এক্সপ্লোর

সন্ত্রাস দমনে ওদের 'বিরাট অবদান' স্বীকার করুক বিশ্ব, ট্রাম্পের তোপের পর পাকিস্তানের হয়ে সাফাই চিনের

বেজিং: ডোনাল্ড ট্রাম্পের হুঙ্কারের পরিপ্রেক্ষিতে প্রত্যাশা মতোই পাকিস্তানের পাশে চিন। পাকিস্তানের হয়ে আসরে নেমে চিনের দাবি, সন্ত্রাস দমনে পাকিস্তানের 'অসামান্য অবদান' স্বীকার করা উচিত গোটা বিশ্বের। গতকাল ট্রাম্প ট্যুইট করেন, আমেরিকা বোকার মতো গত ১৫ বছরে ৩৩ বিলিয়ন ডলারের বেশি অর্থ দিলেও পাকিস্তান আমাদের ঠকিয়েছে, মিথ্যাচার ছাড়া কিছুই দেয়নি। আমাদের নেতাদের বুদ্ধু মনে করেছে। আফগানিস্তানে সামান্য সাহায্য নিয়ে আমরা যে সন্ত্রাসবাদীদের আমরা খুঁজেছি, ওদের নিরাপদ আশ্রয় দিয়েছে পাকিস্তান। তবে আর নয়। পাল্টা চিনা বিদেশমন্ত্রকের মুখপাত্র গেং শুয়াং বলেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়তে বিরাট প্রয়াস চালিয়েছে, বলিদান দিয়েছে পাকিস্তান। সন্ত্রাসবাদ দমনের আন্তর্জাতিক উদ্যোগে অসাধারণ অবদান ওদের। তাকে স্বীকৃতি দেওয়া উচিত গোটা দুনিয়ার। তিনি বলেছেন, এটা দেখতে ভাল লাগে যে, পাকিস্তান পারস্পরিক মর্যাদার ভিত্তিতে সন্ত্রাস দমন সহ আন্তর্জাতিক সহযোগিতায় সামিল হচ্ছে, আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতাকে জোরদার করছে। চিন ও পাকিস্তান সব সময়ের বন্ধু। আমাদের সার্বিক উন্নয়ন বাড়াতে, দুপক্ষেরই যাতে ফায়দা হয়, সেজন্য আমরা তৈরি। প্রসঙ্গত, ৫০ বিলিয়ন মার্কিন ডলার অর্থমূল্যের চিন পাকিস্তান অর্থনৈতিক করিডর প্রকল্পের আওতায় চিন পাকিস্তানে বিপুল বিনিয়োগ করছে। করিডরটি পাকিস্তান অধিকৃত কাশ্মীরের মধ্য দিয়ে গিয়েছে বলে এই প্রকল্পে প্রবল আপত্তি জানায় ভারত। গত সপ্তাহে চিন, পাকিস্তান ও আফগানিস্তানের বিদেশমন্ত্রীদের প্রথম ত্রিপাক্ষিক বৈঠকে ওই করিডর প্রকল্পকে আফগানিস্তানে সম্প্রসারিত করা হবে বলে ঘোষণা করে বেজিং। ঘটনাচক্রে আফগানিস্তানের সঙ্গে ভারতের খুব ভাল সম্পর্ক। আফগানিস্তানও পাকিস্তানকে তালিবান জঙ্গিদের আশ্রয় দেওয়ায় অভিযুক্ত করছে, যার জেরে বিরোধ চলছে দুটি দেশের। চিন ত্রিপাক্ষিক কাঠামোর মাধ্যমে দু দেশের বিবাদ মেটানোর চেষ্টা করছে। পর্যবেক্ষক মহলের মত, আমেরিকা চাপ বাড়াচ্ছে পাকিস্তানের ওপর। কেননা পাকিস্তান হাত মিলিয়েছে চিনের সঙ্গে, সিপিইসি করিডর প্রকল্পে চিনকে বিপুল বিনিয়োগের অবাধ ছাড়পত্র দিয়েছে। আর ওই প্রকল্পের হাত ধরে আরব সাগর, ভারত মহাসাগরের দরজা খুলে যাবে চিনের সামনে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Monkey with Orange Lips: নতুন প্রজাতির বানরের সন্ধান মিলল, কমলা ঠোঁট, ঝাড়ুর মতো লেজ, বদলে যাবে বিবর্তনের ধারণাই?
নতুন প্রজাতির বানরের সন্ধান মিলল, কমলা ঠোঁট, ঝাড়ুর মতো লেজ, বদলে যাবে বিবর্তনের ধারণাই?
Earthquake News: তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল নিউজিল্যান্ড, এক মিনিট ধরে কাঁপল মাটি, জারি হল সুনামি সতর্কতাও
তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল নিউজিল্যান্ড, এক মিনিট ধরে কাঁপল মাটি, জারি হল সুনামি সতর্কতাও
Bangladesh News: হাসিনাকে দেশে ফিরতে আহ্বান বাংলাদেশের, মৃত্যুদণ্ডের রায় কি বদলাবে? তারেক রহমানের উপদেষ্টা বললেন…
হাসিনাকে দেশে ফিরতে আহ্বান বাংলাদেশের, মৃত্যুদণ্ডের রায় কি বদলাবে? তারেক রহমানের উপদেষ্টা বললেন…
Pakistan Team : 'শোয়েব আখতার স্বীকার করেছিলেন, পুরো পাকিস্তান দলটাই এখানে মাদক পাচার করেছে', চাঞ্চল্যকর অভিযোগ
'শোয়েব আখতার স্বীকার করেছিলেন, পুরো পাকিস্তান দলটাই এখানে মাদক পাচার করেছে', চাঞ্চল্যকর অভিযোগ

ভিডিও

Agnimitra Paul : 'আগের সরকার রেলওয়ে ব্রিজ করতে দেয়নি', বহরমপুরের দুর্ঘটনা প্রসঙ্গে পুরমন্ত্রী
Agnimitra Paul: 'বিভিন্ন জায়গায় ওভারব্রিজ করতে দেয়নি আগের সরকার', বহরমপুরে দুর্ঘটনাস্থলে গিয়ে বললেন অগ্নিমিত্রা পাল
Suvendu Adhikari: মুখ্যমন্ত্রীর হাত ধরে মেজিয়ায় শ্যাম স্টিলের কারখানার নতুন ইউনিটের ভিত্তিপ্রস্তর
ED Investigation: জোর করে জমি দখল ও বেআইনি নির্মাণ মামলায় ইডির দ্বিতীয় সাপ্লিমেন্টারি চার্জশিত পেশ
Chok Bhanga 6ta | বহরমপুরে পুলকারে ট্রেনের ধাক্কায় প্রাণ হারাল ৪ খুদে পড়ুয়া সহ ৫জন | ABP ANANDA

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Messi With Yamal: ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
8th Pay Commission : ডিএ, বেতন বৃদ্ধি, ভাতা বাড়বে কতটা ? অষ্টম বেতন কমিশনে আসতে পারে কী কী বদল ?
ডিএ, বেতন বৃদ্ধি, ভাতা বাড়বে কতটা ? অষ্টম বেতন কমিশনে আসতে পারে কী কী বদল ?
Kajol at Kolkata: শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
EPFO Interest: প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?
প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
School Bus Accident : মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
CM Suvendu Adhikari :“ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বলব, এসে দেখে যাবেন, হেলিকপ্টার পাঠাবো..”, কোন প্রসঙ্গে বললেন শুভেন্দু অধিকারী ?
“ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বলব, এসে দেখে যাবেন, হেলিকপ্টার পাঠাবো..”, কোন প্রসঙ্গে বললেন শুভেন্দু অধিকারী ?
Accident : ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
Embed widget