এক্সপ্লোর

গত ছয় সপ্তাহে একদিনে সবচেয়ে বেশি বাড়ল আক্রান্তের সংখ্যা, দ্বিতীয় দফার সংক্রমণ রোধই চ্যালেঞ্জ চিনের কাছে

চিনের মূল ভূখণ্ডে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৮২,১৬০। মৃত্যু বেড়েছে আরও দুই। সবমিলিয়ে মৃতের সংখ্যা ৩,৩৪১।

বেজিং: চিনে গত ছয় সপ্তাহে একদিনে সবচেয়ে বেশি বাড়ল করোনা আক্রান্তের সংখ্যা। বিদেশ ফেরত আক্রান্তদের সংখ্যা বৃদ্ধির কারণেই চিনে গত রবিবার ১০৮ টি নতুন সংক্রমণের হদিশ মিলেছে। আগের দিন শনিবার এই সংখ্যা ছিল ৯৯। রবিবার এই সংখ্যা আরও কিছুটা বেড়েছে, যা গত ছয় সপ্তাহে সবচেয়ে বেশি। এর আগে গত ৫ মার্চ সবচেয়ে বেশি ১৪৩ আক্রান্তের ঘটনা ঘটেছিল। এরফলে চিনকে কোভিড-১৯-এর দ্বিতীয় দফায় সংক্রমণ রোধের চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে। চিনের মূল ভূখণ্ডে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৮২,১৬০। মৃত্যু বেড়েছে আরও দুই। সবমিলিয়ে মৃতের সংখ্যা ৩,৩৪১। ন্যাশনাল হেল্থ কমিশন সোমবার জানিয়েছে যে, অন্য দেশ থেকে আসা নতুন করে ৯৮ জনের সংক্রমণ ধরা পড়েছে। লক্ষ্মণহীন সংক্রমণের ঘটনা আগের দিনের ৬৩ থেকে কমে হয়েছে ৬১। গত ফেব্রুয়ারিতে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছিল। তারপর থেকে সংখ্যা কমতে শুরু করে। গত ১২ মার্চ যা সবচেয়ে কম ছিল। এরইমধ্যে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে এই অতি সংক্রামক ভাইরাস। এখন বিদেশ ফেরত আক্রান্তদের মাধ্যমে দ্বিতীয় দফায় সংক্রমণ ছডিয়ে পড়তে পরার আশঙ্কা নিয়ে উদ্বেগ রয়েছে বেজিংয়ের। এই সংক্রমণ ছড়িয়ে পড়া আটকে দেওয়াই তাদের কাছে একটা চ্যালেঞ্জ। চিনের উত্তর-পূর্বে রাশিয়ার সীমান্ত সংলগ্ন হেইলংজিয়াং প্রদেশে ৫৬ টি নতুন সংক্রমণের ঘটনা ধরা পড়েছে। আক্রান্তদের মধ্যে ৪৯ জন রাশিয়া ফেরত। রাশিয়ার সীমান্ত সংলগ্ন শহরগুলি রবিবার জানিয়েছে যে, সীমান্তে নিয়ন্ত্রণ ও দেশে প্রবেশের পর কোয়ারেন্টিন সংক্রান্ত ব্যবস্থা আরও কঠোর করা হবে। হেইলংজিয়াংয়ের সীমান্তবর্তী শহর সপইফেনদে ও হারবিনের কর্তৃপক্ষ জানিয়েছে যে, বিদেশ ফেরতদের ২৮ জিন কোয়ারিন্টেনে থাকতে হবে। সেইসঙ্গে হবে নিউক্লেইক অ্যাসিড ও অ্যান্টিবডি টেস্ট। যে সব আবাসনে আক্রান্ত ও লক্ষ্মণহীন করোনা সংক্রমণের খবর পাওযা গেলে সেগুলি ১৪ দিনের জন্য লকডাউন করা হবে বলে হারবিন কর্তৃপক্ষ জানিয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Donald Trump : 'হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নেবে আমেরিকা', 'প্রতিদান-বাবদ' অর্থ দাবি ট্রাম্পের
'হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নেবে আমেরিকা', 'প্রতিদান-বাবদ' অর্থ দাবি ট্রাম্পের
Sam Neill Passes Away : প্রয়াত 'জ্যুরাসিক পার্ক' খ্যাত অভিনেতা স্যাম নীল
প্রয়াত 'জ্যুরাসিক পার্ক' খ্যাত অভিনেতা স্যাম নীল
UFO Files: চাঁদের মাটিতে বিরাট বিরাট স্তম্ভ, এলিয়েনের অস্তিত্ব লুকিয়ে যাচ্ছে আমেরিকা? বলছেন প্রাক্তন পেন্টাগন আধিকারিক
চাঁদের মাটিতে বিরাট বিরাট স্তম্ভ, এলিয়েনের অস্তিত্ব লুকিয়ে যাচ্ছে আমেরিকা? বলছেন প্রাক্তন পেন্টাগন আধিকারিক
Viral News: বন্ধুকে ২৮ কোটি টাকার সম্পত্তি উইল করে দিলেন ১৯ বছরের তরুণ, ফ্ল্যাট, ফিক্সড ডিপোজিট সব কিছু, মা-বাবার প্রতি বীতশ্রদ্ধ হয়েই কি?
বন্ধুকে ২৮ কোটি টাকার সম্পত্তি উইল করে দিলেন ১৯ বছরের তরুণ, ফ্ল্যাট, ফিক্সড ডিপোজিট সব কিছু, মা-বাবার প্রতি বীতশ্রদ্ধ হয়েই কি?

ভিডিও

Shravani Mela | শ্রাবণী মেলার আগেই তারকেশ্বরে 'মহাদেব এক্সপ্রেস', প্রতি সোমে জলযাত্রীদের জন্য় 'পুষ্পবৃষ্টি'
Tollywod News: টলিপাড়ার জট কাটাতে নন্দনে বৈঠকে বিজেপির ৪ বিধায়ক | ABP Ananda Live
BJP Government : ৩ তৃণমূল-ত্যাগীর রাজ্যসভার প্রার্থী হিসেবে মনোনয়ন পেশ। ABP Ananda live
21st July: ২১ জুলাইয়ের প্রস্তুতি খতিয়ে দেখতে গান্ধী মূর্তির পাদদেশে 'ঋতব্রত-তৃণমূল | TMC News
CPIM Leader Arrested in Baruipur Case : উস্কানি-দাঙ্গা, বারুইপুর গণপ্রহার-কাণ্ডে একাধিক অভিযোগ লাহেকের বিরুদ্ধে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anti Social Activities Bill: রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
Jhalmuri Song : 'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
Weather Alert: রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
Road Accident : ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
Srabanti Chatterjee: ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
Railway Stolen Bedsheets : ১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
CM Suvendu Adhikari:
"মেধার ভিত্তিতে নিয়োগ..", বড় বার্তা মুখ্যমন্ত্রীর, "আগামী এক সপ্তাহের মধ্যে.." কী কী পাচ্ছে এবার রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলি ?
Ration Controversy: 'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
Embed widget