এক্সপ্লোর

শাল, রুপোর ব্রেসলেট, লিঙ্কন স্ট্যাম্প...আর কী কী উপহার ট্রাম্পকে দিলেন মোদী জানেন?

ওয়াশিংটন:  ত্রিদেশীয় সফরে দুদিনের জন্যে মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন নরেন্দ্র মোদী। সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণে হোয়াইট হাউসে যান তিনি। সেখানে মোদী-ট্রাম্পের দীর্ঘ বৈঠক, অসাধারণ কেমিস্ট্রি, করমর্দন, আলিঙ্গন, সন্ত্রাসদমন নীতি, বাণিজ্য, অর্থনীতি নিয়ে বিভিন্ন আলোচনার সাক্ষী থেকেছে সারা বিশ্ব। এই সফর ঘিরে অভিভূত মোদীর উচ্ছ্বসিত প্রশংসায় পঞ্চমুখ ট্রাম্পও। তবে জানেন কী মার্কিন প্রেসিডেন্টের জন্যে উপহার হিসেবে কী কী নিয়ে গিয়েছিলেন ভারতের রাষ্ট্রপ্রধান। শাল, রুপোর ব্রেসলেট, লিঙ্কন স্ট্যাম্প...আর কী কী উপহার ট্রাম্পকে দিলেন মোদী জানেন? ছবি সৌজন্যে টুইটার ৫২ বছর আগে ১৯৬৫ সালে ভারতের ইস্যু করা লিঙ্কন পোস্টাল স্ট্যাম্প ট্রাম্পকে উপহার দিয়েছেন মোদী। এটা মূলত অ্যাব্রাহাম লিঙ্কনের মৃত্যুর শতবার্ষিকী স্মরণে তৈরি করা হয়েছিল। স্ট্যাম্পের ছবিটি প্রধানমন্ত্রীর কার্যালয়ের তরফে তাঁদের টুইটার পেজে পোস্ট করে লেখা হয়েছে মার্কিন প্রেসিডেন্ট অ্যাব্রাহাম লিঙ্কনের স্মরণে এবং তাঁর সঙ্গে মহাত্মা গাঁধীর আদর্শের যে বিশাল মিল ছিল সেটা বোঝানোর এক অনবদ্য প্রতীক।   এছাড়া ট্রাম্পকে মোদীর দেওয়া উপহারের তালিকায় রয়েছে পঞ্জাবের হোসিয়ারপুরে তৈরি কাঠের জিনিষ। প্রসঙ্গত, বিদেশে কোথাও গেলে সেখানকার রাষ্ট্রনেতাদের ভারতের ঐতিহ্যবহনকারী এমন কিছু জিনিষই উপহার দিতে পছন্দ করেন মোদী। সেইজন্যেই হয়তো ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে হাতে তৈরি জম্মু-কাশ্মীর এবং হিমাচল প্রদেশের শাল, ভারতের ঐতিহ্যবাহী হিমাচলি রুপোর ব্রেসলেট, চা এবং কাঙ্গরা উপত্যকার মধু উপহার দিয়েছেন মোদী। শাল, রুপোর ব্রেসলেট, লিঙ্কন স্ট্যাম্প...আর কী কী উপহার ট্রাম্পকে দিলেন মোদী জানেন? ছবি সৌজন্যে টুইটার পাল্টা হিসেবে মোদীকেও উষ্ণ অভ্যর্থনা দিয়েছেন ট্রাম্প। তাঁকে সারা হোয়াইট হাউস সফর করিয়েছেন, দেখিয়েছেন লিঙ্কনের শোওয়ার ঘর, তাঁর বিখ্যাত গেটিসবুর্গের অ্যাড্রেসের একটি কপি এবং যে টেবিলে বসে লেখালেখি করতেন লিঙ্কন সেই টেবিলও। এরপর ট্রাম্পকে সপরিবারে ভারতে আসার আমন্ত্রন জানান মোদী। যার জন্যে পরে তাঁকে টুইটারে ধন্যবাদও জানান মার্কিন প্রেসিডেন্টের সহকারী এবং বড় কন্যা ইভাঙ্কা ট্রাম্পও। প্রসঙ্গত, শনিবার থেকে ত্রিদেশীয় সফরে রয়েছেন মোদী। প্রথমে গিয়েছিলেন পর্তুগাল। তারপর তাঁর পরবর্তী গন্তব্য ছিল মার্কিন যুক্তরাষ্ট্র। ত্রিদেশীয় সফরের শেষ গন্তব্য হিসেবে আজ সকালে মোদী নেদারল্যান্ডসের উদ্দেশ্যে রওনা দিয়েছেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pakistan News: পাকিস্তানের জেলে মৃত্যু ইমরান খানের? দাবি ঘিরে শোরগোল, ২০ লক্ষ লোক নিয়ে পথে নামার হুঁশিয়ারি দিল PTI
পাকিস্তানের জেলে মৃত্যু ইমরান খানের? দাবি ঘিরে শোরগোল, ২০ লক্ষ লোক নিয়ে পথে নামার হুঁশিয়ারি দিল PTI
CJI DY Chandrachud: প্রাক্তন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবার গুরুদায়িত্বে, রাশিয়ার হয়ে প্রতিনিধিত্ব করবেন আন্তর্জাতিক সালিশি ট্রাইব্যুনালে
প্রাক্তন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবার গুরুদায়িত্বে, রাশিয়ার হয়ে প্রতিনিধিত্ব করবেন আন্তর্জাতিক সালিশি ট্রাইব্যুনালে
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Bashar Al-Assad Sentenced to Death: মৃত্যুদণ্ডের সাজা সিরিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে, রাশিয়া পালিয়ে গিয়েও হল না রক্ষে, কিন্তু ফেরানো যাবে কি?
মৃত্যুদণ্ডের সাজা সিরিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে, রাশিয়া পালিয়ে গিয়েও হল না রক্ষে, কিন্তু ফেরানো যাবে কি?

ভিডিও

NRS Hospital Death News | শৌচাগার থেকে উদ্ধার দেহ, NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য
Abhishek Banerjee's PA: হাজিরার ষষ্ঠদিন, ভবানীভবনে পৌঁছলেন সুমিত রায় | Sumit Roy | ABP Ananda LIVE
Abhishek Banerjee : পলাশিতে মাটি-গাছ চুরি, অভিষেকের বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশ আদালতের
Weather News | রবিবার থেকে বাড়বে বৃষ্টি, কোন কোন জেলায় সতর্কতা? | Weather Forecast Update
Suvendu Adhikari | অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা পাওয়ার নিয়মে আরও কিছুটা কড়াকড়ি করল সরকার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
Nirmal Ghosh Arrested:
"ধৃতদের জিজ্ঞাসাবাদে আটকাচ্ছে কে ? ", RG Kar কাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারিতে বড় প্রশ্ন চিকিৎসক অনিকেত-আসফাকুল্লার
Gold Price Today : আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Embed widget