এক্সপ্লোর

G-7 Summit: শুল্কমুক্ত বাণিজ্য, পারস্পরিক সহযোগিতা নিয়ে কথা, হিরোশিমায় মুখোমুখি মোদি-ঋষি

Narendra Modi: জি-৭ সম্মেলন উপলক্ষে এই মুহূর্তে জাপানে রয়েছেন মোদি। রবিবার হিরোশিমা শহরে ঋষির সঙ্গে বৈঠক করেন।

হিরোশিমা: ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনকের (Rishi Sunak) সঙ্গে মুখোমুখি সাক্ষাৎ। তাতে ভারত-ব্রিটেন শুল্কমুক্ত বাণিজ্যের পক্ষে সওয়াল করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। উদ্ভাবনী এবং বিজ্ঞানের ক্ষেত্রেও দুই দেশের পারস্পরিক সহযোগিতামূলক সম্পর্কের উপর জোর দিলেন। একই সঙ্গে, কৌশলগত ভাবে পরস্পরের পাশে থাকার বার্তা দিলেন মোদি (India Britain Relations)।

জি-৭ সম্মেলন উপলক্ষে এই মুহূর্তে জাপানে রয়েছেন মোদি। রবিবার হিরোশিমা শহরে ঋষির সঙ্গে বৈঠক করেন। সেখানে নানা বিষয়ে দুই দেশের মধ্যে সহযোগিতামূলক সম্পর্ক গড়ে তোলার উপর জোর দেওয়া হয়। ট্যুইটারে সেই নিয়ে মোদি লেখেন, 'বাণিজ্যক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা, উদ্ভাবনী, বিজ্ঞান এবং অন্য ক্ষেত্রেও কাঁধে কাঁধ মিলিয়ে পরস্পরের পাশে থাকা নিয়ে আলোচনা হয়েছে'। (Free Trade Agreement)

এ দিন বিদেশমন্ত্রকের তরফে যে বিবৃতি প্রকাশ করা হয়েছে, তাতে বলা হয়েছে, দুই রাষ্ট্রনেতার মধ্যে একাধিক বিষয়ে কথা হয়েছে। ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ, বিজ্ঞান, প্রযুক্তি, উচ্চশিক্ষা, দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে পারস্পরিক সহযোগিতা আরও গভীর করে তুলতে সম্মত হয়েছেন দুই রাষ্ট্রনেতা। এতে দুই দেশই লাভবান হবে বলে মত কূটনৈতিক মহলের।

আরও পড়ুন: PM Narendra Modi:বর্তমান বাস্তবের ছবি তুলে না ধরলে 'কথাসর্বস্ব' প্রতিষ্ঠান হয়ে থেকে যাবে রাষ্ট্রপুঞ্জ, জি-৭-এ বার্তা মোদির

ভারত এবং ব্রিটেনের মধ্যে শুল্কমুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষরি হলে, অর্থনৈতিক ক্ষেত্রে যেমন বৃদ্ধি ঘটবে, তেমনই সুযোগ বাড়বে কর্মসংস্থানের। শুল্কমুক্ত হলে বাণিজ্যের রাস্তা যেমন আরও প্রশস্ত হবে, তেমনই স্বল্প দামে একদেশ থেকে অন্য দেশে প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে যাবে। এর আগে ৬ থেকে ১০ ফেব্রুয়ারি এ নিয়ে লন্ডনেও একদফা বৈঠক হয়। এ বছর জি-২০ সম্মেলনের আয়োজন করছে ভারত। তাতে যোগ দিতে দিল্লিতে পা রেখেছিলেন ঋষিও। তাঁকে স্বাগত জানিয়েছিলেন মোদি।

রবিবার হিরোশিমায় পিস মেমোরিয়াল মিউজিয়ামেও যান মোদি। সেখানে ভিজিটর বুকে স্বাক্ষর করেন। নথিপত্র খুঁটিয়ে দেখেন। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ, জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা এবং অন্য রাষ্ট্রনেতাদের সঙ্গে হিরোশিমার নিহতদের উদ্দেশে শ্রদ্ধার্ঘও নিবেদন করেন। 

জি-৭ সম্মেলনে যোগ দিতে জাপান গিয়েছেন মোদি। কিশিদাই আমন্ত্রণ জানিয়েছিলেন তাঁকে। এ বার জাপানই ওই সম্মেলনের আয়োজন। এর আগে, শনিবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি, আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন, ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল মাকরঁ, ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো, জার্মানির চ্যান্সেলর ওলাফ স্কলৎজ এবং রাষ্ট্রপুঞ্জের মহাসচিব অ্যান্টনিও গুতারেসের সঙ্গেও বৈঠক করেন মোদি। সেখানে উন্নয়নশীল দেশগুলিতে খাদ্যের জোগান অব্যাহত রাখার পক্ষে সওয়াল করেন তিনি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

US Elections: এবার আমেরিকাতেও SIR? জ্ঞানেশ কুমারের সঙ্গে কথা হয়েছে, জানালেন ডোনাল্ড ট্রাম্প
এবার আমেরিকাতেও SIR? জ্ঞানেশ কুমারের সঙ্গে কথা হয়েছে, জানালেন ডোনাল্ড ট্রাম্প
Hindu Minorities in Pakistan: সংখ্যালঘু হিন্দুদের ‘সহ্য’ করছে পাকিস্তান? আসিফ আলি জ়ারদারির মন্তব্যে বিতর্ক, চেয়ার বাঁচাতে হাতিয়ার বিভেদ?
সংখ্যালঘু হিন্দুদের ‘সহ্য’ করছে পাকিস্তান? আসিফ আলি জ়ারদারির মন্তব্যে বিতর্ক, চেয়ার বাঁচাতে হাতিয়ার বিভেদ?
Donald Trump : হরমুজ সঙ্কট অব্যাহত, আমেরিকানদের 'পেট্রোলের জন্য একটু বেশি টাকা খরচ করার' আহ্বান ট্রাম্পের
হরমুজ সঙ্কট অব্যাহত, আমেরিকানদের 'পেট্রোলের জন্য একটু বেশি টাকা খরচ করার' আহ্বান ট্রাম্পের
NASA News: মহাকাশে মেডিক্যাল এমার্জেন্সি, উদ্ধার করা হয়েছিল তড়িঘড়ি, এবার NASA ছাড়লেন মহাকাশচারী, ঠিক কী হয়েছিল, তা নিয়ে রহস্য
মহাকাশে মেডিক্যাল এমার্জেন্সি, উদ্ধার করা হয়েছিল তড়িঘড়ি, এবার NASA ছাড়লেন মহাকাশচারী, ঠিক কী হয়েছিল, তা নিয়ে রহস্য

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget