এক্সপ্লোর

১১৯টি আসন পেয়ে বৃহত্তম দল হিসেবে ক্ষমতা দখলের পথে ইমরান খান, রিগিংয়ের অভিযোগ বিরোধীদের

ইসলামাবাদ: ইমরান খানের পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ ক্ষমতা দখলের পথে। ১১৯টি আসন পেয়েছে তারা। পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন) ৬০টি এবং পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) ৪০টি আসন পেয়েছে। ৩৪২ আসনের ন্যাশনাল অ্যাসেম্বলিতে সরকার গড়ার জন্য কোনও দলের ২৭২টি আসন দরকার। আবার কোনও একক সংখ্যাগরিষ্ঠ দল সরকার গড়তে চাইলে তাদের অন্তত ১৩৭টি আসন পেতে হবে। দু’টি ক্ষেত্রেই পিছিয়ে ইমরানের দল। তবে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ প্রধান নির্বাচনে জয় পাওয়ার দাবি করেছেন। তিনি ফল প্রকাশের পর প্রথমবার প্রকাশ্যে মুখ খুলে বলেছেন, ‘২২ বছরের দীর্ঘ লড়াইয়ের পর অবশেষে ঈশ্বর আমাকে দু’দশক আগের স্বপ্ন বাস্তবায়িত করার সুযোগ দিয়েছেন। আজ আমরা অন্য দেশগুলির তুলনায় পিছিয়ে আছি। কারণ, ক্ষমতায় থাকা ব্যক্তি এবং সাধারণ মানুষের জন্য আলাদা ব্যবস্থা আছে।’ সাংবাদিক বৈঠকে  ভবিষ্যতের পরিকল্পনা জানিয়ে ইমরান বলেন, ‘‘হিন্দুস্তান’ ও পাকিস্তানের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক তৈরি হতে পারে, তবে দু দেশের মধ্যে বিরোধের মূল বিষয় ‘কাশ্মীর’। এর মীমাংসা করা প্রয়োজন। একে অপরকে দোষারোপ বন্ধ হওয়া উচিত। উপমহাদেশের ক্ষতি হচ্ছে এতে। ভারতের নেতারা চাইলে পাকিস্তানও ভারতের সঙ্গে সম্পর্ক উন্নত করতে তৈরি। নয়াদিল্লি এক কদম এগোলে, আমরাও দু পা এগোব। তবে একটা সূচনা অন্তত হোক। পাকিস্তানের বালুচিস্তানে খারাপ কিছু হলেই সেজন্য ভারতকে দায়ী করা এবং উল্টোটা, অর্থাৎ ভারতে অনভিপ্রেত কিছু ঘটলে পাকিস্তানকে কাঠগড়ায় তোলা, দুটোই আমাদের একই জায়গায় দাঁড় করিয়ে দেয়। এভাবে এগিয়ে চলা যায় না।’ ইমরান এও বলেন, ‘ভারতীয় মিডিয়া আমায় দেখাচ্ছে কোনও বলিউডি ছবির ভিলেন হিসাবে। কিন্তু আমি জানাচ্ছি, আমি হলাম সেই পাকিস্তানি যে অন্য যে কারও চেয়ে একটা বড় অংশের ভারতবাসীর কাছে বেশি পরিচিত ক্রিকেটের দৌলতে।’ ইমরান জানান, তিনি প্রধানমন্ত্রীর বাসভবনে থাকবেন না, গভর্নরদের বাসভবনগুলিতে হোটেল বানাবেন। ইমরান বলেন, ‘আমরা এমন প্রতিষ্ঠানগুলি তৈরি করতে চাই যা দেশের শাসন ব্যবস্থাকে নির্ভূল করে তুলবে, নয়তো আমাদের নিজেদের চ্যালেঞ্জগুলি জিততে পারব না আমরা। অর্থনীতি সবচেয়ে বড় চ্যালেঞ্জ।’ পাকিস্তানের বিরোধী দলগুলি অবশ্য নির্বাচনে ব্যাপক রিগিংয়ের অভিযোগ করছে। পিএমএল-এন প্রধান শাহবাজ শরিফ দাবি করেছেন, ‘পিপিপি সহ বেশ কয়েকটি দল নির্বাচনে রিগিংয়ের অভিযোগ করেছে। কয়েকটি দল আবার অভিযোগ করেছে, তাদের পোলিং এজেন্টদের বার করে দেওয়া হয়েছিল অথবা ভোটকর্মীদের ঘোষণা করা ফল দেখতে দেওয়া হয়নি। সব দলের সঙ্গে আলোচনা করে আমরা পরবর্তী পদক্ষেপের কথা জানাব। এই অন্যায়ের বিরুদ্ধে লড়াই করব।’ পিপিপি নেতা বিলাবল ভুট্টোও নির্বাচন কমিশনের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি ট্যুইট করে বলেছেন, ‘ভোটগ্রহণের ২৪ ঘণ্টা পরেও নির্বাচন কমিশন আমাকে আইয়ারি ও লারকানার ফল জানাতে পারল না। গোলযোগ বা দেরি হওয়ার কোনও ব্যাখ্যাও দিতে পারেনি নির্বাচন কমিশন।’ পাকিস্তানের মুখ্য নির্বাচন কমিশনার মহম্মদ রাজা খান অবশ্য বিরোধীদের অভিযোগ খারিজ করে দিয়েছেন। তিনি বলেছেন, ‘নতুন সিস্টেম চালু করার ফলেই ফল ঘোষণায় দেরি হচ্ছে।আমরা প্রমাণ করে দেব, নিজেদের কাজটা ভালভাবেই করেছি।’

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bank of America : কর্মীদের ওজন কমাতে ২৩৫৭ কোটি টাকা খরচ করল এই ব্যাঙ্ক, বেতন কত দেয় ?
কর্মীদের ওজন কমাতে ২৩৫৭ কোটি টাকা খরচ করল এই ব্যাঙ্ক, বেতন কত দেয় ?
Donald Trump News: যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
Sajeeb Wazed Joy : 'আরও একটা পাকিস্তান হয়ে উঠছে বাংলাদেশ, এখনই থামানো না গেলে বিপদ', সতর্কবার্তা হাসিনা-পুত্রের
'আরও একটা পাকিস্তান হয়ে উঠছে বাংলাদেশ, এখনই থামানো না গেলে বিপদ', সতর্কবার্তা হাসিনা-পুত্রের
Sheikh Hasina : 'পর্দার আড়াল থেকে নির্দেশ', ছাত্র আন্দোলনে 'মাস্টারমাইন্ড'-এর কথা বলে চাঞ্চল্যকর অভিযোগ শেখ হাসিনার
'পর্দার আড়াল থেকে নির্দেশ', ছাত্র আন্দোলনে 'মাস্টারমাইন্ড'-এর কথা বলে চাঞ্চল্যকর অভিযোগ শেখ হাসিনার

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget