এক্সপ্লোর

গুলশন হামলায় একাধিক ব্যক্তির বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে চার্জ দাখিল

ঢাকা: গুলশনের কাফেতে ভয়াবহ নৃশংসতার সাক্ষ্য বহনকারী সন্ত্রাসবাদী হামলার ব্যাপারে সন্ত্রাস দমন আইনে একাধিক ব্যক্তির বিরুদ্ধে চার্জ দাখিল করা হল। গুলশন থানায় গতকাল মধ্যরাতে চার্জ দাখিল করা হয় বলে জানিয়েছেন পুলিশের ইনসপেক্টর জেনারেল একেএম শহিদুল হক। তদন্তে নেমে বাংলাদেশের ইতিহাসে হিংস্রতম জঙ্গি হামলার মূল চক্রীকে খুঁজছে পুলিশ। সেদিন যে পণবন্দিরা শেষ পর্যন্ত বেঁচে গিয়েছেন, তাঁদের সঙ্গে কথা বলে হামলার উত্স জানার ব্যাপারে তথ্য জানার চেষ্টা করা হচ্ছে। গুলশন থানার ডিউটি অফিসার বলেছেন, আমরা সন্ত্রাস দমন আইনে চার্জ পেশ করেছি। ৫ জনকে নাম ধরে ধরে অভিযুক্ত করা হয়েছে। এছাড়া আরও অনেক অজ্ঞাতপরিচয়কে অভিযুক্ত করা হয়েছে। হামলার ব্যাপারে দুজনকে ইতিমধ্যেই হেফাজতে নেওয়ার কথা গতকাল জানায় পুলিশ। তারা সুস্থ নয় বলে পরে তাদের জেরা করা হবে বলে জানা গিয়েছে। ইসলামিক স্টেট গোষ্ঠী ২০ পণবন্দি, দুজন পুলিশকর্মীকে খুনের দায় নিলেও তারা নয়, তাদের দেশের মাটিতে বেড়ে ওঠা জঙ্গিরাই সেদিনের হত্যালীলায় যুক্ত বলে দাবি বাংলাদেশের। এদিকে রবিবারই বাংলাদেশের বিদেশমন্ত্রী এ এইচ মাহমুদ আলি ঢাকায় নিযুক্ত বিদেশি কূটনীতিকদের বর্তমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সরকার কী করছে, সে ব্যাপারে অবহিত করেছেন। শনিবার রাতে পুলিশ ৫ জঙ্গির ছবি প্রকাশ করে তাদের নাম যথাক্রমে আকাশ, বিকাশ, ডন, বন্ধন ও রিপন বলে জানায়। কিন্তু আইএস হামলার কয়েক ঘণ্টার মধ্যে ৫ বন্দুকধারীর ছবি প্রকাশ করে তাদের চিহ্নিত করে আবু উমের, আবু সালমা, আবু রাহিক, আবু মুসলিম ও আবু মুহারিব বলে। নামের এহেন ফারাক প্রসঙ্গে পুলিশ প্রধানের বক্তব্য, ছদ্মনাম ব্যবহার করা অভ্যাস জঙ্গিদের। বাকি ৩ জঙ্গি সম্পন্ন পরিবারের ছেলে, ঢাকার সেরা ইংরেজি স্কুলের পড়ুয়া। তবে পুলিশের প্রকাশ করা ছবিগুলির মধ্যে একজনকে সইফুল ইসলাম চৌকিদার বলে শনাক্ত করা হয়েছে। সে আক্রান্ত হোলি আর্টিজেন বেকারির শেফ। এদিকে ইতালির বিদেশমন্ত্রক তাদের এক ভ্রমণ সংক্রান্ত পরামর্শে বাংলাদেশে ফের সন্ত্রাসবাদী হামলার শঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না বলে জানিয়েছে। তাদের দেশের নাগরিকদের বাংলাদেশ যাওয়ার ভাবনা গভীর ভাবে বিচার করে দেখতে বলেছে রোম। বলেছে, বাংলাদেশ গেলেও প্রয়োজনের বাইরে ঘোরাঘুরি না করাই ভাল।

সেরা শিরোনাম

GTA VI Video Game: ২৪ ঘণ্টায় ৩৫ হাজার কোটি টাকা আয়, 'অ্যাভেঞ্জার্সে'র রেকর্ড একদিনেই ভেঙে দিল জনপ্রিয় ভিডিও গেম, কিন্তু বিতর্ক চরমে
২৪ ঘণ্টায় ৩৫ হাজার কোটি টাকা আয়, 'অ্যাভেঞ্জার্সে'র রেকর্ড একদিনেই ভেঙে দিল জনপ্রিয় ভিডিও গেম, কিন্তু বিতর্ক চরমে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Chestnut Trees in Blossom: ১৭৭৬ কোটি টাকায় বিক্রি হল ভ্যান গখের আঁকা ছবি, অসুস্থ অবস্থায়, জীবনের শেষ লগ্নে এঁকেছিলেন
১৭৭৬ কোটি টাকায় বিক্রি হল ভ্যান গখের আঁকা ছবি, অসুস্থ অবস্থায়, জীবনের শেষ লগ্নে এঁকেছিলেন
Bangladesh News : সাংসদের বাড়ি-থানায় আগুন, হিংসায় ২ BNP নেতার প্রাণহানির পরও অগ্নিগর্ভ বাংলাদেশ ; প্রচুর নিরাপত্তাকর্মী মোতায়েন
সাংসদের বাড়ি-থানায় আগুন, হিংসায় ২ BNP নেতার প্রাণহানির পরও অগ্নিগর্ভ বাংলাদেশ ; প্রচুর নিরাপত্তাকর্মী মোতায়েন

ভিডিও

Weather Update Today | আগামিকাল থেকে পরিষ্কার হবে দক্ষিণবঙ্গের আকাশ, সুখবর শোনাল আবহাওয়া দফতর
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget