এক্সপ্লোর

ভারতের নোট বাতিল নিয়ে বিপাকে নেপাল, সুরাহা চেয়ে মোদীকে ফোন প্রচণ্ডর

কাঠমান্ডু: ভারত ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিল করায় অসুবিধার মুখে পড়েছেন প্রতিবেশী দেশ নেপালের নাগরিকরাও। তাঁদের হাতে থাকা বাতিল নোট বদলের বন্দোবস্ত করার আর্জি জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করলেন নেপালের প্রধানমন্ত্রী প্রচণ্ড। প্রায় পাঁচ মিনিট মোদীর সঙ্গে কথা হয় প্রচণ্ডর। তিনি বলেন, নেপালেদর মানুষের হাতেও প্রচুর পরিমাণ বাতিল ৫০০ ও ১০০০ টাকার ভারতীয় নোট রয়েছে। উল্লেখ্য, পাহাড়ি দেশ নেপালের অনেক বাসিন্দাই ভারতে দিন মজুর হিসেবে কাজ করে জীবনধারন করেন, অনেকেই চিকিত্সার জন্য ভারতে আসেন বা দৈনন্দিন জিনিসপত্রের জন্য তাঁদের ভারতের বাজারেই আসতে হয়। কাজেই নেপালের নাগরিকদের কাছেও প্রচুর ভারতীয় নোট রয়েছে। এবার ভারত সরকার ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিল করায় নেপালের বহু নাগরিকই সমস্যায় পড়েছেন। এছাড়াও নেপালের যে সব বাসিন্দারা ভারতে তীর্থ করতে এসেছেন এবং আন্তর্সীমান্ত ব্যবসায় যুক্ত, তাঁদের হাতেও রয়েছে ভারতের বাতিল নোট। অবস্থা এমন হয়ে দাঁড়িয়েছে ভারতের বাতিল নোটের বদলে নতুন নোট না পেলে নেপালের অনেক নাগরিকেরই সমস্ত সঞ্চয়টাই নষ্ট হয়ে যাবে। এ কথা জানিয়েছে ফেডারেশন অফ নেপাল চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। প্রচণ্ডর অনুরোধের উত্তরে মোদী জানিয়েছেন, তিনি দ্রুত এই সমস্যার সমাধান করবেন এবং এ জন্য কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে তিনি নেপালের অর্থমন্ত্রীর সঙ্গে কথা বলতে বলবেন। উল্লেখ্য, ভারত সরকার আচমকা নোট বাতিলের সিদ্ধান্ত ঘোষণার পর নেপাল রাষ্ট্র ব্যাঙ্ক (এনআরবি)ও গত বুধবার থেকে ওই নেপালে ওই নোটের ব্যবহার নিষিদ্ধ করেছে। নেপালের কেন্দ্রীয় ব্যাঙ্ক এনআরবি-র হিসেবে অনুযায়ী, সে দেশের আর্থিক ক্ষেত্রে ভারতের বাতিল নোটে প্রায় ৩৩.৬ মিলিয়ন টাকা রয়েছে। বিভিন্ন ব্যাঙ্ক, ভল্ট ও এনআরবি-র কাছে রয়েছে ওই টাকা। যদিও বাস্তবে এর পরিমাণ আরও অনেক বেশি। কারণ, আগে নেপালের নাগরিকদের ২৫ হাজার টাকা পর্যন্ত ভারতের ৫০০ ও ১০০০ টাকার অনুমতি দেওয়া হয়েছিল।

সেরা শিরোনাম

GTA VI Video Game: ২৪ ঘণ্টায় ৩৫ হাজার কোটি টাকা আয়, 'অ্যাভেঞ্জার্সে'র রেকর্ড একদিনেই ভেঙে দিল জনপ্রিয় ভিডিও গেম, কিন্তু বিতর্ক চরমে
২৪ ঘণ্টায় ৩৫ হাজার কোটি টাকা আয়, 'অ্যাভেঞ্জার্সে'র রেকর্ড একদিনেই ভেঙে দিল জনপ্রিয় ভিডিও গেম, কিন্তু বিতর্ক চরমে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Chestnut Trees in Blossom: ১৭৭৬ কোটি টাকায় বিক্রি হল ভ্যান গখের আঁকা ছবি, অসুস্থ অবস্থায়, জীবনের শেষ লগ্নে এঁকেছিলেন
১৭৭৬ কোটি টাকায় বিক্রি হল ভ্যান গখের আঁকা ছবি, অসুস্থ অবস্থায়, জীবনের শেষ লগ্নে এঁকেছিলেন
Bangladesh News : সাংসদের বাড়ি-থানায় আগুন, হিংসায় ২ BNP নেতার প্রাণহানির পরও অগ্নিগর্ভ বাংলাদেশ ; প্রচুর নিরাপত্তাকর্মী মোতায়েন
সাংসদের বাড়ি-থানায় আগুন, হিংসায় ২ BNP নেতার প্রাণহানির পরও অগ্নিগর্ভ বাংলাদেশ ; প্রচুর নিরাপত্তাকর্মী মোতায়েন

ভিডিও

Sovandev Chatterjee | ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব
Special Summary Revision | ২৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া ভোটার তালিকা | কবে প্রকাশিত হবে?
West Bengal Police Reshuffle | রাজ্য পুলিশের বেশ কয়েকটি পদে রদবদল | ABP Ananda
Birbhum News | বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে নতুন সমন | ABP Ananda
Goalpokhar News | ঘুষ নিতে গিয়ে ACB-র হাতে গ্রেফতার পুলিশ অফিসার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget