Earthquake: তীব্র ভূমিকম্প, রিখটার স্কেলে মাত্রা ৭.৪, অন্তত ১১১ জনের মৃত্যু, ভয়াবহ অবস্থা
Earthquake News: ভেঙে পড়েছে অসংখ্য বাড়ি। ধ্বংসস্তূপের নীচে আটকে পড়েছেন অসংখ্য মানুষ। আহত হয়েছেন অনেকেই। চলছে উদ্ধারকাজ।

কলম্বিয়া : পশ্চিম কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্প। রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ৭.৪ । ইতিমধ্যেই ১১১ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে আন্তর্জাতিক সংবাদ সংস্থা Associated Press সূত্রে। ভেঙে পড়েছে অসংখ্য বাড়ি। ধ্বংসস্তূপের নীচে আটকে পড়েছেন অসংখ্য মানুষ। আহত হয়েছেন অনেকেই। চলছে উদ্ধারকাজ।
News Alert! At least 47 dead and more trapped below buildings after powerful earthquake shakes Colombia, reports AP. pic.twitter.com/TgQ0Zn9xFc
— Press Trust of India (@PTI_News) August 10, 2026
জানা গিয়েছে, এই ভূমিকম্পের এপিসেন্টার San Jose del Palmar এলাকায়। এই স্থান বোগোটা থেকে ৪০০ কিলোমিটার পশ্চিমে চোকো অঞ্চলের প্রায় ৪,৮০০ লোকের একটি জনপদ। US Geological Survey অনুসারে, ভূমিকম্পটি ভূপৃষ্ঠের ১০৭ কিলোমিটার গভীরে আঘাত হেনেছে। অর্থাৎ মাটির ১০৭ কিলোমিটার গভীরে প্রথম কম্পন অনুভূত হয়েছে। কলম্বিয়ার প্রতিবেশী দেশ ইকুয়েডরেও এই ভূমিকম্প অনুভূত হয়েছে।
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
VIDEO | Bogota, Colombia: At least 47 dead and several feared trapped below buildings after powerful earthquake shakes Colombia.
— Press Trust of India (@PTI_News) August 10, 2026
(Source: AFP/PTI)
(Full video available on PTI Videos - https://t.co/n147TvrpG7) pic.twitter.com/z7KkV7xjPI
মধ্য এবং পশ্চিম কলম্বিয়ায় হাল্কা কম্পন পরিচিত বিষয়। তবে রিখটার স্কেলে ৬.০- র বেশি তীব্রতা যুক্ত ভূমিকম্প অনুভূত হওয়ার মতো ঘটনা এখানে বেশি দেখা যায় না। Armenia শহরে ৬.২ তীব্রতার একটি ভূমিকম্পের জেরে প্রায় ১১০০ লোকের মৃত্যু হয়েছিল। কলম্বিয়ার এবারের ভূমিকম্পের জেরে মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে Pereira, Cali, Quibdo - এই তিন শহর। ভেঙে গিয়েছে অসংখ্য বাড়ি, বহুতল। সেই ধ্বংসস্তূপের নীচে আটকে পড়েছেন প্রচুর মানুষ। Manizales- এই শহরে ভেঙে গিয়েছে একটি ক্যাথিড্রালের একটা বড় টাওয়ার। ভূমিকম্পের জেরে কলম্বিয়ায় যে সাংঘাতিক ক্ষয়ক্ষতি হয়েছে তার অনেক ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।
'তোলাবাজের সঙ্গে বৈঠক কেন?', মন্ত্রীকে দেখেই অগ্নিশর্মা বিজেপি কর্মী, প্রকাশ্যেই ছুড়লেন প্রশ্ন
কিছুদিন আগেই জাপানে ভয়ঙ্কর ভূমিকম্প হয়েছে। জাপানের কুমামোতো অঞ্চলে ভয়াবহ ভূমিকম্প হয়েছে কয়েক সপ্তাহ আগে। এই ভূমিকম্পের জেরে সুনামি অ্যালার্টও জারি হয় জাপানে।






















