এক্সপ্লোর

আইনি প্রক্রিয়া শেষ হলেই উজমাকে পাঠিয়ে দেওয়া হবে ভারতে, জানাল পাকিস্তান বিদেশমন্ত্রক

ইসলামাবাদ: পাকিস্তানি স্বামীর বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ তোলা দিল্লির মেয়ে উজমাকে যাবতীয় আইনি প্রক্রিয়া শেষ হলেই ভারতে পাঠিয়ে দেওয়া হবে বলে জানাল পাকিস্তানের বিদেশমন্ত্রক। তাঁকে বন্দুকের নল ঠেকিয়ে তাহির আলি নামে ওই পাকিস্তানিকে বিয়ে করতে বাধ্য করা হয়েছে বলে দাবি উজমার। সূত্রকে উদ্ধৃত করে পাক সংবাদ চ্যানেল জিও টিভি জানিয়েছে, উজমার ম্যাজিস্ট্রেটের সামনে দেওয়া বয়ানের প্রতিলিপি ও অন্যান্য প্রাসঙ্গিক নথিপত্র পাক বিদেশমন্ত্রকে পাঠিয়েছে ভারতীয় হাইকমিশন। পাক বিদেশমন্ত্রক এ ব্যাপারে সহযোগিতা করছে। পাক কর্তৃপক্ষ জানিয়েছে, বিষয়টি আদালতের বিচারাধীন, আইনি প্রক্রিয়া চুকে গেলেই ওই মহিলা তাঁর ভ্রমণ সংক্রান্ত নথি পেয়ে যাবেন। গতকালই ইসলামাবাদের আদালতে পাকিস্তানি স্বামীর বিরুদ্ধে হেনস্থা, ভয় দেখানোর অভিযোগ দায়ের করেন উজমা। ম্যাজিস্ট্রেট হায়দর আলি শা-র সামনে নিজের বয়ানও নথিভুক্ত করেন। ম্যাজিস্ট্রেটকে উজমা জানান, বিয়ের জন্য নয়, তিনি পাকিস্তান এসেছিলেন আত্মীয়স্বজনদের সঙ্গে দেখা করতে। কিন্তু তাঁকে বন্দুকের ভয় দেখিয়ে বিয়ে করতে বাধ্য করা হয়, অভিবাসন সংক্রান্ত নথিপত্রও কেড়ে নেওয়া হয়। স্বামী তাঁর ওপর যৌন অত্যাচার, হিংসা চালাচ্ছেন বলেও অভিযোগ করেন উজমা। বিয়ের পর তিনি জানতে পারেন, তাহির বিবাহিত। আদালত ১১ জুলাই পর্যন্ত শুনানি স্থগিত রেখে তাহিরকে পরবর্তী শুনানির দিন হাজিরা দিতে বলেছে। তাহির-উজমার বিয়ে দেওয়া মৌলবী হুমায়ুন খানকেও হাজিরার নোটিস পাঠিয়েছে আদালত। মৌলবীর অবশ্য দাবি, তিনি উজমার কাছে জানতে চেয়েছিলেন, নিজের ইচ্ছায় তিনি বিয়ে করছেন কিনা, উজমা সম্মতিসূচক প্রতিক্রিয়াই দিয়েছিলেন। তাহির ৫ মে থানায় জমা দেওয়া আবেদনে জানান, উজমার ভাই তাঁদের ভারতে মধুচন্দ্রিমা কাটাতে যাওয়ার জন্য ডেকেছেন, তাই তাঁরা ভারতীয় হাই কমিশনে যান। তিনি বাইরে দাঁড়িয়েছিলেন, উজমা ভিতরে যান, কিন্তু আর ফেরেননি। উজমাকে তাঁর ইচ্ছার বিরুদ্ধে হাই কমিশনে আটকে রাখা হয়েছে বলে দাবি করে তাহির পুলিশকে বলেন, স্ত্রীকে উদ্ধার করতে তাদের সাহায্য চান তিনি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Monkey with Orange Lips: নতুন প্রজাতির বানরের সন্ধান মিলল, কমলা ঠোঁট, ঝাড়ুর মতো লেজ, বদলে যাবে বিবর্তনের ধারণাই?
নতুন প্রজাতির বানরের সন্ধান মিলল, কমলা ঠোঁট, ঝাড়ুর মতো লেজ, বদলে যাবে বিবর্তনের ধারণাই?
Earthquake News: তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল নিউজিল্যান্ড, এক মিনিট ধরে কাঁপল মাটি, জারি হল সুনামি সতর্কতাও
তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল নিউজিল্যান্ড, এক মিনিট ধরে কাঁপল মাটি, জারি হল সুনামি সতর্কতাও
Bangladesh News: হাসিনাকে দেশে ফিরতে আহ্বান বাংলাদেশের, মৃত্যুদণ্ডের রায় কি বদলাবে? তারেক রহমানের উপদেষ্টা বললেন…
হাসিনাকে দেশে ফিরতে আহ্বান বাংলাদেশের, মৃত্যুদণ্ডের রায় কি বদলাবে? তারেক রহমানের উপদেষ্টা বললেন…
Pakistan Team : 'শোয়েব আখতার স্বীকার করেছিলেন, পুরো পাকিস্তান দলটাই এখানে মাদক পাচার করেছে', চাঞ্চল্যকর অভিযোগ
'শোয়েব আখতার স্বীকার করেছিলেন, পুরো পাকিস্তান দলটাই এখানে মাদক পাচার করেছে', চাঞ্চল্যকর অভিযোগ

ভিডিও

Madan Mitra: 'কালীঘাট-তৃণমূল'-এর কর্মসূচিতে হঠাৎ হাজির হন 'ঋতব্রত-তৃণমূল'-এ যোগদানকারী কামারহাটির বিধায়ক
TMC News : ২১ জুলাইয়ের আগে আরও খালি 'কালীঘাট-তৃণমূল', এবার 'ঋতব্রত তৃণমূলে' গেলেন তাপস চট্টোপাধ্য়ায়ও
TMC News: একুশে জুলাইয়ের আগে আরও ফাঁকা 'কালীঘাট-তৃণমূল'
Haldia News : হলদিয়ায় বন্দর স্টেশনের অদূরে লাইনচ্যুত মালগাড়ির ৪টি বগি
Suvendu Adhikari:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Messi With Yamal: ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
8th Pay Commission : ডিএ, বেতন বৃদ্ধি, ভাতা বাড়বে কতটা ? অষ্টম বেতন কমিশনে আসতে পারে কী কী বদল ?
ডিএ, বেতন বৃদ্ধি, ভাতা বাড়বে কতটা ? অষ্টম বেতন কমিশনে আসতে পারে কী কী বদল ?
Kajol at Kolkata: শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
EPFO Interest: প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?
প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
School Bus Accident : মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
CM Suvendu Adhikari :“ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বলব, এসে দেখে যাবেন, হেলিকপ্টার পাঠাবো..”, কোন প্রসঙ্গে বললেন শুভেন্দু অধিকারী ?
“ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বলব, এসে দেখে যাবেন, হেলিকপ্টার পাঠাবো..”, কোন প্রসঙ্গে বললেন শুভেন্দু অধিকারী ?
Accident : ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
Embed widget