এক্সপ্লোর

সুর বদল? ভারতের এনএসজি সদস্যপদের দাবি নিয়ে আলোচনায় গঠনমূলক ভূমিকা পালন করবে, বলল চিন

বেজিং: নিউক্লিয়ার সাপ্লায়ার্স গ্রুপে (এনএসজি) ভারতের অন্তর্ভুক্তির দাবির ব্যাপারে নরম হচ্ছে চিন? তেমনই ইঙ্গিত চিনা বিদেশমন্ত্রকের মুখপাত্র হুয়া চ্যুনিং-এর কথায়। চিন এ নিয়ে ‘গঠনমূলক’ ভূমিকা পালন করবে বলে জানিয়েছেন তিনি।   চ্যুনিং জানিয়েছেন, ভারত ও পাকিস্তানের ৪৮ সদস্যের এলিট এনএসজি গোষ্ঠীতে ঢোকার ব্যাপারে সদস্য দেশগুলি নিজেদের মধ্যে তিন দফা ঘরোয়া আলোচনা করেছে। তিনি বলেছেন, চিন এই ইস্যুতে আরও আলোচনার ব্যাপারে আশাবাদী। আলোচনায় চিন গঠনমূলক ভূমিকা পালন করবে। যদিও সংশ্লিষ্ট পক্ষগুলির মধ্যে এই ইস্যুতে এখনও মতৈক্য হয়নি, তবে এ ধরনের আলোচনা তাদের পরস্পরকে ভাল করে বুঝতে সাহায্য করবে।   একইসঙ্গে অবশ্য চিনা মুখপাত্রটি স্পষ্ট জানিয়ে দেন, সিওলে এনএসজি-র প্লেনারিতে ভারত, পাকিস্তানকে সদস্য করার বিষয়টি আলোচনার এজেন্ডায় নেই। তিনি বলেন, সিওল প্লেনারি বৈঠকের এজেন্ডায় নির্দিষ্ট কিছু দেশের অন্তর্ভুক্তি নিয়ে আলোচনার বিষয়টি রয়েছে। তবে এটা বলে রাখা ভাল, বৈঠকে শুধু পরমাণু প্রসার রোধ চুক্তি (এনপিটি)-তে সই করা দেশগুলির প্রবেশ নিয়েই কথা হবে। এনপিটি-তে সই না করা দেশগুলির ঢোকার বিষয়টি কখনই আলোচনার এজেন্ডায় রাখা হয়নি। এই অবস্থানের ভিত্তিতে বলতে পারি, এ বছরের সিওল প্লেনারি বৈঠকের যে বিষয়সূচি রাখা হয়েছে, তাতে এই ইস্যুটি নেই। তিনি এও বলেন, এনএসজি কখনই এনপিটি-বর্হিভূত দেশের অন্তর্ভুক্তির আবেদন আলোচনার এজেন্ডায় রাখেনি। ফলে আলোচনায় বাধা দেওয়া হচ্ছে, এ কথা বলারও কোনও মানে হয় না। ঘটনা হল, চিনা বিদেশমন্ত্রক বারবার সুর বদলাচ্ছে। একবার বলছে, তারা ভারত না পাকিস্তান, এমন ভাবে কোনও দেশকে নিশানা করেনি। কিন্তু একইসঙ্গে এনপিটি-তে সই না করা দেশকে এনএসজি-তে নেওয়া যাবে না-এহেন নীতির উল্লেখ করে ভারতের সদস্যপদের দাবি সমর্থন করায় খোঁচা দিচ্ছে আমেরিকাকে। গতকাল চিন বলে, ভারতের দাবির ইস্যুটি নিয়ে আলোচনার দরজা খোলা রয়েছে। কিন্তু তারপরই পরমাণু প্রসার রোধে অতুলনীয় ভূমিকা পালন করা ভারতকে পাকিস্তানের সঙ্গে একাসনে বসানোর চেষ্টা করে। এদিকে সিওলে এনএসজি-র প্লেনারি বৈঠকের প্রাক্কালে ভারতের দাবি জোরদার ভাবে তুলে ধরতে আজই দক্ষিণ কোরিয়ার রাজধানী গেলেন বিদেশ সচিব এস জয়শঙ্কর। তিনি সেখানে গত সোমবার শুরু হওয়া এনএসজি-র সরকারি স্তরের বৈঠকের গতিপ্রকৃতির ওপর নজর রাখছিলেন। এবার সদস্য দেশগুলির কাছে ভারতের অবস্থান ব্যাখ্যা করে এনএসজি-র সদস্যপদের দাবিতে চূড়ান্ত চাপ সৃষ্টি করতেই সেখানে গেলেন তিনি।    

সেরা শিরোনাম

Kamchatka Earthquake: তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল রাশিয়া, একটানা সাইরেন, মোবাইলে ৯.৯ তীব্রতায় কম্পনের সতর্কবার্তা জাপানে, আতঙ্কের মধ্যেই জানা গেল…
তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল রাশিয়া, একটানা সাইরেন, মোবাইলে ৯.৯ তীব্রতায় কম্পনের সতর্কবার্তা জাপানে, আতঙ্কের মধ্যেই জানা গেল…
School Roof Collapse : হুড়মুড়িয়ে ভেঙে পড়ল স্কুলবাড়ির ছাদ, ধ্বংসস্তূপের নীচে আটকে বহু, লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা
হুড়মুড়িয়ে ভেঙে পড়ল স্কুলবাড়ির ছাদ, ধ্বংসস্তূপের নীচে আটকে বহু, লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা
Crime News: নাবালিকাকে যৌন নির্যাতন রোবটের, সোশ্যাল মিডিয়ায় লাইভ স্ট্রিমও, AI-এর অপব্যবহার নিয়ে তোলপাড় গোটা বিশ্ব
নাবালিকাকে যৌন নির্যাতন রোবটের, সোশ্যাল মিডিয়ায় লাইভ স্ট্রিমও, AI-এর অপব্যবহার নিয়ে তোলপাড় গোটা বিশ্ব
Trump On Russian Oil: রাশিয়ার তেল কিনলে শুল্ক বসবে অন্যদের উপর, কিনবে শুধু আমেরিকা? সমালোচনার মধ্যেও নিজের অবস্থানে অনড় ট্রাম্প
রাশিয়ার তেল কিনলে শুল্ক বসবে অন্যদের উপর, কিনবে শুধু আমেরিকা? সমালোচনার মধ্যেও নিজের অবস্থানে অনড় ট্রাম্প

ভিডিও

Durga Puja 2026 | সাড়ে ৪০০ বছর আগে শুরু, ঘোষ বাড়িতে বছরভর থাকেন উমা
Durga Puja 2026 | কলকাতা থেকে জেলা, চলছে প্যান্ডেল হপিং, কাতারে কাতারে মানুষ সন্তোষ মিত্র স্কোয়ারে
Durga Puja 2026 | এবার ৮৭ বছরে পদার্পণ, অভিনব ভাবনায় সেরা আহিরীটোলা সর্বজনীন | #abpananda
Durga Puja 2026: দুর্গা-আরাধনায় মেতেছেন দেব-আবাসের বৃদ্ধারা, নিজেদের হাতেই ব্য়বস্থা করছেন পুজোর
Durga Puja 2026 | ৯৯ বছরে পা, পুজো উপলক্ষ্যে জমজমাট চারুচন্দ্র ভবন | #abpananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget