এক্সপ্লোর

কাশ্মীরকে আন্তর্জাতিক ইস্যু করতে ব্যর্থ, ফের স্বীকার ইমরানের, আবার কং-মন্তব্যকেই করলেন হাতিয়ার

মঙ্গলবার রাষ্ট্রপু্ঞ্জের সাধারণ সভা বৈঠকের ফাঁকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ইমরান বলেন, আমি আন্তর্জাতিক মহল নিয়ে আশাহত।

নয়াদিল্লি: বারংবার চেষ্টা করা সত্ত্বেও কাশ্মীর ইস্যুর আন্তর্জাতিকীরণ করতে তিনি ব্যর্থ। ফের একবার স্বীকার করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। একইসঙ্গে মনে করিয়ে দিলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতিক্রিয়ায় তিনি আশাহত। যখন থেকে সংবিধানের ৩৭০ ধারা বিলোপের মাধ্যমে জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা খর্ব করেছে কেন্দ্র, আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণের চেষ্টা চালাচ্ছেন ইমরান। কিন্তু, অধিকাংশ দেশ ভারতকেই সমর্থন করেছে। এপ্রসঙ্গে মঙ্গলবার রাষ্ট্রপু্ঞ্জের সাধারণ সভা বৈঠকের ফাঁকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ইমরান বলেন, আমি আন্তর্জাতিক মহল নিয়ে আশাহত। তাঁর প্রশ্ন, যদি ৮০ লক্ষ ইউরোপীয় বা ইহুদি বা ৮ জন মার্কিনকে আটকে রাখা হত, তাহলে তখনও কি বিশ্ব একইভাবে (নিষ্প্রভ) প্রতিক্রিয়া দিত? ইমরান যোগ করেন,(কাশ্মীরে) অবরোধ তোলার জন্য মোদির ওপর কোনও চাপ দেওয়া হচ্ছে না। তবে, আমরা চাপসৃষ্টি করে যাব। ৯ লক্ষ বাহিনী কী করছে ওখানে? একবার, কারফিউ উঠলে ঈশ্বর জানেন সেখানে কী হবে। আপনার কি মনে হয়, (মোদি সরকারের) এই সিদ্ধান্ত কাশ্মীরিরা নিঃশব্দে তা মেনে নেবে? এখানেই থেমে থাকেননি ইমরান। দেশের প্রধান বিরোধী দল কংগ্রেসের মন্তব্যকে হাতিয়ার করে ফের একবার মোদি সরকারকে আক্রমণ করেন পাক প্রধানমন্ত্রী। বলেন, শুরুতে কারফিউ প্রত্যাহার করা জরুরি। এমনকী, কংগ্রেস দলও জানিয়েছে, ৫০ দিন ধরে গরিব মানুষ ভিতরে আটকে রয়েছে। রাজনৈতিক বন্দিদের কী অবস্থা কেউ জানে না। মোদি একটা অন্ধ গলিতে নিজেকে আটকে রেখেছেন। এর আগে, জম্মু  ও কাশ্মীর নিয়ে যে ডসিয়ার তৈরি করেছিল পাকিস্তান, তাতে কংগ্রেস সাংসদ রাহুল গাঁধী ও  ন্যাশনাল কনফারেন্স নেতা ওমর আবদুল্লার মন্তব্যকে হাতিয়ার করা হয়েছিল, যা তাঁরা ৩৭০ ধারা বিলোপ প্রসঙ্গে করেছিলেন। ডসিয়ারে রাহুলকে উদ্ধৃত করে সেখানে বলা হয়, প্রায় ২০ দিন ধরে জম্মু ও কাশ্মীরবাসীর স্বাধীনতা ও নাগরিক অধিকার খর্ব করা হয়েছে। বিরোধী নেতা থেকে শুরু করে সংবাদমাধ্যম-- সকলকে বলপ্রয়োগ করে শ্রীনগর যাওয়া থেকে আটকে দেওয়া হয়। সেই ঘটনার পর দেশে প্রবল সমালোচনার সম্মুখীন হন রাহুল। যার পরই, সাফাই দিয়ে তাঁর নাম ব্যবহার করার জন্য পাকিস্তানকে একহাত নেন তিনি। রাহুল জানিয়ে দেন, জম্মু ও কাশ্মীর ভারতের অভ্যন্তরীণ বিষয়। সেখানে ইসলামাবাদের হস্তক্ষেপের কোনও এক্তিয়ার নেই। একইসঙ্গে, জম্মু ও কাশ্মীরে অশান্তি ও হিংসায় মদত ও উস্কানি দেওয়ার জন্য পাকিস্তানের তীব্র সমালোচনা করেন তিনি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pakistan News : 'রাজনীতি করতে চাইলে ইউনিফর্ম খুলে ভোটে নামুন', পাকিস্তানেই চ্যালেঞ্জের মুখে মুনির
'রাজনীতি করতে চাইলে ইউনিফর্ম খুলে ভোটে নামুন', পাকিস্তানেই চ্যালেঞ্জের মুখে মুনির
Monkey with Orange Lips: নতুন প্রজাতির বানরের সন্ধান মিলল, কমলা ঠোঁট, ঝাড়ুর মতো লেজ, বদলে যাবে বিবর্তনের ধারণাই?
নতুন প্রজাতির বানরের সন্ধান মিলল, কমলা ঠোঁট, ঝাড়ুর মতো লেজ, বদলে যাবে বিবর্তনের ধারণাই?
Earthquake News: তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল নিউজিল্যান্ড, এক মিনিট ধরে কাঁপল মাটি, জারি হল সুনামি সতর্কতাও
তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল নিউজিল্যান্ড, এক মিনিট ধরে কাঁপল মাটি, জারি হল সুনামি সতর্কতাও
Bangladesh News: হাসিনাকে দেশে ফিরতে আহ্বান বাংলাদেশের, মৃত্যুদণ্ডের রায় কি বদলাবে? তারেক রহমানের উপদেষ্টা বললেন…
হাসিনাকে দেশে ফিরতে আহ্বান বাংলাদেশের, মৃত্যুদণ্ডের রায় কি বদলাবে? তারেক রহমানের উপদেষ্টা বললেন…

ভিডিও

Kalyan Banerjee | এবার খোদ নেত্রীকে 'আল্টিমেটাম' কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের | ABP Ananda LIVE
Babul Supriyo | 'বিদ্রোহীরা বড় বড় কথা বলছেন, তাহলে তাঁরা পদ ছেড়ে দিন', বললেন বাবুল | ABP Ananda LIVE
Kolkata News | উদ্বেগ বাড়িয়ে করোনা আক্রান্ত ১০ বছরের বালক | ABP Ananda LIVE
World Cup News | অনূর্ধ্ব-১২ বিশ্ব ফুটবল যুব লিগে চ্যাম্পিয়ন ভারতের ক্লাব মিনার্ভা অ্যাকাডেমি | ABP Ananda LIVE
Mamata Banerjee | প্রাক্তন মুখ্যমন্ত্রীর ২ ভাইয়ের ক্লাবের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Accident News: কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট বাবা, বাঁচাতে এসে মৃত্যু হল মা-ছেলেরও! মর্মান্তিক দুর্ঘটনা
কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট বাবা, বাঁচাতে এসে মৃত্যু হল মা-ছেলেরও! মর্মান্তিক দুর্ঘটনা
IND Vs ENG: মেসিদের আগে মাঠে নামবেন রোহিতরা, ইংল্যান্ডের বিরুদ্ধে কখন, কোথায় দেখবেন ভারতের ম্য়াচ?
মেসিদের আগে মাঠে নামবেন রোহিতরা, ইংল্যান্ডের বিরুদ্ধে কখন, কোথায় দেখবেন ভারতের ম্য়াচ?
Income Tax Return: শুধু বেতন নয়, আয়কর রিটর্নে এই সব তথ্য না জানালে চাপে পড়বেন আপনিও!
শুধু বেতন নয়, আয়কর রিটর্নে এই সব তথ্য না জানালে চাপে পড়বেন আপনিও!
Weather Update: ফিরল লাল সতর্কতা, ঝোড়ো হাওয়ার সঙ্গেই ভারী বর্ষণের পূর্বাভাস আজ রাজ্যের এই জেলাগুলিতে
ফিরল লাল সতর্কতা, ঝোড়ো হাওয়ার সঙ্গেই ভারী বর্ষণের পূর্বাভাস আজ রাজ্যের এই জেলাগুলিতে
Sonam Wangchuk: পরীক্ষা হলে এত কড়াকড়ি, তারপরেও কীভাবে প্রশ্ন ফাঁস? সোনম ওয়াংচুকের ঘটনায় কী বলছেন ছাত্রছাত্রীরা?
পরীক্ষা হলে এত কড়াকড়ি, তারপরেও কীভাবে প্রশ্ন ফাঁস? সোনম ওয়াংচুকের ঘটনায় কী বলছেন ছাত্রছাত্রীরা?
BJP government in West Bengal: আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
Sonam Wangchuk: 'সোনম ওয়াংচুক যদি না পারেন, তাহলে আমিই...', বড় ইঙ্গিত করলেন স্ত্রী গীতাঞ্জলি
'সোনম ওয়াংচুক যদি না পারেন, তাহলে আমিই...', বড় ইঙ্গিত করলেন স্ত্রী গীতাঞ্জলি
Abhishek Banerjee: অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
Embed widget