এক্সপ্লোর

Israel Palestine War: প্যালেস্তাইনে দখলদারি ইজরায়েলের, নিন্দা প্রস্তাবের সমর্থনে ভোট দিল ভারত

Israel Palestine Conflict: পরিসংখ্যান বলছে, ইজরায়েল বনাম প্যালেস্তাইনের হামাস সংগঠনের মধ্যে গত একমাসব্যাপী যুদ্ধে গাজায় ১১ হাজার ৭৮ জন প্যালেস্তিনীয় নাগরিক মারা গিয়েছেন।

নয়াদিল্লি: নয় নয় করে একমাস পেরিয়ে গেলেও যুদ্ধ থামার লক্ষণ নেই। সেই নিয়ে দ্বিধাবিভক্ত আন্তর্জাতিক মহল। গোড়া থেকে ইজরায়েলকে সমর্থন করছিলেন যাঁরা, একে একে তাঁরাও যুদ্ধবিরতির পক্ষে সওয়াল করতে শুরু করেছেন। সেই আবহে রাষ্ট্রপুঞ্জে ইজরায়েলের বিরুদ্ধে ভোট দিল ভারত। প্যালেস্তাইনে ইজরায়েলি দখলদারির নিন্দা করল দিল্লি। (Israel Palestine War)

পরিসংখ্যান বলছে, ইজরায়েল বনাম প্যালেস্তাইনের হামাস সংগঠনের মধ্যে গত একমাসব্যাপী যুদ্ধে গাজায় ১১ হাজার ৭৮ জন প্যালেস্তিনীয় নাগরিক মারা গিয়েছেন। এর মধ্যে ৪ হাজার ৫০৬ শিশুও রয়েছে। ১৫০০ শিশু ধ্বংসস্তূপের নীচে চাপা পড়েছে বলে খবর। এই পরিস্থিতিতে ইজরায়েলের আগ্রাসী মূর্তির বিরুদ্ধে একে একে সরব হতে শুরু করেছে আন্তর্জাতিক মহল। (Israel Palestine Conflict)

বৃহস্পতিবার রাষ্ট্রপুঞ্জের বিরুদ্ধে নিন্দা প্রস্তাবও ওঠে, প্যালেস্তাইনে জোরপূর্বক ইজরায়েলের বসতি গড়ে তোলার নিন্দা করা হয়। পূর্ব জেরুসালেম থেকে সিরিয়ার কাছ থেকে ছিনিয়ে অধিগ্রহণ করে রাখা গোলানে ইজরায়েলের কর্মকাণ্ডের নিন্দায় আনা হয় ওই প্রস্তাব। ইজরায়েলের নিন্দার সপক্ষে আনা ওই প্রস্তাবে ১৪৫টি দেশ সায় দেয়, যার মধ্যে রয়েছে দিল্লিও। ওই প্রস্তাবের বিরুদ্ধে ভোট দিয়েছে  আমেরিকা এবং কানাডা-সহ আটটি দেশ। ১৮টি দেশ ভোটদান থেকে বিরত থেকেছে।

আরও পড়ুন: Vladimir Putin: ৭৩ বছরেও মসনদ ছাড়তে নারাজ! রাশিয়ায় ফের নির্বাচনে নাম লেখাচ্ছেন পুতিন

গত ৭ অক্টোবর যুদ্ধের সূচনা ঘটলে গোড়াতেই ইজরায়েলের পাশে থাকার বার্তা দেয় ভারত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি খোদ সেই মর্মে বিবৃতি দেন, যা ভারতের এযাবৎকালীন বিদেশনীতির পরিপন্থী ছিল। এর পর বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়, ভারত স্বাধীনতা প্যালেস্তাইনের পক্ষেই। শুধুমাত্র হামাসের কার্যকলাপের বিরোধী। সেই সময় গাজায় শান্তি ফেরানোর প্রস্তাব উঠলে, ভোটদানে বিরত থাকে দিল্লি।

কিন্তু যুদ্ধ শুরুর পর এক মাসের বেশি সময় পেরিয়ে গিয়েছে। ইজরায়েলি হানায় শুধুমাত্র গাজাতেই ১১ হাজারের বেশি মানুষ মারা গিয়েছেন, যাঁদের প্রায় অর্ধেক শিশু। প্রাণহানি ঘটেছে ওয়েস্ট ব্য়াঙ্কেও। এমনকি গাজার বৃহত্তম হাসপাতাল আল-শিফাকে অবরুদ্ধ করে রাখা, সেখানে বিদ্যুৎ এবং জ্বালানির সরবরাহ বন্ধ রাখার অভিযোগ উঠেছে ইজরায়েলের বিরুদ্ধে।  তাতে ইতিমধ্যেই এক শিশু এবং এক প্রাপ্তবয়স্কের মৃত্যুর ঘটনা শোনা গিয়েছে। শুধু তাই নয়, একটু নড়াচড়া করতে দেখলেই স্নাইপাররা এলোপাথাড়ি গুলি চালাচ্ছেন, হাসপাতালে ড্রোন হামলাও চালানো হচ্ছে বলে অভিযোগ।

ইজরায়েলি হামলায় ১৯৮ জন চিকিৎসা কর্মী মারা গিয়েছেন, ৫৩টি অ্যাম্বুল্যান্স পুড়ে ছাই হয়ে গিয়েছে। হামাসের হামলায় তাদের ১৬০০ নাগরিক মারা গিয়েছেন বলে প্রথমে দাবি করে ইজরায়েল। কিন্তু সম্প্রতি সই সংখ্যায় সংশোধন ঘটায় তারা। জানায়, ১৬০০ নয়, ১২০০ জন মারা গিয়েছেন।

এই আবহে ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল মাকরঁও যুদ্ধবিরতির আবেদন জানিয়েছেন। তাতে তীব্র প্রতিক্রিয়া জানান ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানইয়াহু।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bank of America : কর্মীদের ওজন কমাতে ২৩৫৭ কোটি টাকা খরচ করল এই ব্যাঙ্ক, বেতন কত দেয় ?
কর্মীদের ওজন কমাতে ২৩৫৭ কোটি টাকা খরচ করল এই ব্যাঙ্ক, বেতন কত দেয় ?
Donald Trump News: যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
Sajeeb Wazed Joy : 'আরও একটা পাকিস্তান হয়ে উঠছে বাংলাদেশ, এখনই থামানো না গেলে বিপদ', সতর্কবার্তা হাসিনা-পুত্রের
'আরও একটা পাকিস্তান হয়ে উঠছে বাংলাদেশ, এখনই থামানো না গেলে বিপদ', সতর্কবার্তা হাসিনা-পুত্রের
Sheikh Hasina : 'পর্দার আড়াল থেকে নির্দেশ', ছাত্র আন্দোলনে 'মাস্টারমাইন্ড'-এর কথা বলে চাঞ্চল্যকর অভিযোগ শেখ হাসিনার
'পর্দার আড়াল থেকে নির্দেশ', ছাত্র আন্দোলনে 'মাস্টারমাইন্ড'-এর কথা বলে চাঞ্চল্যকর অভিযোগ শেখ হাসিনার

ভিডিও

Bankura News: বাঁকুড়ার গঙ্গাজলঘাটিতে মৃত আশাকর্মীর বাড়িতে গেলেন Kunal Ghosh, Dola Sen | ABP Ananda
TMC News:
Har Ghar Tiranga Yatra: জাতীয় পতাকা নিয়ে পদযাত্রায় সামিল বহু মানুষ | ABP Ananda
NEET Paper Leak: 'NTA-র বিশেষজ্ঞরাই NEET প্রশ্নফাঁসের জন্য দায়ী',CBI-এর চার্জশিটে তথ্য, দাবি সূত্রের
Debraj Chakraborty: বিধাননগর পুরনিগমকে সামনে রেখে চলত দেবরাজের 'তোলাবাজি-চক্র', দাবি পুলিশের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget