এক্সপ্লোর

US-Iran War: ইরানে হামলা বন্ধ করল ট্রাম্প প্রশাসন, কিছুটা চাপে আমেরিকা? কমবে তেলের দাম?

US President Donald Trump: প্রতিবেদনে বলা হয়েছে যে, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মনে হয়েছিল, ইরানের বিরুদ্ধে এর চেয়ে বড় মাত্রার কোনও সামরিক পদক্ষেপ করা হলে বিরাট একটা যুদ্ধ বেধে যেতে পারে।

ওয়াশিংটন ডিসি: গত ১৩ দিন ধরে ইরানে টানা হামলা করছিল আমেরিকা। এবার সামনে এসেছে আমেরিকার কয়েকটি সংবাদমাধ্যমের প্রতিবেদন। সেখানে বলা হয়েছে টানা ১৩ দিন ধরে হামলা চলার পর এবার ইরানের এই ধরনের সামরিক হামলা প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে আমেরিকা। জানানো হয়েছে, এর পিছনে একাধিক কারণ রয়েছে। তারা বলছে, যুদ্ধ থামানোর পিছনে মূল কারণ হল, কূটনৈতিক যে সব প্রচেষ্টা চলছিল, সেইগুলোকে সুযোগ করে দেওয়া। এ ছাড়াও তারা বলছে, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ভাণ্ডারের ঘাটতি নিয়ে উদ্বেগও রয়েছে আমেরিকার।

আরও পড়ুন: আরও বড় হচ্ছে হাওড়া স্টেশন, এবার চালু হচ্ছে নতুন প্ল্যাটফর্ম, ট্রেন পরিষেবায় বিরাট পরিবর্তন

সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী, গত শুক্রবার এই সিদ্ধান্ত নিয়েছে আমেরিকা। আর তারপর গত ২ সপ্তাহে এই প্রথম যুদ্ধ বিরতি দেখা গেল এই দুই দেশের মধ্যে। একটি সংবাদমাধ্যম বলছে, নতুন করে কীভাবে, কোথায় হামলা করা হবে, সেটা সেনার তরফ থেকে প্রেসিডেন্টকে জানানো হয়েছে। যদিও তারপরও প্রেসিডেন্ট ট্রাম্পের তরফ থেকে কোনও ধরনের আক্রমণ না করার কথা বলা হয়েছে। বলা হয়েছে যে আলোচনা ও কূটনৈতিক ভাবে এই সমস্যা সমাধানের জন্য এটাকে একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসাবে গণ্য করা হচ্ছে।

যদিও আমেরিকা এটাও স্পষ্ট করে দিয়েছে যে প্রয়োজন পড়লে ফের সামরিক পদক্ষেপ শুরু করা হতে পারে। তবে, হোয়াইট হাউস এই বিষয়ে আলাদা করে কোনও মন্তব্য করেনি। তবে, হোয়াইট হাউসেরযোগাযোগ পরিচালক স্টিভেন চেউং জানিয়েছেন যে প্রেসিডেন্ট ট্রাম্প সর্বদা কূটনৈতিক সমাধানই চেয়েছেন। তিনি আরও বলেছেন যে, ইরান যদি হরমুজ প্রণালীতে তাদের গতিবিধি আরও বাড়ায়, বা আমেরিকার বন্ধু দেশগুলোর বিরুদ্ধে কোনও পদক্ষেপ করে তাহলে হয়তো আবারও সামরিক বিকল্পের কথা ভেবে দেখতে পারে আমেরিকা।

আরও পড়ুন: সদ্য চালু হওয়া হাইড্রোজেন ট্রেনকে টানছে ডিজেল লোকোমোটিভ? ভাইরাল ভিডিও কি সত্যি? জবাব দিল রেল

অন্যদিকে, ওই প্রতিবেদনে বলা হয়েছে যে, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মনে হয়েছিল যে এর চেয়ে বড় মাত্রার কোনও সামরিক পদক্ষেপ করা হলে বিরাট একটা যুদ্ধ বেধে যেতে পারে। শুক্রবার আমেরিকার প্রেসিডেন্ট বলেন, আমেরিকা যুদ্ধ শুরু করতে যে কোনও সময় তৈরি। যদিও তাঁর মতে ইরানের সঙ্গে সমঝোতায় আসাটাই সব থেকে বুদ্ধিমানের কাজ হবে।

যদিও এই সিদ্ধান্তের পিছনে অন্য একটা বড় কারণের কথা বলা হচ্ছে। 'নিউ ইয়র্ক টাইমস'-এর একটি প্রতিবেদন বলছে, আমেরিকার সামরিক কর্তারা আগেই বলছিলেন যে সামরিক অভিযান যদি আরও বাড়ানো হয়, তাহলে আমেরিকার মিসাইল ডিফেন্স সিস্টেমের উপর চরম চাপ সৃষ্টি হতে পারে। এ ছাড়াও এই প্রতিবেদনে বলা হয়েছে যে এ,আমেরিকার প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর মিসাইল ও অন্যান্য ডিফেন্স সিস্টেম খুব দ্রুত ব্যবহার করা হচ্ছে। আরও জানা গিয়েছে, গত কয়েকটা মাসে আমেরিকা ইতিমধ্যেই ১ হাজার ২০০-রও বেশি প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর মিসাইল ব্যবহার করে ফেলেছে। এর ফলে, গোটা বিশ্বে ছড়িয়ে থাকা আমেরিকার সেনা ঘাঁটিগুলোতে চাপ বাড়তে পারে। যদিও হামলা বন্ধের কারণে তেলের দাম কমবে কি না, সেটা স্পষ্ট করে এখনই বলা যায়নি।

পাঁচ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার চর্চায়। পার্সোনাল ফিনান্স, ব্যবসা ও সময়োপযোগী ব্যবহারিক কনটেন্ট নিয়ে লেখালেখি ও কাটাছেঁড়ায় আগ্রহী। এছাড়াও ভাল লাগে জাতীয়, আন্তর্জাতিক, স্থানীয় খবরের নানা দিক। ক্রিকেট হোক বা ফুটবল, ময়দানে গা ঘামানোর পাশাপাশি পছন্দ খেলার খবরও। দূরপাল্লার ভ্রমণ বেশ পছন্দের আর সময়-সুযোগে লিখে ফেলা যায় অভিজ্ঞতাও। ভাল লাগে পাহাড়ে চড়তে।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Sukanta Majumdar: CJP-র আন্দোলনে যোগ দেওয়ায় মার, পরে মৃত্যু! 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', মন্তব্য সুকান্ত মজুমদারের
CJP-র আন্দোলনে যোগ দেওয়ায় মার, পরে মৃত্যু! 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', মন্তব্য সুকান্ত মজুমদারের
ABP Ananda Top 10,16 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening
ABP Ananda Top 10,16 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening
Census In India: শুরু জনগণনা, ভুল উত্তর বা তথ্য দিলে কোন বিপদে পড়বেন ? কী কী শাস্তি হতে পারে? জেনে নিন
শুরু জনগণনা, ভুল উত্তর বা তথ্য দিলে কোন বিপদে পড়বেন ? কী কী শাস্তি হতে পারে? জেনে নিন
Blood Bank Scam: রক্ত ও প্লাজমা পাচার রুখতে আরও কড়া রাজ্য, ব্লাড ব্যাঙ্কগুলোর জন্য আসছে নিজস্ব SOP!
রক্ত ও প্লাজমা পাচার রুখতে আরও কড়া রাজ্য, ব্লাড ব্যাঙ্কগুলোর জন্য আসছে নিজস্ব SOP!
Advertisement

ভিডিও

Annapurna Yojana: আগামীকাল কারা পাবেন অন্নপূর্ণা? নবান্ন থেকে কী জানালেন মুখ্যমন্ত্রী?
CJP Protest | দিল্লিতে CJP আন্দোলনে যোগ দেওয়ার 'অপরাধে' হামলা! কাঠগড়ায় BJP
Nadia Congress Leader Death | কংগ্রেস নেতা-ছেলে খুনেও যোগ TMC-এর? গ্রেফতার পঞ্চায়েত প্রধান-সহ ২
Birbhum Tulu Mondal | ১৬ ঘণ্টা তল্লাশি, তারপরেই গ্রেফতার Anubrata Mondal-এর প্রাক্তন দেহরক্ষী
Birbhum Tulu Mondal | টুলু মণ্ডলের আত্মীয়রা পুলিশের স্ক্যানারে, দুই শ্যালকের বাড়িতে চলল তল্লাশি
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Oracle Layoffs : সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Embed widget