এক্সপ্লোর

World Covid: সংক্রমণে ঊর্ধ্বগতি, তার মাঝেই কোভিড মৃত্যু চিনে

Covid 2022: ঊর্ধ্বগামী কোভিড গ্রাফের মধ্যেই সামনে এল কোভিড মৃত্যুর খবর। শনিবার নতুন করে কোভিডে মৃত্যুর ঘটনার কথা স্বীকার করেছে চিন।

বেজিং: ঊর্ধ্বগামী কোভিড গ্রাফের মধ্যেই সামনে এল কোভিড মৃত্যুর খবর। গত এক বছরে এই প্রথম কোভিড মৃত্যু হল চিনে। শনিবার কোভিডে মৃত্যুর ঘটনার কথা স্বীকার করেছে চিন। সেদেশের ন্যাশনাল হেলথ কমিশনের (National Health Commission) ওয়েবসাইটে মৃত্যুর খবর জানানো হয়েছে।

চিনের উত্তর-পূর্বে জিলিন প্রদেশে দুটি কোভিড মৃত্যু হয়েছে। এই এলাকা উত্তর কোরিয়া (north korea) এবং রাশিয়ার (russia) সীমান্তবর্তী এলাকা। চিনের মোট সংক্রমণের দুই তৃতীয়াংশ ওই প্রদেশেই রয়েছে। গত কয়েকদিন ধরেই চিনে (china) বাড়ছে কোভিড (covid) সংক্রমণ। পরিস্থিতি সামাল দিতে একাধিক এলাকায় লকডাউন করেছে পুলিশ প্রশাসন। জিলিন ছাড়াও দক্ষিণ পূর্ব এলাকার ফুজিয়ান এবং দক্ষিণ চিনের গুয়াংডং এলাকায় কোভিড প্রকোপ বাড়ছে। বেজিং জানিয়েছে, বেশ কিছু প্রদেশে সংক্রমণের হারও বেশি।  ন্যাশনাল হেলথ কমিশন বলেছে যে ২০২০ এর পর সর্বোচ্চ এই আক্রান্তের সংখ্যা। সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকা হল জিলিন প্রদেশ। ইতিমধ্যেই সেখানে একাধিক এলাকায় লকডাউন হয়েছে। চিনে মার্চের প্রথম দুই সপ্তাহে ১০ হাজারেরও বেশি করোনা সংক্রমণ রিপোর্ট করেছে। তবে এই প্রাদুর্ভাবে নতুন করে কোনও মৃত্যুর খবর পাওয়া যায়নি। বেজিং, সাংহাই, শিয়ানজেন এর মতো শহরেও প্রাদুর্ভাবের খবর পাওয়া গিয়েছে। জিলিনের বাসিন্দাদের সেই প্রদেশ ছেড়ে অন্যান্য শহরগুলিতে ভ্রমণ করতে নিষেধ করা হয়েছে।  

চিন, হংকং এবং আরও কিছু দেশে নতুন করে বাড়ছে কোভিড সংক্রমণ। যদিও এখনও সেটা কতটা বিপজ্জনক তা স্পষ্ট হয়নি। জার্মানি (germany), ফ্রান্স, ব্রিটেনে ফের বাড়ছে করোনা। প্রতিটি দেশটিকে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (world health organization) প্রধান। তিনি সাফ জানিয়েছেন যে এখনও অতিমারি শেষ হয়নি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, দক্ষিণ কোরিয়া ও ইতালিতেও বেড়েছে কোভিড। ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) জুড়ে ফের বাড়ছে কোভিড সংক্রমণ গ্রাফ। চিন ও হংকংয়েও প্রবলবেগে বাড়ছে করোনা। ইউরোপিয়ান মেডিসিন এজেন্সি বলেছে ইউনিয়নের দেশগুলি বিধিনিষেধ তুলে নিচ্ছে। এই পরিস্থিতিতে কদিন আগে ইজরায়েলে (israel) মিলেছে নয়া করোনা ভ্যারিয়েন্ট। যা নিয়েও বাড়ছে চিন্তা। 

আরও পড়ুন: সবথেকে হাসিখুশি কোন দেশ? কোন দেশই বা একেবারে নিচে, প্রকাশিত ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

Emmanuel Macron in Syria: হোটেলের কাছে পর পর বিস্ফোরণ, সিরিয়া সফরে গিয়ে অল্পের জন্য রক্ষা পেলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল মাকরঁ
হোটেলের কাছে পর পর বিস্ফোরণ, সিরিয়া সফরে গিয়ে অল্পের জন্য রক্ষা পেলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল মাকরঁ
US-Iran Conflict : 'ওরা কারা মনে রাখা উচিত', ইরান-দ্বন্দ্বে পাকিস্তানের মধ্যস্থতাকারী ভূমিকা নিয়ে প্রশ্ন মার্কিন সাংসদের
'ওরা কারা মনে রাখা উচিত', ইরান-দ্বন্দ্বে পাকিস্তানের মধ্যস্থতাকারী ভূমিকা নিয়ে প্রশ্ন মার্কিন সাংসদের
China News : প্রেসিডেন্টের দুর্নীতিবিরোধী অভিযান, দুর্নীতির দায়ে প্রাক্তন সরকারি আধিকারিককে প্রাণদণ্ড আদালতের
প্রেসিডেন্টের দুর্নীতিবিরোধী অভিযান, দুর্নীতির দায়ে প্রাক্তন সরকারি আধিকারিককে প্রাণদণ্ড আদালতের
Strait Of Hormuz : হরমুজ প্রণালী অতিক্রম করার পথে একাধিক বাণিজ্যিক জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের, কী ক্ষয়ক্ষতি ?
হরমুজ প্রণালী অতিক্রম করার পথে একাধিক বাণিজ্যিক জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের, কী ক্ষয়ক্ষতি ?

ভিডিও

Abhishek Banerjee | ভোটে ভরাডুবির পর আরও বিপাকে পড়লেন অভিষেক, ডিজে মামলায় দ্বিতীয়বার নোটিস
Baruipur News: বারুইপুরে নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করতে যাওয়া সায়নী ঘোষকে দেখে ‘চোর’ স্লোগান
Baruipur News | 'এক শতাংশও শিথিলতা থাকলে পুলিশের বিরুদ্ধে স্ট্রং অ্যাকশন', জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী | Suvendu Adhikari
TMC news | শর্তসাপেক্ষে কাল 'কালীঘাট তৃণমূল'-এর মিছিলের অনুমতি। কী কী মানতে হবে?
Minakshi Mukherjee | মীনাক্ষীর গাড়ি লক্ষ করে ডিম! 'যত পুলিশ আছে, সব সাসপেন্ড হবে', বিস্ফোরক বামনেত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
England vs India Live: সিরিজ়ে সমতায় ফেরার লক্ষ্যে তৃতীয় টি-২০-তে টস জিতে বোলিং করবে ভারত, দলে এক বদল
সিরিজ়ে সমতায় ফেরার লক্ষ্যে তৃতীয় টি-২০-তে টস জিতে বোলিং করবে ভারত, দলে এক বদল
Weather Update: কমলা-হলুদ পেরিয়ে লাল সতর্কতা, সুস্পষ্ট নিম্নচাপ, ভারী বর্ষণের পূর্বাভাস রাজ্যজুড়ে, কী বলছে IMD ?
কমলা-হলুদ পেরিয়ে লাল সতর্কতা, সুস্পষ্ট নিম্নচাপ, ভারী বর্ষণের পূর্বাভাস রাজ্যজুড়ে, কী বলছে IMD ?
Narendra Modi: মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
Netaji Nagar Incident: নেতাজিনগরে নাবালিকাকে শারীরিক নির্যাতনের অভিযোগ, মুখ খুললেন নির্যাতিতার মা, “হাত ধরে টেনে, ঘরের মধ্যে নিয়ে যায়..”
নেতাজিনগরে নাবালিকাকে শারীরিক নির্যাতনের অভিযোগ, মুখ খুললেন নির্যাতিতার মা, “হাত ধরে টেনে, ঘরের মধ্যে নিয়ে যায়..”
Crime News : খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
Birbhum News: আবাস যোজনায় বারবার আবেদন করেও মেলেনি পাকা বাড়ি, বৃষ্টিতে মাটির ঘর ভেঙে চাপা পড়ে মৃত্যু বৃদ্ধার
আবাস যোজনায় বারবার আবেদন করেও মেলেনি পাকা বাড়ি, বৃষ্টিতে মাটির ঘর ভেঙে চাপা পড়ে মৃত্যু বৃদ্ধার
FIFA on MS Dhoni Birthday: ধোনির ৪৫-তম জন্মদিনের সেলিব্রেশনে সামিল ফিফাও, শুভেচ্ছাবার্তা উপস্থিত মেসি, এমবাপে, হালান্ড
ধোনির ৪৫-তম জন্মদিনের সেলিব্রেশনে সামিল ফিফাও, শুভেচ্ছাবার্তা উপস্থিত মেসি, এমবাপে, হালান্ড
Amitabh Bachchan Bought Ayodhya Land: ‘অযোধ্যায় জমি কিনতে চাই’, গভীর রাতে ফোন অমিতাভ বচ্চনের, টাকাও পাঠিয়ে দেন রাতারাতিই, সামনে এল নয়া তথ্য
‘অযোধ্যায় জমি কিনতে চাই’, গভীর রাতে ফোন অমিতাভ বচ্চনের, টাকাও পাঠিয়ে দেন রাতারাতিই, সামনে এল নয়া তথ্য
Embed widget