এক্সপ্লোর

ভারত ও পাকিস্তানের মধ্যে সিন্ধু জলচুক্তি বিতর্কে মধ্যস্থতা নয়, ইঙ্গিত আমেরিকার

ওয়াশিংটন: ভারত ও পাকিস্তানের সিন্ধু জলচুক্তি নিয়ে বিতর্কে মধ্যস্থতাকারীর ভূমিকা নেবে না আমেরিকা। মার্কিন বিদেশমন্ত্রক এমনই ইঙ্গিত দিল। এ ব্যাপারে পাকিস্তানের পক্ষ থেকে যে দাবি করা হয়েছে তাতে সায় দিলেন না মার্কিন বিদেশ দফতরের মুখপাত্র জন কিরবি। পাকিস্তানের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে, মার্কিন বিদেশ সচিব জন কেরি সিন্ধু জল চুক্তি সংক্রান্ত বিবাদে দুই প্রতিবেশী দেশের মধ্যে মধ্যস্থতার প্রস্তাব দেওয়া দিয়েছেন। এ সংক্রান্ত এক প্রশ্নের উত্তরে কিরবি বলেছেন, ভারত ও পাকিস্তানকে মতপার্থক্যের বিষয়গুলি নিজেদের মধ্যে মিটিয়ে নেওয়ার জন্য আমেরিকা উত্সাহিত দেবে। কিরবি জানিয়েছেন, কেরি গত বৃহস্পতিবার পাকিস্তানের অর্থমন্ত্রী মহম্মদ ইশাক দারের সঙ্গে কথা বলেছিলেন।যদিও তাঁদের মধ্যে কী কথা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি। পাক অর্থমন্ত্রক গত শুক্রবার এই আলোচনা সম্পর্কে নিজেদের বিবৃতি প্রকাশ করে। কেরি সিন্ধু জলচুক্তি সংক্রান্ত বিতর্কে কেরি ভারতীয় আধিকারিকদের সঙ্গে আলোচনা করেছেন কিনা, এই প্রশ্নের উত্তরে কিরবি বলেছেন, বিভিন্ন বিষয়ে ওয়াশিংটন ভারতীয় ও পাক সরকারের সঙ্গে যোগাযোগ রেখে চলে। মার্কিন বিদেশ বিভাগের মুখপাত্র কিরবি বলেছেন, গত ৫০ ধরে ভারত ও পাকিস্তানের মধ্যে শান্তিপূর্ণ সহযোগিতার মডেল সিন্ধু জলচুক্তি। অতীতের মতো এখনও আমেরিকা যে কোনও মতপার্থক্য আলোচনার মাধ্যমে নিষ্পত্তির জন্য ভারত ও পাকিস্তানকে উত্সাহিত করছে। পাক অর্থমন্ত্রক জানিয়েছে, কেরি দারকে ফোন করেছিলেন। পাক সংবাদমাধ্যমে অর্থমন্ত্রকের বিবৃতি উল্লেখ করে দাবি করা হয়, আমেরিকা সিন্ধু জলচুক্তি নিয়ে মধ্যস্থতার করতে চলেছে। পাক অর্থমন্ত্রকের বিবৃতিতে বলা হয়, দার কেরিকে বলেন যে, সিন্ধু জলচুক্তি একটি আন্তর্জাতিক দায়বদ্ধতা এবং ভারত যাতে তা মান্য করে তা নিশ্চিত করার দায়িত্ব বিশ্ব ব্যাঙ্কের। বিবৃতিতে আরও দাবি করা হয়, কেরি দারকে বলেন যে, বিশ্ব ব্যাঙ্কের প্রেসিডেন্ট সম্প্রতি সিন্ধু জলচুক্তি নিয়ে ভারতের বিরুদ্ধে পাকিস্তানের অভিযোগ সম্পর্কে তাঁকে অবহিত করেছেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Asim Munir: ফের কি সেনা অভ্যুত্থান ঘটতে চলেছে পাকিস্তানে? শেহবাজ শরিফকে সরিয়ে সর্বেসর্বা হয়ে উঠবেন আসিম মুনির?
ফের কি সেনা অভ্যুত্থান ঘটতে চলেছে পাকিস্তানে? শেহবাজ শরিফকে সরিয়ে সর্বেসর্বা হয়ে উঠবেন আসিম মুনির?
US India Relations: ভারতকে শাস্তি দেওয়ার ভাবনা? ১০০ শতাংশ শুল্ক চাপাবেন ট্রাম্প? বিল পাস হল আমেরিকার সেনেটে
ভারতকে শাস্তি দেওয়ার ভাবনা? ১০০ শতাংশ শুল্ক চাপাবেন ট্রাম্প? বিল পাস হল আমেরিকার সেনেটে
Bank of America : কর্মীদের ওজন কমাতে ২৩৫৭ কোটি টাকা খরচ করল এই ব্যাঙ্ক, বেতন কত দেয় ?
কর্মীদের ওজন কমাতে ২৩৫৭ কোটি টাকা খরচ করল এই ব্যাঙ্ক, বেতন কত দেয় ?
Donald Trump News: যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু

ভিডিও

App Cab Panic Button | গাড়িতে এটি লাগানো বাধ্যতামূলক ঘোষণা করেছে সুপ্রিম কোর্ট | ABP ANANDA LIVE
Lublur Prithibi | কমিকস শিল্পের অস্কার 'আইসনার অ্যাওয়ার্ড'-এর জন্য মনোনীত হয়েছেন গ্রাফিক নভেল 'লুবলুর পৃথিবীর' লেখক চার্বাক দীপ্ত
Naktala Shilpi Astha | দেখতে দেখতে ১৭ বছর। শিল্পীদের বিশেষ প্রয়োজনে পাশে খুঁটির মতো দাঁড়িয়ে রয়েছে 'নাকতলা শিল্পী আস্থা'
Saltlake - D'CosMedics | এবার সল্টলেকেও ডি-কসমেডিক্স। উদ্বোধন করলেন অভিনেতা জিৎ
Swasthya Bhawan | ফেরানোর যাবে না Thalassemia রোগীদের, রক্তপাচার বিতর্কের মাঝে নির্দেশ স্বাস্থ্যভবনের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Shani Panvati 2027: সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Embed widget