এক্সপ্লোর

Israel War: 'ভয়াবহ, মর্মান্তিক মৃত্যু', হামাসের হাতে অপহৃত জার্মান তরুণীর দেহ শনাক্ত করল পরিবার

German Woman Shani Louk: গাজায় যুদ্ধে রত ইজরায়েলি সেনাদের একটি দল তাঁর দেহ উদ্ধার করেছে বলে সরকারিভাবে জানান হয়েছে। এই খবর শানি লুকের দিদি আদি লুক সোশাল মিডিয়াতেও জানিয়েছেন।

কলকাতা: 'মানুষ বড় সস্তা, কেটে, ছড়িয়ে দিলে পারতো', শক্তি চট্টোপাধ্যায়ের কবিতার পঙতিই যেন 'অমোঘ' সত্য হয়ে নেমে এসেছে ইজরায়েল (Israel)-গাজার (Gaza) প্রতিটি পথের বাঁকে বাঁকে। একটি করে মোড়, আর একটি করে মৃত্যু। রকেট-গুলি-বোমাবর্ষণে যখন উত্তপ্ত ইজরায়েল, সেই সময়ই একটি ভিডিও প্রকাশ্যে এসেছিল। যেখানে দেখা যায় এক জার্মান (German) মহিলার ক্ষতবিক্ষত নগ্ন দেহ নিয়ে ইজরায়েলের রাস্তা পরিদর্শন করছে হামাস (Hamas) জঙ্গিরা।

সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ। তবে সেই ঘটনাকে বর্বর আখ্যা দিয়ে নিন্দার ঝড় উঠেছিল বিশ্বে। প্রাথমিকভাবে জঙ্গি গোষ্ঠী হামাস দাবি করেছিল ওই মহিলা ইজরায়েলি সেনার সদস্য। যদিও ছবি প্রকাশ্যে আসতেই ওই মহিলার দিদি জানিয়েছিলেন তাঁর বোন, যিনি হামাসের হাতে অপহৃত, নাম শানি লুক, একজন জার্মান নাগরিক। তবে প্রাথমিকভাবে শানি লুকের মৃত্যুর খবর নিয়ে একাধিক তথ্য প্রকাশ্যে এলেও, এদিন ইজরায়েল সরকার এবং শানি লুকের পরিবার জানায় যে, মৃতদেহ তাঁরা শনাক্ত করেছে অবশেষে। 

গাজায় যুদ্ধে রত ইজরায়েলি সেনাদের একটি দল তাঁর দেহ উদ্ধার করেছে বলে সরকারিভাবে জানান হয়েছে। এই খবর শানি লুকের দিদি আদি লুক সোশাল মিডিয়াতেও জানিয়েছেন। তিনি লেখেন, 'আমরা মন থেকে ভেঙে পড়েছি। সেই হৃদয়বিদারক মন নিয়েই আমার বোনের মৃত্যুর খবর জানাচ্ছি সকলকে।' 

জানা যায়, গাজা সীমান্তের কাছে সুপারনোভা মিউজিক ফেস্টিভালে যোগ দিতে এসেছিলেন ২৩ বছরের শানি লুক। সেই সময়ই হামাস জঙ্গি গোষ্ঠীর হাতে বন্দি হন শানি। সোশাল মিডিয়ায় শানির প্রতি হামাসের 'বর্বরতা'র ভিডিও ভাইরাল হতেই তাঁর মা রিকার্ডা লুক জার্মান সরকার এবং ইজরায়েলি সরকারের কাছে আর্জি জানিয়েছিলেন মেয়েকে উদ্ধারের জন্য। 

ওই ভিডিওতে দেখা গিয়েছিল জার্মান ওই তরুণীর দেহ একটি পিকআপ ভ্যানে রাখা ছিল। জঙ্গিদের সেই গাড়ির পিছু নিয়েছিল এক দল মানুষ। তাঁরা চিৎকার করছিল। ইজরায়েলের উদ্দেশে অকথ্য ভাষায় গালিগালাজ করছিল। পিক আপ ভ্যানে শুইয়ে রাখা মহিলার দেহে আবার ঘৃণাভরে থুতুও ছেটাচ্ছিল তারা। সেই ভিডিওতে মেয়ের মুখাবয়ব এবং ট্যাটু দেখে তাঁকে শনাক্ত করেছিল লুক পরিবার। 

তবে শুধু পরিবার নয়, শানির লুকের মৃত্যুর খবর জানিয়েছে ইজরায়েল সরকারও। তাদের তরফে X হ্যান্ডেলে জানান হয়, 'শানি, যাকে একটি মিউজিকাল ফেস্টিভাল থেকে অপহরণ করে নিয়ে গিয়ে অত্যাচার করা হয় এবং তাঁর দেহ নিয়ে প্যারেড করে হামাস জঙ্গিরা, সেই মৃতদেহটিকে আমরা উদ্ধার করে শনাক্ত করেছিল। তরুণীর অকল্পনীয় মৃত্যু হৃদয়বিদারক।'  

সোশাল মিডিয়ায় এই পোস্ট হতেই খবর প্রকাশ্যে আসে। ফের নিন্দার ঝড় ওঠে। যদিও সেই পোস্টের সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Independence Day 2026 : ১৫ অগাস্ট স্বাধীনতা দিবস উদযাপন করে ভারত, তার একদিন আগেই কেন পালন করে পাকিস্তান ?
১৫ অগাস্ট স্বাধীনতা দিবস উদযাপন করে ভারত, তার একদিন আগেই কেন পালন করে পাকিস্তান ?
BRICS Summit 2026 : বড় আপডেট, ভারতে আসছেন ইরানের প্রেসিডেন্ট; লক্ষ্য এই...
বড় আপডেট, ভারতে আসছেন ইরানের প্রেসিডেন্ট; লক্ষ্য এই...
Pakistan News: পাকিস্তানের জেলে মৃত্যু ইমরান খানের? দাবি ঘিরে শোরগোল, ২০ লক্ষ লোক নিয়ে পথে নামার হুঁশিয়ারি দিল PTI
পাকিস্তানের জেলে মৃত্যু ইমরান খানের? দাবি ঘিরে শোরগোল, ২০ লক্ষ লোক নিয়ে পথে নামার হুঁশিয়ারি দিল PTI
CJI DY Chandrachud: প্রাক্তন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবার গুরুদায়িত্বে, রাশিয়ার হয়ে প্রতিনিধিত্ব করবেন আন্তর্জাতিক সালিশি ট্রাইব্যুনালে
প্রাক্তন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবার গুরুদায়িত্বে, রাশিয়ার হয়ে প্রতিনিধিত্ব করবেন আন্তর্জাতিক সালিশি ট্রাইব্যুনালে

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget