এক্সপ্লোর

এ নিয়ে তৃতীয়বার, ফের বিয়ে করলেন ইমরান খান

লাহোর: তৃতীয়বারের জন্য গাঁটছড়া বেঁধেছেন প্রাক্তন পাক ক্রিকেটার ও রাজনৈতিক নেতা ইমরান খান। পাকিস্তান তেহরিক ই ইনসাফ দলের নেতা বিয়ে করেছেন তাঁরই ধর্মীয় গুরু বুশরা মানেকাকে। বুশরার আর এক নাম পিঙ্কি পীর। পাকিস্তান তেহরিক ই ইনসাফ জানিয়েছে, গতকাল লাহোরে তাঁর ভাইয়ের বাড়িতে ধর্মীয় বিয়ে করেছেন তাঁরা। পিটিআইয়েরই এক নেতা নিকাহ সম্পন্ন করিয়েছেন। বিয়েতে কিছু আত্মীয়স্বজন থাকলেও ইমরানের কোনও বোন ছিলেন না। তাই মনে করা হচ্ছে, তৃতীয় বিয়ের কথা তিনি তাঁর বোনেদেরও জানাননি। এ নিয়ে তৃতীয়বার, ফের বিয়ে করলেন ইমরান খান ইমরানের আগের দুটি বিয়ে টেকেনি। প্রথমবার তিনি বিয়ে  করেন ১৯৯৫-এ ব্রিটিশ কোটিপতির মেয়ে জেমিমা গোল্ডস্মিথকে, তাঁদের দুটি ছেলে হয়। ২০০৪-এ ডিভোর্সের পর ইমরান ফের বিয়ে করেন ২০১৫-য়, টেলিভিশন সঞ্চালক রেহাম খানকে। ১০ মাস পরেই ভেঙে যায় য়েই বিয়ে। বেশ কিছুদিন ধরেই তাঁর সঙ্গে বুশরা মানেকার সম্পর্ক নিয়ে গুজব শোনা যাচ্ছিল। কিন্তু ইমরান বলেন, বুশরাকে বিয়ে করেননি তিনি। কিন্তু পাঞ্জাবের আঞ্চলিক ভোটে তাঁর দলের বিশ্রী হারের পর পিটিআই থেকে প্রচণ্ড চাপ দেয়, বিয়ের কথা স্বীকার করার জন্য। তাদের বক্তব্য ছিল, ইমরানের বিয়ের গুজবের কারণেই দল ভোটে হেরেছে। সামনে সাধারণ নির্বাচন, বিয়ের খবর এখনও জানাজানি না হলে অন্যান্য দলের সামনে পিটিআই স্রেফ উড়ে যাবে। পঞ্চাশ ছুঁই ছুঁই বুশরা মানেকারও অবশ্য এটা প্রথম বিয়ে নয়, আগের বিয়ে থেকে তাঁর ৫টি সন্তান রয়েছে। এক বছরের বেশি সময় ধরে ইমরান তাঁর কাছে যাতায়াত করছেন ধর্মীয় পরামর্শের জন্য। সেভাবেই ঘনিষ্ঠ হন তাঁরা, তারপর বুশরা স্বামীকে ডিভোর্স দিয়ে গত মাসের শুরুতে রেজিস্ট্রি বিয়ে করে নেন ইমরানকে।

সেরা শিরোনাম

Nepal News : ফের ভয়ঙ্কর দৃশ্য নেপালে, মুহূর্তের মধ্যে পাহাড় ধসে পড়ল নদীতে ; হাড়হিম করা ভিডিও প্রকাশ্যে
ফের ভয়ঙ্কর দৃশ্য নেপালে, মুহূর্তের মধ্যে পাহাড় ধসে পড়ল নদীতে ; হাড়হিম করা ভিডিও প্রকাশ্যে
Russia-Ukraine War: রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ লড়বে যন্ত্রমানব! রোবট আর্মি আনছে ইউক্রেন, একঝলক দেখেই তাজ্জব গোটা দুনিয়া
রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ লড়বে যন্ত্রমানব! রোবট আর্মি আনছে ইউক্রেন, একঝলক দেখেই তাজ্জব গোটা দুনিয়া
Bangladesh News : জলে ভাসমান প্লাস্টিকের ড্রামে হিন্দু গয়না ব্যবসায়ীর দেহ ! ফের হাড়হিম ঘটনা বাংলাদেশে
জলে ভাসমান প্লাস্টিকের ড্রামে হিন্দু গয়না ব্যবসায়ীর দেহ ! ফের হাড়হিম ঘটনা বাংলাদেশে
AI Risks: প্রাণ চলে যেতে পারে ১০০ কোটি মানুষের! সতর্ক করলেন বিল গেটস, AI-এর হাত বাঁধার আর্জি আরও এক মহারথীর
প্রাণ চলে যেতে পারে ১০০ কোটি মানুষের! সতর্ক করলেন বিল গেটস, AI-এর হাত বাঁধার আর্জি আরও এক মহারথীর

ভিডিও

Central Force | ৬ অক্টোবর রেজিনগরে উপনির্বাচন, তার আগে রেজিনগরে রুটমার্চ করল কেন্দ্রীয় বাহিনী
Haridevpur News | Mamata Banerjee-এর TMC-এর নেতাকে বেধড়ক মার, কাঠগড়ায় BJP
Kunal Ghosh | রাজ্য মানবাধিকার কমিশনে গিয়ে অভিযোগ বেলেঘাটার তৃণমূল বিধায়কের
Nandigram Bye Election | উপনির্বাচনের আগে নন্দীগ্রামে আক্রান্ত বামেদের প্রার্থী
TMC leader arrested | গ্রেফতার কোন্নগরের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর মমতা তৃণমূলের নেতা তন্ময় দেব

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pradhan Mantri MUDRA Yojana: সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
IndiGo Tail Strike: রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
Morbi Father Son Bone Marrow Mismatch: ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
Asian Games 2026: ২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
Small Savings Schemes : PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
Gyanesh Kumar Resignation Demands: জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
Bank Strike: আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
AI Risks: ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
Embed widget