এক্সপ্লোর

শুরু হল হোয়াইট হাউসের শেষ পর্যায়ের দৌড়, প্রথম বিতর্কে কর, সন্ত্রাস নিয়ে যুযুধান ট্রাম্প, হিলারি

ওয়াশিংটন: আগামী প্রেসিডেন্ট হিসেবে কাকে বেছে নেবেন মার্কিন জনতা? এই প্রশ্নের সমাধান চেয়েই ভারতীয় সময় মঙ্গলবার ভোর থেকে মুখোমুখি বিতর্কপর্ব শুরু করলেন ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিনটন ও রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্প। কর্মসংস্থা, কর, সন্ত্রাসবাদ- সব কিছু নিয়েই দীর্ঘ বিতর্ক করলেন তাঁরা। ভোটপ্রচারে নেমে গত কয়েক মাস ধরে একে অপরের বিরুদ্ধে টানা আক্রমণ শানিয়েছেন ট্রাম্প ও হিলারি। হেম্পস্টেডের হোফস্ট্রা বিশ্ববিদ্যালয়ে এই প্রথম একে অপরের বিরুদ্ধে মুখোমুখি যাবতীয় অভিযোগ কয়েককোটি আমেরিকানের সামনে উগরে দিলেন তাঁরা। দেড় ঘণ্টার লড়াই মাঝে মধ্যেই ব্যক্তিগত হয়ে পড়েছে, ট্রাম্প প্রশ্ন তুলেছেন, অল্পদিন আগে নিউমোনিয়ায় আক্রান্ত হিলারির শারীরিক সক্ষমতা নিয়ে। জবাবে হিলারি তুলে এনেছেন ট্রাম্পের ট্যাক্স রিটার্ন সংক্রান্ত বিতর্ক। ৭০ বছরের কোটিপতিও ছাডার পাত্র নন, মন্তব্য করেছেন, ওবামা প্রশাসনের প্রথম দফায় বিদেশ সচিব থাকাকালীন হিলারি ব্যক্তিগত ইমেল অ্যাকাউন্ট থেকে যে ৩৩,০০০ সরকারি ইমেল করেন, তার যাবতীয় তথ্য ফাঁস করলে নিজের ট্যাক্স রিটার্নের খবর দেবেন তিনিও। এছাড়াও জাতিতত্ত্ব, কর ও দেশের নিরাপত্তা নিয়ে চূড়ান্ত বিতর্ক হয় প্রাক্তন মার্কিন বিদেশ সচিব ও প্রাক্তন রিয়্যালিটি টিভি তারকার। দু’জনেই বোঝানোর চেষ্টা করেন, কেন দেশের পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে তিনিই যোগ্যতম। হিলারি অভিযোগ করেন, ট্রাম্প ‘নারী বিদ্বেষী’, দেশপ্রধান হওয়ার মত স্ট্যামিনা তাঁর নেই বলে ট্রাম্প যে অভিযোগ করেছেন, তাও অস্বীকার করেন তিনি। তাঁর জবাব, ট্রাম্প আগে তাঁর মত ১১২টি দেশ সফর করুন, একটি শান্তিচুক্তি, যুদ্ধবিরতির পিছনে ভূমিকা নিন- অন্তত ১১ ঘণ্টা কংগ্রেস কমিটির সামনে সাক্ষ্য দিন- তারপর তিনি তাঁর স্ট্যামিনা নিয়ে প্রশ্ন তুলতে পারবেন। বারাক ওবামা আমেরিকার ‘জন্মসূত্রে স্বাভাবিক নাগরিক’ নন বলে ট্রাম্প ‘জাতিবিদ্বেষী মিথ্যে’ বলেন করেন বলেও হিলারি অভিযোগ করেন। উল্টোদিকে ট্রাম্পের অভিযোগ, হিলারির অভিজ্ঞতা হয়েছে ঠিকই কিন্তু পুরোটাই বাজে অভিজ্ঞতা। তাঁর আরও অভিযোগ, চিন সহ বেশ কিছু দেশের পুনর্গঠনের জন্য আমেরিকাকে পিগি ব্যাঙ্ক হিসেবে ব্যবহার করা হচ্ছে। আমেরিকা থেকে চাকরি ‘চুরি’ করে এইসব দেশে পাচার করা হচ্ছে বলে তাঁর দাবি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

US Elections: এবার আমেরিকাতেও SIR? জ্ঞানেশ কুমারের সঙ্গে কথা হয়েছে, জানালেন ডোনাল্ড ট্রাম্প
এবার আমেরিকাতেও SIR? জ্ঞানেশ কুমারের সঙ্গে কথা হয়েছে, জানালেন ডোনাল্ড ট্রাম্প
Hindu Minorities in Pakistan: সংখ্যালঘু হিন্দুদের ‘সহ্য’ করছে পাকিস্তান? আসিফ আলি জ়ারদারির মন্তব্যে বিতর্ক, চেয়ার বাঁচাতে হাতিয়ার বিভেদ?
সংখ্যালঘু হিন্দুদের ‘সহ্য’ করছে পাকিস্তান? আসিফ আলি জ়ারদারির মন্তব্যে বিতর্ক, চেয়ার বাঁচাতে হাতিয়ার বিভেদ?
Donald Trump : হরমুজ সঙ্কট অব্যাহত, আমেরিকানদের 'পেট্রোলের জন্য একটু বেশি টাকা খরচ করার' আহ্বান ট্রাম্পের
হরমুজ সঙ্কট অব্যাহত, আমেরিকানদের 'পেট্রোলের জন্য একটু বেশি টাকা খরচ করার' আহ্বান ট্রাম্পের
NASA News: মহাকাশে মেডিক্যাল এমার্জেন্সি, উদ্ধার করা হয়েছিল তড়িঘড়ি, এবার NASA ছাড়লেন মহাকাশচারী, ঠিক কী হয়েছিল, তা নিয়ে রহস্য
মহাকাশে মেডিক্যাল এমার্জেন্সি, উদ্ধার করা হয়েছিল তড়িঘড়ি, এবার NASA ছাড়লেন মহাকাশচারী, ঠিক কী হয়েছিল, তা নিয়ে রহস্য

ভিডিও

Sange Suman: 'দলেই ব্ল্যাকমেল' নাকি 'মিথ্যে অভিযোগ'? BJP-র কলঙ্ক থেকে বাঁচতেই ভাল তৃণমূলে আশিস : কুণাল
Jorabagan House Collapse: টানা বৃষ্টির জেরে কলকাতার জোড়াবাগানে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ
Mamata Banerjee: ‘জঘন্যতম একটা রাজত্ব চলছে...’, বাবাকে খুন, CJP নেতার সঙ্গে ফোনে কথা বললেন মমতা
Tarapith Fire Incident Update: তারাপীঠ হোটেলে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, এবার গ্রেফতার হোটেল মালিক | ABP Ananda
Nadia Congress: নদিয়ায় ছেলে-সহ কংগ্রেস নেতাকে নৃশংসভাবে খুন, আরও ২জন গ্রেফতার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget