এক্সপ্লোর

স্ত্রীকে খুন, এফবিআই-এর ‘মোস্ট ওয়ান্টেড’ তালিকায় ভারতীয় যুবক, খোঁজ দিলে এক লক্ষ ডলার

ওয়াশিংটন: স্ত্রীকে নৃশংসভাবে খুন করার অভিযোগে মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা এফবিআই-এর ‘মোস্ট ওয়ান্টেড’ তালিকায় রাখা হল ভদ্রেশ কুমার চেতনভাই (২৬) নামে এক ভারতীয় যুবককে। তাঁর সম্পর্কে কোনও তথ্য দিতে পারলে এক লক্ষ মার্কিন ডলার পুরস্কার দেওয়া হবে বলে জানানো হয়েছে। ২০১৫ সালের ১২ এপ্রিল একটি রেস্তোরাঁর রান্নাঘরের মধ্যে স্ত্রী পলক ভদ্রেশ কুমার পটেলকে (২১) খুন করার অভিযোগ ওঠে ভদ্রেশের বিরুদ্ধে। ভদ্রেশ ও পলক দু জনেই ওই রেস্তোরাঁয় চাকরি করতেন। তদন্তকারীরা জানান, একটি বড় ছুরি দিয়ে বেশ কয়েকবার আঘাত করে পলককে খুন করেছেন ভদ্রেশ। এই ঘটনার পর থেকেই তিনি নিখোঁজ। এতদিন পরে ভদ্রেশকে ‘মোস্ট ওয়ান্টেড’ তালিকায় রাখল এফবিআই। এফবিআই-এর বাল্টিমোর ফিল্ড অফিসের স্পেশাল এজেন্ট ইন চার্জ গর্ডন জনসন বলেছেন, ‘ভদ্রেশ কুমার পটেলের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে, সেটা অত্যন্ত হিংসাত্মক। সেই কারণেই এফবিআই-এর সবচেয়ে গুরুতর ১০ জন অপরাধীর তালিকায় তাঁকে রাখা হয়েছে। জনগণের সাহায্য নিয়ে আমরা ভদ্রেশকে গ্রেফতার করার চেষ্টা করছি। তাঁকে খুঁজে বার করে গ্রেফতার করে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে না পর্যন্ত আমরা বিশ্রাম নেব না।’ যে দিন পলক খুন হন, সেই দিনের একটি ভিডিও প্রকাশ করেছে এফবিআই। ওই রেস্তোরাঁর রান্নাঘরে তাঁদের একসঙ্গে দেখা যাচ্ছে। তারপর হঠাৎ ক্যামেরার আড়ালে চলে যাচ্ছেন তাঁরা। এরপর দেখা যাচ্ছে ভদ্রেশ একা চলে যাচ্ছেন। এই ঘটনার এক সপ্তাহ পরেই ভদ্রেশের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়। ২০১৫ সালের ১৩ এপ্রিল সকাল দশটায় নিউজার্সির একটি হোটেলে দেখা যায় ভদ্রেশকে। তিনি হোটেল থেকে একটি গাড়ি নিয়ে নেওয়ার্ক পেন স্টেশনে চলে যান। তদন্তকারীদের দাবি, গুজরাতের আদি বাসিন্দা ভদ্রেশের মার্কিন যুক্তরাষ্ট্রে ভিসার মেয়াদ শেষ হয়ে গিয়েছে। ফলে তাঁর পক্ষে মার্কিন যুক্তরাষ্ট্রে বৈধভাবে থাকা সম্ভব নয়। কিন্তু বহু চেষ্টা করেও ভদ্রেশকে খুঁজে বার করতে পারছে না এফবিআই। সেই কারণেই এবার তাঁর খবর দেওয়ার জন্য পুরস্কার ঘোষণা করা হল।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

US Elections: এবার আমেরিকাতেও SIR? জ্ঞানেশ কুমারের সঙ্গে কথা হয়েছে, জানালেন ডোনাল্ড ট্রাম্প
এবার আমেরিকাতেও SIR? জ্ঞানেশ কুমারের সঙ্গে কথা হয়েছে, জানালেন ডোনাল্ড ট্রাম্প
Hindu Minorities in Pakistan: সংখ্যালঘু হিন্দুদের ‘সহ্য’ করছে পাকিস্তান? আসিফ আলি জ়ারদারির মন্তব্যে বিতর্ক, চেয়ার বাঁচাতে হাতিয়ার বিভেদ?
সংখ্যালঘু হিন্দুদের ‘সহ্য’ করছে পাকিস্তান? আসিফ আলি জ়ারদারির মন্তব্যে বিতর্ক, চেয়ার বাঁচাতে হাতিয়ার বিভেদ?
Donald Trump : হরমুজ সঙ্কট অব্যাহত, আমেরিকানদের 'পেট্রোলের জন্য একটু বেশি টাকা খরচ করার' আহ্বান ট্রাম্পের
হরমুজ সঙ্কট অব্যাহত, আমেরিকানদের 'পেট্রোলের জন্য একটু বেশি টাকা খরচ করার' আহ্বান ট্রাম্পের
NASA News: মহাকাশে মেডিক্যাল এমার্জেন্সি, উদ্ধার করা হয়েছিল তড়িঘড়ি, এবার NASA ছাড়লেন মহাকাশচারী, ঠিক কী হয়েছিল, তা নিয়ে রহস্য
মহাকাশে মেডিক্যাল এমার্জেন্সি, উদ্ধার করা হয়েছিল তড়িঘড়ি, এবার NASA ছাড়লেন মহাকাশচারী, ঠিক কী হয়েছিল, তা নিয়ে রহস্য

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget