এক্সপ্লোর

‘ইসলাম-বিরোধী’ কার্টুন আঁকার ‘অপরাধে’ জর্ডনের লেখককে খুন করল বন্দুকবাজ

আম্মান: নিজের ফেসবুক অ্যাকাউন্টে জিহাদিদের বিদ্রূপ করে কার্টুন পোস্ট করেছিলেন। এই ‘অপরাধে’ গ্রেফতার হয়েছিলেন আগেই। আর এবার আদালতে ঢোকার মুখে খুনই হয়ে গেলেন জর্ডনের স্বনামধন্য সাহিত্যিক নাহেদ হাত্তার। রবিবার আম্মানের আবদালি জেলা আদালতে ঢোকার সময় এক বন্দুকবাজ গুলি করে মেরেছে তাঁকে। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। তবে তার আগেই হাজারো চোখের সামনে পরপর তিনটি গুলিতে এফোঁড় ওফোঁড় হয়ে যান বিখ্যাত ওই সাহিত্যিক।
৫৬ বছরের এই খ্রিস্টান সাহিত্যিক গ্রেফতার হন অগাস্টের ১৩ তারিখ। ফেসবুকে জিহাদিদের বিদ্রূপ করে তাঁর পোস্ট ভাল চোখে দেখেনি জর্ডন সরকার। সোশ্যাল মিডিয়ায় প্রচণ্ড অপমানের সম্মুখীন হয়ে পোস্টটি সরিয়ে দেন তিনি। কিন্তু জাতিবিদ্বেষ ছড়ানো ও ইসলামকে অপমানের অভিযোগে তাঁকে জেলে পোরে সরকার। সেপ্টেম্বরের শুরুতে জামিন পান নাহেদ।
জর্ডন সরকার গোটা মামলার ওপর ব্ল্যাকআউট জারি করায় বিষয়টি নিয়ে তেমন কিছু জানা যায়নি। এরপর এদিন রবিবার কট্টরপন্থীদের হাতে প্রাণ দিয়ে জিহাদি বিরোধী কার্টুন আঁকার মূল্য দিলেন তিনি।
ইরাক, সিরিয়ায় আইএসআইএস বিরোধী লড়াইয়ে আমেরিকার বড় সঙ্গী জর্ডন। ২১ জুন এ দেশে আত্মঘাতী বোমা হামলায় ৭জন সীমান্তরক্ষীর মৃত্যু হয়। আইএস জঙ্গিদের বিরুদ্ধে জর্ডন বিমানহানাও করেছে। কিন্তু তারপরেও তাদের দেশেই এক লেখকের এমন প্রকাশ্য খুন বুঝিয়ে দিল, প্রদীপের নীচেতেই জমা হয়ে আছে সবটুকু অন্ধকার।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Bashar Al-Assad Sentenced to Death: মৃত্যুদণ্ডের সাজা সিরিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে, রাশিয়া পালিয়ে গিয়েও হল না রক্ষে, কিন্তু ফেরানো যাবে কি?
মৃত্যুদণ্ডের সাজা সিরিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে, রাশিয়া পালিয়ে গিয়েও হল না রক্ষে, কিন্তু ফেরানো যাবে কি?
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Abhijeet on Devendra : 'উনি সত্যিকারের নায়ক, ওঁর সাহসকে স্যালুট', ছাত্রনেতা দেবেন্দ্রর পাশে অভিজিৎ, গর্জে উঠলেন পুলিশের বিরুদ্ধে
'উনি সত্যিকারের নায়ক, ওঁর সাহসকে স্যালুট', ছাত্রনেতা দেবেন্দ্রর পাশে অভিজিৎ, গর্জে উঠলেন পুলিশের বিরুদ্ধে

ভিডিও

SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য
PSC Job: রাজ্য সরকারের প্রায় ১৮ হাজার শূন্য পদে দ্রুত নিয়োগ, জানাল PSC
Bangladesh News: তারেকের সঙ্গে বৈঠকে বাংলাদেশে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
Uluberia Municipality: উলুবেড়িয়া পুরসভায় ভাঙন, পদত্যাগ চেয়ারম্যানের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget