এক্সপ্লোর

দুবাইতে ২১ কোটি টাকার লটারি জিতলেন এক ভারতীয়

দুবাই: দুবাইতে প্রায় ২১ কোটি টাকার জ্যাকপট জিতলেন এক ভারতীয়। দুবাইতে এর আগেও কয়েকজন ভারতীয়র এভাবে লটারি জিতে বরাত খুলেছে। সেই তালিকায় যোগ হল জন ভার্গিসের নাম। কেরল থেকে দুবাইতে আসেন তিনি। ২০১৬ থেকে একটি বেসরকারি কোম্পানির গাড়ির চালক হিসেবে কাজ করছেন তিনি। গত মঙ্গলবার আদু ধাবি আন্তর্জাতিক বিমানবন্দরে লটারিতে জিতলেন তিনি। এত টাকার লটারি জেতার খবরটা প্রথমে বিশ্বাস হয়নি ভার্গিসের। তিনি বলেছেন, সবে ১ এপ্রিল গিয়েছে। তাই হয়ত কোনও বন্ধু এভাবে তাঁর সঙ্গে মজা করতে ফোন করেছে। এই ফোন কল ভুয়ো বলেও সন্দেহ হয় তাঁর। শেষপর্যন্ত তিনি বুঝতে পারেন যে, এটা নিছক মজা বা ভুয়ো কল নয়। কিন্তু তারপরও ঘোর কাটছিল না তাঁর। কেরলে বাড়িতে খবরটা দেওয়ার আগে আরও একবার যাচাই করে নেন ভার্গিস। ভার্গিস বলেছেন, জ্যাকপট থেকে প্রাপ্ত অর্থ তাঁর চার বন্ধুর সঙ্গে ভাগ করে নিতে চান তিনি। কিন্তু তার আগে নিজের সাধারণ ফোনটা বদলে একটা স্মার্টফোন কিনতে চান ভার্গিস। টাকা নিয়ে কী করবেন, তার মোটামুটি একটা পরিকল্পনা ছকে ফেলেছেন ভার্গিস। তিনি বলেছেন, আমার পরিবার খুবই ছোট- স্ত্রী আর দুই সন্তান। আমি ওদের ভবিষ্যতের জন্য টাকা লগ্নি করব। পড়াশোনায় খরচের থেকে আর ভালো কিছু লগ্নি হতে পারে না। লটারি থেকে প্রাপ্ত একটা অর্থ দরিদ্রদের সাহায্যের জন্য রাখবেন ভার্গিস। তিনি বলেছেন, লটারি জিতে বরাত খুললেও নিজের জীবনের ফেলে আসা সময়টা তো আর ভুলতে পারবেন না। তাই দরিদ্রদের পাশে দাঁড়াতে চান তিনি। এর আগে জানুয়ারিতে সংযুক্ত আরব আমিরশাহীতে কেরলেরই এক বাসিন্দা ১২ মিলিয়ন দিরহাম লটারিতে জিতেছিলেন। গত অক্টোবরে আবু ধাবির মেগা রাফেল ড্রতে যে ১০ জন ১ মিলিয়ন দিরহাম লটারি জিতেছেন, তাঁদের মধ্যে রয়েছেন ৮ ভারতীয়। গত অগস্টে সংযুক্ত আরব আমিরশাহীতে ৫ মিলিয়ন দিরহামের লটারি জিতেছিলেন এক ভারতীয়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jitendra Tiwari : 'সব কালেকশন মাস্টার হয়ে গেছে'... নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
Road Accident : পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
Sonam Wangchuk: অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
Weather : সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি

ভিডিও

CJP Protest | পুলিশের ধরপাকড় অগ্রাহ্য করেই সংসদ ভবনের সামনে আন্দোলনকারীদের বিক্ষোভ
Delhi CJP Protest: দিল্লিতে ধুন্ধুমার | বিক্ষোভ ঠেকাতে রাজধানী জুড়ে ১৬৩ ধারা পুলিশের
Madan Mitra:
Delhi CJP Protest: সোনম ওয়াংচুকের ডাকে ককরোচ জনতা পার্টির সংসদ অভিযান ঘিরে ধুন্ধুমার | ABP Ananda
Suvendu Adhikari | ''আপনার লজ্জা লাগে না? মমতাকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর | MAmata Banerjee | 21 July

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jitendra Tiwari : 'সব কালেকশন মাস্টার হয়ে গেছে'... নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
Road Accident : পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
Sonam Wangchuk: অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
Weather : সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
National Film Awards 2026: কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
Baba Vanga : ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
Embed widget