এক্সপ্লোর

যে কোনও পরিস্থিতিতে আফগানিস্তানের পাশে ভারত, হেরাতে বাঁধের উদ্বোধন করে আশ্বাস মোদীর

হেরাত: অন্যান্য দেশ সময়ের সঙ্গে আসবে, যাবে। কিন্তু আফগানিস্তান ও ভারতের সম্পর্ক সুসময়, দুঃসময়ের উর্ধ্বে। ভারত আফগানিস্তানের পাশে সব সময় ছিল, আছে এবং থাকবে। আফগানিস্তানের হেরাত প্রদেশে অবস্থানগতভাবে গুরুত্বপূর্ণ আফগান- ইন্ডিয়া ফ্রেন্ডশিপ ড্যাম উদ্বোধনের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ কথা বললেন। প্রধানমন্ত্রীর কথায়, ভারতের আর্থিক ক্ষমতা কম হতে পারে কিন্তু সদিচ্ছা অপরিসীম। অন্যদের ভালবাসায় শর্ত আছে কিন্তু ভারত- আফগানিস্তান সম্পর্ক ঐতিহাসিক। দু’দেশের মধ্যে ভূগোল ও রাজনীতির বাধা আছে ঠিকই কিন্তু লক্ষ্য এক। তিনি বলেন, শুধু ইট বালি দিয়ে নয়, হেরাত প্রদেশের এই বাঁধ তৈরি হয়েছে দু’দেশের মানুষের ভালবাসা ও বিশ্বাসকে ভিত্তি করে। আফগানিস্তানের গঠনে ভারত এভাবেই প্রতি মুহূর্তে সাহায্য ও বিশ্বাসের হাত বাড়িয়ে দেবে। যেভাবে সন্ত্রাসবাদের বিরুদ্ধে আফগানিস্তানবাসী যুদ্ধঘোষণা করেছেন, সেই প্রচেষ্টাকেও অভিবাদন জানিয়েছেন তিনি। হেরাতের ভারতীয় দূতাবাস দু’বছর আগে জঙ্গি হামলার শিকার হয়। অন্যান্য যে সব জায়গায় ভারতের নির্মাণকার্য চলছে সে সব এলাকাতেও কাজ পণ্ড করতে মাঝে মাঝেই হামলা চালায় জঙ্গিরা। নিজের ভাষণে সেই প্রসঙ্গও তুলে আনেন প্রধানমন্ত্রী। ভারতীয়দের রক্ষা করতে যেভাবে আফগান রক্ষীরা প্রাণের বাজি রেখেছিলেন, তা উল্লেখ করে তিনি বলেন, ভারতীয় বন্ধুদের বাঁচাতে আফগান নাগরিকরা বন্দুকের নলের সামনে বুক পেতে দিয়েছেন। ভারত- আফগানিস্তান মৈত্রী এতটাই শক্ত জমিতে দাঁড়িয়ে। তাঁর কথায়, ভারত চায়, আফগানিস্তানের মাটিতে গণতন্ত্র গভীরভাবে প্রোথিত হোক। জঙ্গি সন্ত্রাসকে পিছনে ফেলে মাথা উঁচু করে দাঁড়াক আফগানিস্তান। কোনও দেশের নাম না করে প্রধানমন্ত্রী বলেন, অন্যদের চক্রান্ত থেকে ভারত- আফগানিস্তান সম্পর্ককে বাঁচাতে আফগানরা যেভাবে দৃঢ় প্রতিজ্ঞা দেখিয়েছেন, তা ভারতকে শক্তি ও বিশ্বাস জুগিয়েছে। আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানির সঙ্গে গুরুত্বপূর্ণ এই বাঁধের উদ্বোধন করেন মোদী। চিস্ত ই শরিফে হরিরুদ নদীর ওপর ১,৭০০ কোটি টাকা দিয়ে এই বাঁধটি নির্মাণ করেছে ভারত। এর জলে ৭৫,০০০ হেক্টর জমিতে সেচের ব্যবস্থা হবে, উৎপন্ন হবে ৪২ মেগাওয়াট বিদ্যুৎশক্তি।

সেরা শিরোনাম

Viral Video: পায়ের উপর পা তুলে আয়েশ, সদ্যোজাত শিশুর ভিডিও ভাইরাল, ‘বেবি কিং’ বলছেন নেটিজেনরা
পায়ের উপর পা তুলে আয়েশ, সদ্যোজাত শিশুর ভিডিও ভাইরাল, ‘বেবি কিং’ বলছেন নেটিজেনরা
Kamchatka Earthquake: তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল রাশিয়া, একটানা সাইরেন, মোবাইলে ৯.৯ তীব্রতায় কম্পনের সতর্কবার্তা জাপানে, আতঙ্কের মধ্যেই জানা গেল…
তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল রাশিয়া, একটানা সাইরেন, মোবাইলে ৯.৯ তীব্রতায় কম্পনের সতর্কবার্তা জাপানে, আতঙ্কের মধ্যেই জানা গেল…
School Roof Collapse : হুড়মুড়িয়ে ভেঙে পড়ল স্কুলবাড়ির ছাদ, ধ্বংসস্তূপের নীচে আটকে বহু, লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা
হুড়মুড়িয়ে ভেঙে পড়ল স্কুলবাড়ির ছাদ, ধ্বংসস্তূপের নীচে আটকে বহু, লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা
Crime News: নাবালিকাকে যৌন নির্যাতন রোবটের, সোশ্যাল মিডিয়ায় লাইভ স্ট্রিমও, AI-এর অপব্যবহার নিয়ে তোলপাড় গোটা বিশ্ব
নাবালিকাকে যৌন নির্যাতন রোবটের, সোশ্যাল মিডিয়ায় লাইভ স্ট্রিমও, AI-এর অপব্যবহার নিয়ে তোলপাড় গোটা বিশ্ব

ভিডিও

Durga Puja 2026 | প্রবাসেও উমার আরাধনা, লন্ডন থেকে ইংল্যান্ড! পুজোর আনন্দে গা ভাসিয়েছে বাঙালি
Durga Puja 2026 | যেখানে বাঙালি, সেখানেই দুর্গোৎসব, বেঙ্গালুরুর বুকে উমার আরাধনা
Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Chorbagan Stampede: বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
Saurav Das: বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
Road Accident News: গুগল ম্যাপের শর্টকাট নিতে গিয়েই সম্ভবত বিপত্তি, মন্দিরের সামনে ট্রাক উল্টে মৃত বহু দর্শনার্থী
গুগল ম্যাপের শর্টকাট নিতে গিয়েই সম্ভবত বিপত্তি, মন্দিরের সামনে ট্রাক উল্টে মৃত বহু দর্শনার্থী
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Embed widget