এক্সপ্লোর

দেশের এক টুকরো জমিও কাউকে কাড়তে দেব না, ঘুরিয়ে ভারতকে হুঁশিয়ারি চিনের প্রেসিডেন্টের

বেজিং: দুদিন আগেই পিপলস লিবারেশন আর্মি (পিএলএ)-র ৯০ তম প্রতিষ্ঠা বার্ষিকীর সূচনা অনুষ্ঠানে ঘুরিয়ে হুমকি দিয়ে চিনের প্রেসিডেন্ট জি জিনপিং হুমকির সুরে বলেছিলেন, তাঁদের সেনাবাহিনী অনুপ্রবেশকারী শত্রুদের পরাস্ত করতে সক্ষম। ভারত সহ অন্যান্য প্রতিবেশী দেশগুলির সঙ্গে সীমান্ত সংক্রান্ত বিরোধের মধ্যে ফের হুঁশিয়ারি জিনপিংয়ের গলায়। তাঁর দাবি, চিনের মানুষ শান্তিপ্রিয়। চিন ‘আগ্রাসন’ বা ‘সম্প্রসারণ’ কখনওই চায়নি। কিন্তু চিনকে ‘টুকরো করার’ সুযোগ কাউকে দেওয়া হবে না। কোনও ব্যক্তি, সংগঠন বা রাজনৈতিক দলকে চিনের এক টুকরো জমিও কেড়ে নিতে দেওয়া হবে না। জি ফের বলেছেন, সমস্ত অনুপ্রবেশকে দমন করতে সক্ষম চিনের সেনাবাহিনী। পিএলএ-র প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে ভাষণে চিনের সামরিক কমিশনের সর্বেসর্বা জি তাঁর ভাষণে ডোকলাম সংক্রান্ত প্রসঙ্গ অবশ্য উল্লেখ করেননি। গত জুন মাসের মাঝামাঝি থেকে ডোকলামে ভারত-চিন-ভুটানের সীমান্তের সংযোগস্থলে অচলাবস্থা চলছে। ওই অঞ্চলে রাস্তা নির্মাণ করার চেষ্টা করেছিল চিনের সেনা। ভারতীয় সেনাবাহিনী ওই চেষ্টায় বাধা দেয়। তারপর থেকে মুখোমুখি দাঁড়িয়ে রয়েছে ভারত ও চিনের সেনাবাহিনী। চিনের সরকারি সংবাদমাধ্যম ও সরকারি আধিকারিকরা নাগাড়ে ভারতকে হুমকি দিয়ে চলেছে। তাদের দাবি, ডোকলামে তাদের ভূখণ্ডে অনধিকার প্রবেশ করেছে ভারত। এরইমধ্যে চিনের প্রেসিডেন্টের বক্তব্য খুবই তাত্পর্য্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। জি বলেছেন, দেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও উন্নয়নসংক্রান্ত স্বার্থ ক্ষুন্নকারী কোনও কিছু চিন গ্রহণ করবে, এমন আশা পোষণ করা কারুর উচিত নয়। পিএলএ-র যুদ্ধপ্রস্তুতির ওপর গুরুত্ব আরোপ করে বাহিনীকে অপরাজেয় করে তোলার কথা বলেছেন জি। তিনি বলেছেন, এমন একটি এলিট ও শক্তিশালী বাহিনী গড়ে তুলতে হবে যা সর্বদা যুদ্ধের জন্য প্রস্তুত থাকবে এবং নিশ্চিতভাবে জয়ী হবে। জি বলেছেন, শান্তি ও নিরাপত্তা রক্ষা এবং যুদ্ধ প্রতিহত করার অনেক উপায় ও বিকল্প রয়েছে। কিন্তু শান্তিরক্ষার চূড়ান্ত নিশ্চয়তা রয়েছে সামরিক বাহিনীর হাতেই। ডোকলাম বিতর্কের মধ্যেই ব্রিকস সম্মেলনে অংশ নিতে গত ২৭ ও ২৮ জুলাই বেজিংয়ে ছিলেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। তিনি চিনের স্টেট কাউন্সিলর ইয়াং জেইচির সঙ্গে পৃথক বৈঠকও করেন। বৈঠকের ফলাফল সম্পর্কে দুই দেশই নীরব। ভারতের সঙ্গে ডোকলাম অচলাবস্থার পাশাপাশি জাপান, ফিলিপিন্স ও ভিয়েতনামের সঙ্গে সমুদ্র সীমা সংক্রান্ত  বিবাদ রয়েছে চিনের। তাইওয়ানের চিনের সঙ্গে সংযুক্তি নিয়ে আলোচনা ব্যর্থ হলে শক্তি প্রয়োগের হুমকি দিয়ে রেখেছে চিন।

সেরা শিরোনাম

Mohan Bhagwat US Visit: এবার RSS-কে নিষিদ্ধ করার দাবি আমেরিকায়, মোহন ভাগবতের সফরের ঠিক আগে
এবার RSS-কে নিষিদ্ধ করার দাবি আমেরিকায়, মোহন ভাগবতের সফরের ঠিক আগে
Vietnam Airlines Boeing 787: ঘষা খেল লেজ, পর পর ফাটল চারটি টায়ার, শেষে আকাশ থেকে ছড়াতে হল তেল, বিমানযাত্রায় প্রাণ যায় যায় অবস্থা হল যাত্রীদের
ঘষা খেল লেজ, পর পর ফাটল চারটি টায়ার, শেষে আকাশ থেকে ছড়াতে হল তেল, বিমানযাত্রায় প্রাণ যায় যায় অবস্থা হল যাত্রীদের
US Elections: এবার আমেরিকাতেও SIR? জ্ঞানেশ কুমারের সঙ্গে কথা হয়েছে, জানালেন ডোনাল্ড ট্রাম্প
এবার আমেরিকাতেও SIR? জ্ঞানেশ কুমারের সঙ্গে কথা হয়েছে, জানালেন ডোনাল্ড ট্রাম্প
Hindu Minorities in Pakistan: সংখ্যালঘু হিন্দুদের ‘সহ্য’ করছে পাকিস্তান? আসিফ আলি জ়ারদারির মন্তব্যে বিতর্ক, চেয়ার বাঁচাতে হাতিয়ার বিভেদ?
সংখ্যালঘু হিন্দুদের ‘সহ্য’ করছে পাকিস্তান? আসিফ আলি জ়ারদারির মন্তব্যে বিতর্ক, চেয়ার বাঁচাতে হাতিয়ার বিভেদ?

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget