এক্সপ্লোর

সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক দেশগুলিকে দায়ী করা উচিত, এসসিও সামিটে ইমরানের সামনেই নাম না করে পাকিস্তানকে নিশানা মোদির

প্রধানমন্ত্রী বলেন, যে সন্ত্রাসবাদ যে কোনও স্থানে নিরপরাধ মানুষের জীবন কেড়ে নেয়, গত রবিবার শ্রীলঙ্কা সফরে সেন্ট অ্যান্টনিজ গির্জায় গিয়ে তার কুত্সিত চেহারা দেখেছি। সন্ত্রাসবাদের বিপদ রুখতে হলে সব দেশকে সংকীর্ণ মানসিকতা ঝেড়ে ফেলে তার বিরুদ্ধে একজোট হতে হবে।

বিসকেক: বিসকেকে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন (এসসিও) সামিটে নাম না করে পাকিস্তানকে সন্ত্রাসবাদ ইস্যুতে আক্রমণ করলেন নরেন্দ্র মোদি। নিজের ভাষণে সন্ত্রাসবাদে পৃষ্ঠপোষকতা, মদত, সাহায্য করা, অর্থ ঢালা দেশগুলিকে অবশ্যই দায়ী করা উচিত বলে অভিমত জানিয়েছেন, পাশাপাশি সন্ত্রাসবাদ মোকাবিলায় বিশ্বস্তরে সম্মেলন ডাকার প্রস্তাবও দিয়েছেন প্রধানমন্ত্রী। ভারত সন্ত্রাসমুক্ত সমাজের পক্ষে বলে জানিয়ে তিনি সন্ত্রাসবাদ বিরোধী লড়াইয়ে সহযোগিতা জোরদার করতে এসসিও-র আদর্শ ও চেতনারও উল্লেখ করেন। প্রধানমন্ত্রী বলেন, যে সন্ত্রাসবাদ যে কোনও স্থানে নিরপরাধ মানুষের জীবন কেড়ে নেয়, গত রবিবার শ্রীলঙ্কা সফরে সেন্ট অ্যান্টনিজ গির্জায় গিয়ে তার কুত্সিত চেহারা দেখেছি। সন্ত্রাসবাদের বিপদ রুখতে হলে সব দেশকে সংকীর্ণ মানসিকতা ঝেড়ে ফেলে তার বিরুদ্ধে একজোট হতে হবে। মোদি যখন এ কথা বলছেন, সেখানে তখন হাজির পাক প্রধানমন্ত্রী ইমরান খান। মোদি বলেন, সন্ত্রাসবাদে আর্থিক সহায়তা, মদত, স্পনসর করা দেশগুলিকে অবশ্যই দোষী সাব্যস্ত করতে হবে। এসসিও সদস্য দেশগুলিকে সন্ত্রাসবাদের বিরুদ্ধে এসসিও-র আঞ্চলিক সন্ত্রাস দমন কাঠামোর আওতায় সহযোগিতার আহ্বানও জানান মোদি। সন্ত্রাসবাদ বিরোধী বিশ্ব সম্মেলনের কথাও বলেন তিনি। বলেন, সাহিত্য, সংস্কৃতি আমাদের সমাজকে ইতিবাচক দিকে চলার প্রেরণা দেয়, বিশেষত, তা সমাজে যুবকদের মধ্যে মৌলবাদী ভাবনার প্রসার ঠেকায়। মোদি বৃহস্পতিবারই দুদিনের এসসিও সামিটে যোগ দিতে বিসকেক আসেন। এসসিও হল চিনের নেতৃত্বাধীন ৮ সদস্য দেশের অর্থনৈতিক ও নিরাপত্তা সংক্রান্ত গোষ্ঠী। ২০১৭-য় তাতে ঢুকেছে ভারত, পাকিস্তান। ২০১৬-য় পঠানকোটে ভারতীয় বায়ুসেনার ঘাঁটিতে পাকিস্তানে ঘাঁটি গেড়ে বসা সন্ত্রাসবাদী গোষ্ঠীর হামলার পর থেকে প্রতিবেশী দেশের সঙ্গে আলোচনা বন্ধ রেখেছে ভারত। সন্ত্রাস আর আলোচনা একসঙ্গে চলতে পারে না বলে জানিয়েছে নয়াদিল্লি।

সেরা শিরোনাম

US News : হোয়াইট হাউসের কাছেই যত্রতত্র চলল গুলি ; যা ঘটে গেল...
হোয়াইট হাউসের কাছেই যত্রতত্র চলল গুলি ; যা ঘটে গেল...
Nepal Accident: এল খারাপ খবর, মর্মান্তিক গাড়ি দুর্ঘটনায় শিশু-মহিলা-সহ ১৪ জনের মৃত্যু..
এল খারাপ খবর, মর্মান্তিক গাড়ি দুর্ঘটনায় শিশু-মহিলা-সহ ১৪ জনের মৃত্যু..
Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Flydubai Flight in Hailstorm: শিলাবৃষ্টির দাপটে অবতরণের সমস্যা, কাঠমান্ডুতে নামতে পারল না Flydubai বিমান, জরুরি ভিত্তিতে লখনউ আনা হল
শিলাবৃষ্টির দাপটে অবতরণের সমস্যা, কাঠমান্ডুতে নামতে পারল না Flydubai বিমান, জরুরি ভিত্তিতে লখনউ আনা হল

ভিডিও

Baranagar Incident: বরানগরকাণ্ডে গ্রেফতার ধরমবীর কুমার, ঘটনার মোড় কোনদিকে? | ABP Ananda
Weather Update: ভোরে হিমেল বাতাস, ৩ দিনে পারদ নামল প্রায় ৩ ডিগ্রি | ABP Ananda
Cyclone Update | নতুন করে তৈরি হচ্ছে আরেকটি নিম্নচাপ, আবার বৃষ্টির সম্ভাবনা? প্রভাব আগামী সপ্তাহেই
High Court on Abhishek Banerjee: কোন কোন বিচারক BJP-র, আর কে কে TMC-র? তালিকা দিতে আইনজীবীকে নির্দেশ
Durgapur News: দুর্গাপুরে বিজেপির দলীয় কার্যালয়ে ভাঙচুর, খবর জানাজানি হতেই... | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
District News: গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Abhishek Banerjee: বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
Weather Update: আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
Embed widget