এক্সপ্লোর

ক্যালিফর্নিয়ায় গাড়ি ছিনতাই রুখতে গিয়ে দুষ্কৃতীর গুলিতে নিহত ভারতীয়, দুঃখপ্রকাশ সুষমার

নয়াদিল্লি: মার্কিন মুলুকে দুষ্কৃতীর গুলিতে মৃত্যু হল এক ভারতীয় নাগরিকের।

জানা গিয়েছে, শনিবার সকালে ক্যালিফর্নিয়ার মিলপিটাসে ওই ব্যক্তিকে গুলি করে মারা হয়। পুলিশের জানায়, আততায়ী গাড়ি ছিনতাইকারী। তাকে গ্রেফতার করা হয়েছে বলে সোমবার দাবি করেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ।

জানা গিয়েছে, আদতে তেলঙ্গনার বাসিন্দা বছর ছাব্বিশের ওই ব্যক্তির নাম মামিদালা ভামসী চন্দর রেড্ডি। স্থানীয় একটি দোকানে পার্টটাইম কাজ সেরে যখন তিনি বাড়ি ফিরছিলেন, তখনই ঘটনা ঘটে।

নিহতের বাবা বলেন, ভামসীর বন্ধুরা প্রথমে আমাকে ফোন করে জানান, ছেলের খোঁজ মিলছে না। পরে তাঁরা আবার ফোন করে ঘটনার কথা জানান।

বন্ধুরা আরও জানান, ভামসী যে অ্যাপার্টমেন্টে থাকতেন, সেখানে গ্যারেজে এক মহিলার গাড়ি ছিনতাই করতে এসেছিল এক দুষ্কৃতী। মহিলা বাধা দিলে, দুষ্কৃতী তাঁর মাথায় বন্দুক ঠেকায়।

এই অবস্থায়, মহিলাকে সাহায্য করতে এগিয়ে গেলে, ওই ছিনতাইকারী ভামসীকে খুব কাছ থেকে গুলি করে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।

এই ঘটনার খবর প্রকাশ  পেতেই নড়েচড়ে বসে ভারতীয় বিদেশমন্ত্রক। এদিন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ টুইটারে ভামসীর মৃত্যুতে শোকপ্রকাশ করেন। তিনি লেখেন, তরুণ ভামসী মামিডালার মৃত্যুতে শোকাহত। তাঁর পরিবারকে সমবেদনা।

https://twitter.com/SushmaSwaraj/status/831046204829995008 https://twitter.com/SushmaSwaraj/status/831047129560817664

তিনি যোগ করেন, সান ফ্রান্সিসকোর ভারতীয় কনস্যুলেট থেকে তিনি রিপোর্ট পেয়েছেন।  এরপরই বিদেশমন্ত্রী জানান,  ভামসীর আততায়ী এক মাদকাসক্ত। তাকে গ্রেফতার করা হয়েছে। ভামসীর পরিবারকে সমস্ত রকম সহায়তারও আশ্বাস দেন মন্ত্রী।

https://twitter.com/SushmaSwaraj/status/831047987195285504

জানা গিয়েছে, ২০১৩ সালে মার্কিন মুলুকে গিয়েছিলেন ভামসী। সিলিকন ভ্যালি বিশ্ববিদ্যালয় থেকে তিনি মাস্টার অফ সায়েন্স (এমএস) করেছিলেন।

ভামসীর বাবার আক্ষেপ, তথ্যপ্রযুক্তিতে ডিগ্রি থাকা সত্ত্বেও, সেখানে স্থায়ী চাকরি ছিল না ছেলের। তিনি ছেলেকে বহুদিন ধরেই বলছিলেন, মার্কিন মুলুক ছেড়ে এখানে এসে চাকরি করতে। কিন্তু, তার আগেই সব শেষ...

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Bashar Al-Assad Sentenced to Death: মৃত্যুদণ্ডের সাজা সিরিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে, রাশিয়া পালিয়ে গিয়েও হল না রক্ষে, কিন্তু ফেরানো যাবে কি?
মৃত্যুদণ্ডের সাজা সিরিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে, রাশিয়া পালিয়ে গিয়েও হল না রক্ষে, কিন্তু ফেরানো যাবে কি?
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Abhijeet on Devendra : 'উনি সত্যিকারের নায়ক, ওঁর সাহসকে স্যালুট', ছাত্রনেতা দেবেন্দ্রর পাশে অভিজিৎ, গর্জে উঠলেন পুলিশের বিরুদ্ধে
'উনি সত্যিকারের নায়ক, ওঁর সাহসকে স্যালুট', ছাত্রনেতা দেবেন্দ্রর পাশে অভিজিৎ, গর্জে উঠলেন পুলিশের বিরুদ্ধে

ভিডিও

SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য
PSC Job: রাজ্য সরকারের প্রায় ১৮ হাজার শূন্য পদে দ্রুত নিয়োগ, জানাল PSC
Bangladesh News: তারেকের সঙ্গে বৈঠকে বাংলাদেশে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
Uluberia Municipality: উলুবেড়িয়া পুরসভায় ভাঙন, পদত্যাগ চেয়ারম্যানের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget