এক্সপ্লোর

করোনা সংক্রমণ ছড়ানোর অনেক আগেই কি আক্রান্ত ফ্রান্সের ব্যবসায়ী, গবেষণার মোড় ঘুরে যেতে পারে, বলছে হু

ফ্রান্সে করোনার সংক্রমণ ছড়ানোর একমাস আগেই একজনের শরীরে ভাইরাসের উপস্থিতি দেখে অনেকে অবাক হলেও বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) জানিয়েছে, এই তথ্য একেবারেই চমকপ্রদ নয়।

প্যারিস: ফ্রান্সে তখনও সরকারিভাবে করোনা সংক্রমণের খবর ছড়ায়নি। প্রথম যাঁকে সরকারিভাবে করোনা আক্রান্ত বলে দাবি করা হয়েছিল, সেই ঘটনারও একমাস আগে সংক্রমিত হয়েছিলেন এক ব্যক্তি। ফ্রান্সের গবেষকদের একটি দল জানিয়েছে, সে দেশে প্রথম করোনা সংক্রমণের খবর সরকারিভাবে জানানো হয়েছিল জানুয়ারির শেষের দিকে। তারও এক মাস আগে, ২৭ ডিসেম্বর নাগাদ প্রথম একজনের শরীরে সংক্রমণ ধরা পড়েছিল। বিজ্ঞানী ও বিশেষজ্ঞদের মতে, সেই ব্যক্তি তাঁদের করোনা ভাইরাসের গতিপ্রকৃতি ও সংক্রমণের বৈশিষ্ট্য বুঝতে সাহায্য করবেন। ফ্রান্সের গবেষকদের ওই দলের প্রধান ইভস কোহেন জানিয়েছেন, ডিসেম্বর ও জানুয়ারি মাসে সে দেশে মোট ২৪জনের ফ্লু-র পরীক্ষা নেগেটিভ আসার পর চিকিৎসা করা হয়েছিল। তখনও কোভিড-১৯ অতিমারীর রূপ নেয়নি। সেই ২৪জনের মধ্যে একজনের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া গিয়েছিল। সংক্রমিত ওই ব্যক্তির বয় ৪২ বছর এবং তিনি আলজিরিয়ায় জন্মগ্রহণ করেছিলেন। পেশাগতভাবে তিনি মৎস্য ব্যবসায়ী আর সেই সূত্রেই ফ্রান্সে ছিলেন দীর্ঘদিন। ফ্রান্সে করোনার সংক্রমণ ছড়ানোর একমাস আগেই একজনের শরীরে ভাইরাসের উপস্থিতি দেখে অনেকে অবাক হলেও বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) জানিয়েছে, এই তথ্য একেবারেই চমকপ্রদ নয়। হু-র মুখপাত্র ক্রিশ্চিয়ান লিন্ডমেয়ার বলেছেন, ‘সম্ভবত এরকম আক্রান্তের কথা আমরা আরও জানতে পারব। যাঁরা অতিমারী ছড়ানোর অনেক আগেই সংক্রমিত হয়েছিলেন।’ তিনি পরামর্শ দিয়েছেন, সব দেশেরই উচিত ২০১৯ সালের শেষের দিকের বিভিন্ন রিপোর্ট খতিয়ে দেখা ও পুনর্মুল্যায়ণ করা প্রয়োজন। তাতে করোনা নিয়ে গবেষণা অন্য খাতে বইতে পারে। ব্রিটেনের নটিংহ্যাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জোনাথন বল বলেছেন, ‘হতেই পারে অনেক আগে করোনা সংক্রমণ বিস্তার পেতে শুরু করেছিল। তবে এখনই এটা নিয়ে চূড়ান্ত অবস্থান নেওয়ার সময় হয়নি।’ লিডস ইনস্টিটিউট অফ মেডিক্যাল রিসার্চের কর্তা স্টিফেন গ্রিফিন আবার হু-র মতকে গুরুত্ব দিচ্ছেন। বলছেন, ‘এটা ভীষণ গুরুত্বপূর্ণ একটা অনুসন্ধান।’ একটি ফরাসি টিভি চ্যানেলে কোহেন বলেছেন, ফ্রান্সে আক্রান্ত সেই ব্যক্তি ২০১৯ সালের অগস্টে শেষবার আলজিরিয়া গিয়েছিলেন। তখনই তিনি আক্রান্ত হয়ে থাকতে পারেন। তবে তিনিই ফ্রান্সের ‘পেশেন্ট জিরো’ বা প্রথম আক্রান্ত কি না, সেটা এখনই বলা যাচ্ছে না।

সেরা শিরোনাম

GTA VI Video Game: ২৪ ঘণ্টায় ৩৫ হাজার কোটি টাকা আয়, 'অ্যাভেঞ্জার্সে'র রেকর্ড একদিনেই ভেঙে দিল জনপ্রিয় ভিডিও গেম, কিন্তু বিতর্ক চরমে
২৪ ঘণ্টায় ৩৫ হাজার কোটি টাকা আয়, 'অ্যাভেঞ্জার্সে'র রেকর্ড একদিনেই ভেঙে দিল জনপ্রিয় ভিডিও গেম, কিন্তু বিতর্ক চরমে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Chestnut Trees in Blossom: ১৭৭৬ কোটি টাকায় বিক্রি হল ভ্যান গখের আঁকা ছবি, অসুস্থ অবস্থায়, জীবনের শেষ লগ্নে এঁকেছিলেন
১৭৭৬ কোটি টাকায় বিক্রি হল ভ্যান গখের আঁকা ছবি, অসুস্থ অবস্থায়, জীবনের শেষ লগ্নে এঁকেছিলেন
Bangladesh News : সাংসদের বাড়ি-থানায় আগুন, হিংসায় ২ BNP নেতার প্রাণহানির পরও অগ্নিগর্ভ বাংলাদেশ ; প্রচুর নিরাপত্তাকর্মী মোতায়েন
সাংসদের বাড়ি-থানায় আগুন, হিংসায় ২ BNP নেতার প্রাণহানির পরও অগ্নিগর্ভ বাংলাদেশ ; প্রচুর নিরাপত্তাকর্মী মোতায়েন

ভিডিও

Sovandev Chatterjee | ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব
Special Summary Revision | ২৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া ভোটার তালিকা | কবে প্রকাশিত হবে?
West Bengal Police Reshuffle | রাজ্য পুলিশের বেশ কয়েকটি পদে রদবদল | ABP Ananda
Birbhum News | বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে নতুন সমন | ABP Ananda
Goalpokhar News | ঘুষ নিতে গিয়ে ACB-র হাতে গ্রেফতার পুলিশ অফিসার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget