এক্সপ্লোর

Covid Booster Shot : দ্বিতীয় ডোজের ৬ মাসের মধ্যেই কমছে সুরক্ষাবলয়, কোভিড বুস্টার শট প্রয়োজন ; বলছে গবেষণা

গবেষণায় বলা হয়েছে, বুস্টারের প্রয়োজন রয়েছে। কারণ, কয়েক মাসের মধ্যেই তাৎপর্যপূর্ণভাবে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাচ্ছে।

নয়া দিল্লি : উৎসবের আবহে করোনা সংক্রমণের হার বৃদ্ধির শঙ্কা রয়েছে। সাধারণ মানুষকে সতর্ক করছে কেন্দ্র। এই পরিস্থিতিতে করোনা ভ্যাকসিন নিয়ে নতুন গবেষণা চিন্তা বাড়াল। টিকার দ্বিতীয় ডোজ নেওয়ার পর ছয় মাসের মধ্যে সুরক্ষা প্রদানকারী অ্যান্টিবডির পরিমাণ ক্রমাগত কমছে। ইজরায়েলের প্রায় ৫ হাজার স্বাস্থ্যকর্মীর ওপর এই সংক্রান্ত পর্যবেক্ষণ চালানো হয়। যে গবেষণাপত্র নিউ ইংল্যান্ড জার্নাল অফ মেডিসিনে প্রকাশিত হয়েছে। 

গবেষণায় বলা হয়েছে, বুস্টারের প্রয়োজন রয়েছে। কারণ, কয়েক মাসের মধ্যেই তাৎপর্যপূর্ণভাবে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাচ্ছে। কম অ্যান্টিবডির কারণে মহিলাদের থেকে পুরুষদের সুরক্ষা কম। এই পরীক্ষায় যোগদানকারীরা ফাইজার ও বায়োএনটেকের ভ্যাকসিন নিয়েছিলেন।

দ্বিতীয় ডোজের পর অ্যান্টিবডির মাত্রা কমে যাওয়া :

প্রথমে দ্রুত গতিতে অ্যান্টিবডির মাত্রা কমতে দেখা গেছে। তার পর ধীরে ধীরে। সেবা মেডিক্যাল সেন্টারের গবেষণা অনুযায়ী, বয়স্ক ব্যক্তিদের রক্তে কম বয়সিদের তুলনায় অ্যান্টিবডির মাত্রা কম ছিল। এছাড়াও, ইমিউনোসাপ্রেসড মানুষের অ্যান্টিবডির মাত্রা স্বাস্থ্যকর জনসংখ্যার তুলনায় কম ছিল। 

আরও পড়ুন ; শেষ হয়নি দ্বিতীয় ঢেউ, উৎসবের মরশুমে গা-ছাড়া মনোভাবে ফের বাড়তে পারে করোনা সংক্রমণ, সতর্কবার্তা কেন্দ্রের

ব্লুমবার্গের রিপোর্ট অনুযায়ী, রেগেভ-ইয়োচে এক অনলাইন প্রেস বিবৃতিতে বলেছেন, এই গবেষণাটি তাঁদের করোনা ভ্যাকসিনের উভয় ডোজ প্রাপ্ত ব্যক্তিদের মধ্যে সংক্রমণের কারণ বুঝতে সাহায্য করেছে। তিনি আরও যোগ করেছেন যে, আমেরিকা সম্ভবত ইজরায়েলের পথেই সবাইকে তৃতীয় ডোজ দেওয়ার পথে হাঁটবে।

আরও পড়ুন ; দেশে কমল দৈনিক করোনা সংক্রমণ, অ্যাক্টিভ আক্রান্তর সংখ্যা ২০৫ দিনে সর্বনিম্ন

একই জার্নালে প্রকাশিত হয়েছে কাতারে পরিচালিত আরেকটি গবেষণাপত্র। তাতে ফাইজার-বায়োএনটেক শটের কার্যকারিতা একই সময়ের মধ্যে ম্লান হয়ে যাওয়ার কথা বলা হয়েছে। দ্বিতীয় ডোজের পর প্রথম মাসে, সুরক্ষার মাত্রা ৭৭.৫ শতাংশ পাওয়া যায়। দ্বিতীয় ডোজের পাঁচ থেকে সাত মাস পরে সুরক্ষাবলয় নেমে যাচ্ছে ২০ শতাংশে।

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bank of America : কর্মীদের ওজন কমাতে ২৩৫৭ কোটি টাকা খরচ করল এই ব্যাঙ্ক, বেতন কত দেয় ?
কর্মীদের ওজন কমাতে ২৩৫৭ কোটি টাকা খরচ করল এই ব্যাঙ্ক, বেতন কত দেয় ?
Donald Trump News: যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
Sajeeb Wazed Joy : 'আরও একটা পাকিস্তান হয়ে উঠছে বাংলাদেশ, এখনই থামানো না গেলে বিপদ', সতর্কবার্তা হাসিনা-পুত্রের
'আরও একটা পাকিস্তান হয়ে উঠছে বাংলাদেশ, এখনই থামানো না গেলে বিপদ', সতর্কবার্তা হাসিনা-পুত্রের
Sheikh Hasina : 'পর্দার আড়াল থেকে নির্দেশ', ছাত্র আন্দোলনে 'মাস্টারমাইন্ড'-এর কথা বলে চাঞ্চল্যকর অভিযোগ শেখ হাসিনার
'পর্দার আড়াল থেকে নির্দেশ', ছাত্র আন্দোলনে 'মাস্টারমাইন্ড'-এর কথা বলে চাঞ্চল্যকর অভিযোগ শেখ হাসিনার

ভিডিও

Suvendu Adhikari News | গুরু হরকৃষ্ণ সাহেবজির জন্ম তিথিতে ভবানীপুরের গুরুদ্বারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
NEET Paper Leak News | কোনও প্রিন্টিং প্রেস থেকে নয়, ন্যাশনাল টেস্টিং এজেন্সির বিশেষজ্ঞদের কয়েকজনই ফাঁস করেছিলেন NEET UG-র প্রশ্নপত্র!
Mithun Chakraborty | পিয়ারলেস হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, তাঁকে দেখতে হাসপাতালে যান মুখ্যমন্ত্রী
NEET News | ন্যাশনাল টেস্টিং এজেন্সির বিশেষজ্ঞরাই NEET প্রশ্নফাঁসের জন্য দায়ী ! চার্জশিটে চমকে দেওয়া তথ্য
Abhishek Banerjee | বিদেশ যাত্রা নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ অভিষেক | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget