এক্সপ্লোর

রাসায়নিক হামলার জবাবে সিরিয়ার বিমান ঘাঁটিতে ক্ষেপনাস্ত্র আক্রমণ আমেরিকার

ওয়াশিংটন: নিরীহ নাগরিকদের ওপর রাসায়নিক হামলা চালানোর সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদকে আগেই কড়া ভাষায় আক্রমণ করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার এর জবাবে সিরিয়ার বিমানঘাঁটিতে ব্যাপক সামরিক অভিযান চালাল আমেরিকা। যুদ্ধবিধ্বস্ত সিরিয়ায় রক্তপাতের অবসান ঘটাতে বিশ্বের ‘সভ্য দেশ’গুলিকে আমেরিকার সঙ্গে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন ট্রাম্প। সিরিয়ার যে ঘাঁটি থেকে যুদ্ধবিমানে রাসায়নিক হামলা চালানো হয়েছিল সেই বিমানঘাঁটি লক্ষ্য করে ট্রাম্পের নির্দেশে মার্কিন যুদ্ধজাহাজ থেকে ৫০-৬০ টি টোমাহক ক্ষেপনাস্ত্র ছোঁড়া হয়েছে। মার্কিন আধিকারিকরা এ কথা জানিয়েছেন। মার-আ-লোগো রিসর্টে সাংবাদিকদের ট্রাম বলেছিলেন, যেখান থেকে রাসায়নিক হামলা চালানো হয়েছিল সেখানে ক্ষেপনাস্ত্র হামলার নির্দেশ দিয়েছেন তিনি। সিরিয়ার নিরীহ নাগরিকদের ওপর ওই রাসায়নিক হামলাকে ভয়ঙ্কর আখ্যা দিয়ে ট্রাম্প বলেছেন, আসাদ এভাবে অসহায় নারী-পুরুষ ও শিশুদের প্রাণ কেড়ে নিয়েছেন। তিনি বলেছেন, বর্বরোচিত ওই রাসায়নিক হামলায় বহু শিশুরও মৃত্যু হয়েছে। এ ধরনের নৃশংস হত্যাকাণ্ডের শিকার যেন কোনও শিশুকে হতে না হয়। ট্রাম্প বলেছেন, রাসায়নিক অস্ত্রের ব্যবহার প্রতিরোধ ও সে ক্ষেত্রে বাধা দেওয়া আমেরিকার  জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সিরিয়ার প্রেসিডেন্ট এ ধরনের অস্ত্র ব্যবহার করে রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের আর্জি উপেক্ষা করেছেন। ট্রাম্প বলেছেন, আসাদের আচরণ বদলানোর যে চেষ্টা আগে নেওয়া হয়েছিল, তা ব্যর্থ হয়েছে। এরফলে শরনার্থী সমস্যা আরও জটিল হয়ে পড়েছে। ওই অঞ্চল চূড়ান্তভাবে অস্থির হয়ে পড়েছে যা আমেরিকা ও তার সহযোগী দেশগুলির কাছে খুবই বিপজ্জনক। সিরিয়ার গণহত্যা ও রক্তপাত এবং সব ধরনের সন্ত্রাসবাদের অবসানের জন্য সমস্ত দেশগুলিকে আমেরিকার সঙ্গে যোগদানের আর্জি জানিয়েছেন ট্রাম্প। পেন্টাগনের প্রেস সেক্রেটারি ক্যাপ্টেন জেফ ডেভিস বলেছেন, সিরিয়ার বিমান ঘাঁটিতে হামলার ব্যপারে আগেই রাশিয়াকে জানানো হয়েছিল। উল্লেখ্য, গত ৪ এপ্রিল সিরিয়ায় বিদ্রোহীদের দখলে থাকা খান শেইখুনে রাসায়নিক হামলা চালানো হয় বলে সন্দেহ। ওই আক্রমণে ৮৬ জনের মৃত্যু হয়েছে। যদিও সিরিয়ার সেনা রাসায়নিক হামলার অভিযোগ অস্বীকার করেছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
AI Created Viruses: ১৬টি নতুন ভাইরাস তৈরি করল AI, শুধু মানুষ নয়, এবার প্রকৃতিকেও টেক্কা, অপব্যবহার হবে না তো?
১৬টি নতুন ভাইরাস তৈরি করল AI, শুধু মানুষ নয়, এবার প্রকৃতিকেও টেক্কা, অপব্যবহার হবে না তো?
Asim Munir: ফের কি সেনা অভ্যুত্থান ঘটতে চলেছে পাকিস্তানে? শেহবাজ শরিফকে সরিয়ে সর্বেসর্বা হয়ে উঠবেন আসিম মুনির?
ফের কি সেনা অভ্যুত্থান ঘটতে চলেছে পাকিস্তানে? শেহবাজ শরিফকে সরিয়ে সর্বেসর্বা হয়ে উঠবেন আসিম মুনির?

ভিডিও

Katwa Extortion: এবার কাটোয়ায় তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ
Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Sumit Roy: আজ হাজিরার নোটিশের পরই ভবানী ভবনে অভিষেকের আপ্ত সহায়ক
Go Everywhere | গো এভরিহোয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে গেট-টুগেদার | ABP ANANDA LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
AI Created Viruses: ১৬টি নতুন ভাইরাস তৈরি করল AI, শুধু মানুষ নয়, এবার প্রকৃতিকেও টেক্কা, অপব্যবহার হবে না তো?
১৬টি নতুন ভাইরাস তৈরি করল AI, শুধু মানুষ নয়, এবার প্রকৃতিকেও টেক্কা, অপব্যবহার হবে না তো?
Shootout News: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Guinness World Records: লম্বা চুলেই বাজিমাত, গিনেস ওয়র্ল্ড রেকর্ডসে নাম উঠল ভারতীয় মহিলার, দীর্ঘ ১১ বছর কাঁচি ছোঁয়াননি
লম্বা চুলেই বাজিমাত, গিনেস ওয়র্ল্ড রেকর্ডসে নাম উঠল ভারতীয় মহিলার, দীর্ঘ ১১ বছর কাঁচি ছোঁয়াননি
Shani Panvati 2027: সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
Embed widget