এক্সপ্লোর

ঢাকায় সুষমা, একক বিপদ সন্ত্রাসবাদ মোকাবিলায় একমত ভারত, বাংলাদেশ

ঢাকা: সন্ত্রাসবাদের একক বিপদের ব্যাপারে বাংলাদেশের সঙ্গে আলোচনা হল সুষমা স্বরাজের। চতুর্থ যৌথ কনসালটেটিভ কমিশনের অঙ্গ হিসাবে বৈঠকের পর বিদেশমন্ত্রী বলেন, আমরা উভয়েই আমাদের সমাজকে হিংসা, ঘৃণা-বিদ্বেষ ও সন্ত্রাসবাদী আদর্শের বিপদ থেকে রক্ষা করতে দায়বদ্ধ। সন্ত্রাস বিন্দুমাত্র সহ্য না করার নীতি ও সর্বস্তরে সন্ত্রাসবাদ, উগ্রপন্থার বিরুদ্ধে লড়তে একটি সার্বিক দৃষ্টিভঙ্গি নিয়ে চলব আমরা। বর্তমানে যেসব বিপদের মোকাবিলা দুদেশকেই করতে হচ্ছে, সেগুলি নিয়ে আলোচনা হয়েছে। এমনই এক চ্যালেঞ্জ হল সন্ত্রাসবাদ, উগ্রপন্থা ও মৌলবাদ। আমরা একসঙ্গে ও সমমনোভাবাপন্ন দেশগুলিকে পাশে নিয়ে এই অভিশাপের বিরুদ্ধে লড়াই বহাল রাখব। দুদিনের সফরে আসা সুষমা এও বলেন, বাংলাদেশের অগ্রগতির দীর্ঘদিনের বিশ্বস্ত শরিক ভারত। এ পর্যন্ত বাংলাদেশকে এ ব্যাপারে মোট ৮০০ কোটি মার্কিন ডলার তিন রকমের ঋণ দেওয়া হয়েছে। বিশ্বের যে কোনও দেশকে উন্নয়ন খাতে ভারতের দেওয়া এটাই সর্বোচ্চ সহায়তা। বাংলাদেশের নানা ক্ষুদ্র সামাজিক-অর্থনৈতিক প্রকল্পেও অনুদান দিয়ে সাহায্য করছে ভারত। গত তিন বছরে এ ধরনের ২৪টি অনুদানমূলক প্রকল্প সম্পূর্ণ হয়েছে, বর্তমানে এমন ৫৮টি প্রকল্প চলছে বলে জানান সুষমা। তিনি বলেন, ভারত এখন বাংলাদেশের মানুষকে ৬৬০ মেগাওয়াট বহুদিনের কাঙ্খিত বিদ্যুত্ সরবরাহ করছে। নিকট ভবিষ্যতে এই বিদ্যুতের পরিমাণ বেড়ে তিনগুণ না হলেও দ্বিগুণ হবেই। আমরা আন্তর্জাতিক সৌর জোটের প্রতিষ্ঠাতা সদস্য হিসাবেও একযোগে কাজ করব। এর ফলে সৌরশক্তি সুলভ হয়ে উঠতে পারে। ইতিমধ্যেই ভারত ও বাংলাদেশ একটি পেট্রলিয়াম পাইপলাইন নির্মাণেও সহমত হয়েছে। উত্তরপূর্ব বাংলাদেশের মানুষের সুবিধার্থে এই প্রকল্পের ফলে শিলিগুড়ির সঙ্গে যুক্ত হবে পার্বতীপুর। এলপিজি টার্মিনাল গঠন, পাইপলাইনের মাধ্যমে প্রাকৃতিক গ্যাস সরবরাহ ও এই সেক্টরে বিনিয়োগের বিষয়গুলিও বিবেচনাধীন বলে জানান তিনি। মায়ানমারের রাখাইনে হিংসা মাথাচাড়া দেওয়ায় ভারত 'গভীর উদ্বিগ্ন' বলেও জানান সুষমা। রাখাইন থেকে রোহিঙ্গা বিতাড়নের অভিযোগে আলোড়নের মধ্যেই সুষমা বলেন, আমরা সেখানকার বাসিন্দাদের মঙ্গলের কথা মাথায় রেখে ধৈর্য্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলার আবেদন করেছি। সুষমা যদিও সরাসরি 'রোহিঙ্গা' কথাটা উল্লেখ করেননি। রাখাইনে সন্ত্রাসবাদ দমনে মায়ানমার সেনার অভিযানে প্রায় ৬ লক্ষ সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিম পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। মায়ানমার সরকার রোহিঙ্গাদের দেশের নাগরিক বলে স্বীকার করে না। তাদের বিচারে রোহিঙ্গারা বেআইনি বাংলাদেশি অনুপ্রবেশকারী। বাংলাদেশ চায়, ভারত লাগাতার মায়ানমারের ওপর এ ব্যাপারে চাপ দিক। সেই প্রেক্ষাপটে সুষমা বলেন, রাখাইন থেকে উত্খাত হওয়া লোকজন ফিরে এলেই একমাত্র স্বাভাবিকতা পুনর্বহাল হতে পারে, এটা পরিষ্কার। রাখাইনে দ্রুত সামাজিক-আর্থিক ও পরিকাঠামোগত উন্নয়ন চাই। সেটাই একমাত্র দীর্ঘমেয়াদি সমাধান।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Donald Trump News: যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
Sajeeb Wazed Joy : 'আরও একটা পাকিস্তান হয়ে উঠছে বাংলাদেশ, এখনই থামানো না গেলে বিপদ', সতর্কবার্তা হাসিনা-পুত্রের
'আরও একটা পাকিস্তান হয়ে উঠছে বাংলাদেশ, এখনই থামানো না গেলে বিপদ', সতর্কবার্তা হাসিনা-পুত্রের
Sheikh Hasina : 'পর্দার আড়াল থেকে নির্দেশ', ছাত্র আন্দোলনে 'মাস্টারমাইন্ড'-এর কথা বলে চাঞ্চল্যকর অভিযোগ শেখ হাসিনার
'পর্দার আড়াল থেকে নির্দেশ', ছাত্র আন্দোলনে 'মাস্টারমাইন্ড'-এর কথা বলে চাঞ্চল্যকর অভিযোগ শেখ হাসিনার
West Asia War: পর পর বিস্ফোরণে কেঁপে উঠল দুবাই, ২০ মিনিটে ৭টি, ভিডিও ভাইরাল
পর পর বিস্ফোরণে কেঁপে উঠল দুবাই, ২০ মিনিটে ৭টি, ভিডিও ভাইরাল

ভিডিও

Madan Mitra | 'বলেছিলাম পদ ছাড়ো, অভিষেক বলেছিল, 'বিদেশযাত্রার ব্যবস্থা করো', বোমা ফাটালেন মদন মিত্র
Abhishek Banerjee: প্রায় ১৬টি মামলা আছে, কালকে হাজিরা দিতে বললে কী করবেন?, প্রশ্ন বিচারপতির
Sange Suman (০৫.০৮.২৬) পর্ব ২ | সেবাশ্রয় নিয়ে অভিষেকের বিরুদ্ধে মেডিক্যাল কাউন্সিলে সাক্ষ্য দিলেন ববি
Sange Suman (০৫.০৮.২৬) পর্ব ১ | মিলল না বিদেশযাত্রার অনুমতি, হাইকোর্টে বিরাট ধাক্কা অভিষেকের
Dilip Ghosh News | দিলীপ ঘোষের নামে চালু হল জার্সি। তলায় লেখা ইকোপার্ক রানিং ক্লাব | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget