্রাম্প প্রশাসন, কিছুটা চাপে আমেরিকা? কমবে তেলের দাম?
Berlin Pride Attack : উৎসবের ভিড়ে হঠাৎ ঢুকে পড়ল গাড়ি, মারাত্মক হামলায় বহু হতাহত ! ফের ইসলামিক স্টেটের নাম
উৎসবের ভিড়ে হঠাৎ ঢুকে পড়ল গাড়ি, মারাত্মক হামলায় বহু হতাহত ! ফের ইসলামিক স্টেটের নাম
Pakistan News : 'রাজনীতি করতে চাইলে ইউনিফর্ম খুলে ভোটে নামুন', পাকিস্তানেই চ্যালেঞ্জের মুখে মুনির
'রাজনীতি করতে চাইলে ইউনিফর্ম খুলে ভোটে নামুন', পাকিস্তানেই চ্যালেঞ্জের মুখে মুনির
Monkey with Orange Lips: নতুন প্রজাতির বানরের সন্ধান মিলল, কমলা ঠোঁট, ঝাড়ুর মতো লেজ, বদলে যাবে বিবর্তনের ধারণাই?
নতুন প্রজাতির বানরের সন্ধান মিলল, কমলা ঠোঁট, ঝাড়ুর মতো লেজ, বদলে যাবে বিবর্তনের ধারণাই?

ভিডিও

Shikkha Samman 2026: শিক্ষাপ্রতিষ্ঠানগুলিকে সম্মান জানাতে এবিপি আনন্দ শিক্ষা সম্মান ২০২৬
Dharmatala Protest: ধর্মতলায় ধুন্ধুমারকাণ্ডে ধৃতদের মধ্যে ৫ জনকে নিয়ে পুনর্নির্মাণ
Priyanka Gandhi:
Parliament Session: লোকসভায় বিল পেশ করলেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং
Dharmatala NEET Protest: মহম্মদ মইনুদ্দিনকে নিয়ে ধর্মতলায় পুলিশের পুনর্নির্মাণ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Embed widget