এক্সপ্লোর

স্ত্রীর সঙ্গে দেখা করতে চেয়ে আদালতে আবেদন উজমার স্বামীর

ইসলামাবাদ: স্ত্রীর সঙ্গে সাক্ষাতের আবেদন করে পাক হাইকোর্টের দ্বারস্থ হলেন ভারতীয় মহিলার পাকিস্তানি স্বামী।

অভিযোগকারিনী উজমার অভিযোগ, তাঁকে বন্দুকের ভয় দেখিয়ে জোর করে বিয়ে দেওয়া হয়। এমনকী, তিনি স্বামী তাহির আলির বিরুদ্ধে যৌন হেনস্থারও অভিযোগ করেন। এই প্রসঙ্গে, তাহিরের সাফাই, তিনি স্ত্রীর সঙ্গে সকল ‘ভুল বোঝাবুঝি’ মিটিয়ে নিতে চান।

উজমার অভিযোগ, তাহিরের পরিবার তাঁর সমস্ত নথি বাজেয়াপ্ত করে রেখে দিয়েছে। কোনওমতে সেখান থেকে পালিয়ে উজমা ইসলামাবাদে ভারতীয় হাইকমিশনে আশ্রয় নেন। উজমা জানিয়ে দিয়েছেন, ভারতে ফেরত না যাওয়া পর্যন্ত তিনি সেখানেই থাকবেন।

অন্যদিকে, আদালতে তাহির দাবি করেন, তাঁর স্ত্রীকে জোর করে আটকে রাখা হয়েছে। জানান, তিনি উজমাকে ভালবাসেন। তাঁদের দাম্পত্য জীবন আনন্দময় ছিল। তাঁরা শান্তিতে জীবনযাপন করছিলেন।

তাহিরের আরও দাবি, উজমার ভাই ওয়াসিম এসেই তাঁদের জীবন বিষময় করে তোলেন। ওয়াসিমের জন্যই তাঁদের মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছে বলেও দাবি করেন তাহির। তিনি যোগ করেনস স্ত্রীর সঙ্গে সব ভুল বোঝাবুঝি মেটাতে চান।

এর জন্য উজমার সঙ্গে কোনও খোলামেলা পরিবেশে দেখা করতে চেয়ে আদালতে আবেদন করেন তাহির। সঙ্গে এ-ও জানান, সব আইনি প্রক্রিয়া না মেটা পর্যন্ত আদালত যেন উজমাকে পাকিস্তান ছাড়ার অনুমতি না দেয়।

গত ৮ মে, পাকিস্তানের একটি আদালতে তাহিরের বিরুদ্ধে অভি্যোগ দায়ের করেছিলেন নয়াদিল্লির বাসিন্দা উজমা। ম্যাজিস্ট্রেটের সামনে দেওয়া বয়ানে তিনি দাবি করেছিলেন, তিনি আত্মীয়র সঙ্গে দেখা করতে পাকিস্তানে এসেছিলেন। তাহিরকে বিয়ে করতে নয়। তাঁর দাবি, তাঁর থেকে সমস্ত কাগজপত্র ছিনিয়ে জোর করে বন্দুক ঠেকিয়ে বিয়ে করতে বাধ্য করা হয়।

বিয়ের পর থেকেই, তাঁর ওপর যৌন ও শারীরিক অত্যাচারও চালানো হয় বলে দাবি করেন ২০ বছরের তরুণী। উজমা এ-ও জানান, তিনি জানতেন না, তাহির আগে থেকে বিবাহিত এবং তাঁর চার সন্তান রয়েছে।

যদিও, এদিন আদালতে তাঁর পাল্টা হলফনামায় সব অভিযোগ খারিজ করেন তাহির। তাঁর পাল্টা দাবি, উজমা তাঁকেই বিয়ে করতে এসেছিলেন। জানান, গত ৩ মে জেলা আদালতে সাক্ষীর উপস্থিতিতে তাঁদের বিয়ে হয়।

তাহির এ-ও দাবি করেন, তিনি উজমাকে তাঁর পরিবার সম্পর্কে সবকিছুই জানিয়েছিলেন। তাহির জানান, তিনি যে পরিবার ছেড়ে পাহাড়ে থাকেন, সে কথাও উজমাকে জানিয়েছিলেন। আগামী সোমবার আদালতে শুনানি।

এই ঘটনা দুদেশেই সকলের দৃষ্টি আকর্ষণ করেছে। গতকালই পাক প্রধানমন্ত্রীর বিদেশ বিষয়ক উপদেষ্টা সরতাজ আজিজ জানান, আইনি প্রক্রিয়া মিটলেই উজমাকে ভারতে ফেরত পাঠানো হবে। অন্যদিকে, বিদেশমন্ত্রকের মুখপাত্র গোপাল বাগলে জানান, উজমা হাই-কমিশনের মধ্যে খুশিতেই আছেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Abhijeet on Devendra : 'উনি সত্যিকারের নায়ক, ওঁর সাহসকে স্যালুট', ছাত্রনেতা দেবেন্দ্রর পাশে অভিজিৎ, গর্জে উঠলেন পুলিশের বিরুদ্ধে
'উনি সত্যিকারের নায়ক, ওঁর সাহসকে স্যালুট', ছাত্রনেতা দেবেন্দ্রর পাশে অভিজিৎ, গর্জে উঠলেন পুলিশের বিরুদ্ধে
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Earthquake: তীব্র ভূমিকম্প, রিখটার স্কেলে মাত্রা ৭.৪, অন্তত ১১১ জনের মৃত্যু, ভয়াবহ অবস্থা
তীব্র ভূমিকম্প, রিখটার স্কেলে মাত্রা ৭.৪, অন্তত ১১১ জনের মৃত্যু, ভয়াবহ অবস্থা

ভিডিও

Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
BJP Government: আগামী ১৬ অগাস্ট থেকে রাজ্যে চালু হচ্ছে আয়ুষ্মান ভারত প্রকল্প' | ABP Ananda Live
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬)পর্ব ২: বিধানসভায় কুণালের ডাকা বিক্ষোভে হাজির ঋতব্রত-শিবিরের ৩ বিধায়ক
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬) পর্ব ১: মমতার গাড়িতে হামলা নিয়ে চাপানউতোরের মধ্যেই হালিশহরে মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Embed widget