এক্সপ্লোর

এখনই কার্যকর হচ্ছে না কুলভূষণের মৃত্যুদণ্ড, জানাল পাকিস্তান

ইসলামাবাদ: স্ত্রী, মায়ের সঙ্গে আসন্ন সাক্ষাতের পরই পাকিস্তানে চরবৃত্তি, নাশকতায় যুক্ত থাকার অভিযোগে পাক সেনা আদালতে দোষী সাব্যস্ত, মৃত্যুদণ্ডের সাজাপ্রাপ্ত প্রাক্তন ভারতীয় নৌসেনা অফিসার কুলভূষণ যাদবের শাস্তি কার্যকর করা হতে পারে, এহেন জল্পনা খারিজ করলেন পাক বিদেশমন্ত্রকের মুখপাত্র ডঃ মহম্মদ ফয়সল। সাংবাদিকদের তিনি বলেন, সবাইকে আশ্বস্ত করতে বলছি, কমান্ডার যাদবের মৃত্যুদণ্ড এখনই কার্যকর হওয়ার কোনও বিপদ নেই। তাঁর প্রাণভিক্ষার আবেদনের ওপর এখনও সিদ্ধান্ত গৃহীত হয়নি। 'ইসলামের ঐতিহ্য মেনে একেবারে মানবিকতার' কারণেই পাকিস্তান কুলভূষণ যাদবের স্ত্রী, মাকে তাঁর সঙ্গে দেখা করার অনুমতি দিয়েছে বলে জানান তিনি। ফয়সল বলেন, পাকিস্তান দুজন মহিলাকেই ভিসা দিয়েছে। বিদেশমন্ত্রকে হবে ওঁদের সাক্ষাত্কার। ইসলামাবাদের ভারতীয় হাইকমিশনের এক কূটনীতিককেও কুলভূষণের সঙ্গে তাঁর মা, স্ত্রীর সাক্ষাতের সময় সেখানে থাকার অনুমতি দেওয়া হবে। ফয়সল এও বলেন, কমান্ডার যাদবের মা, স্ত্রীকে মিডিয়ার সঙ্গে কথা বলতে দিতেও রাজি পাকিস্তান। এ ব্যাপারে ভারতের বক্তব্য জানার অপেক্ষা করছি আমরা। কুলভূষণের গত এপ্রিলে মৃত্যুদণ্ডের সাজা ঘোষিত হওয়ার পর ভারত আন্তর্জাতিক ন্যয়বিচার আদালতে যায় ভারত। সেই আদালত জানিয়ে দেয়, তারা চূড়ান্ত রায় ঘোষণা না করা পর্যন্ত কুলভূষণের সাজা কার্যকর করা যাবে না। চরদের ক্ষেত্রে প্রযোজ্য নয়, যুক্তি দেখিয়ে পাকিস্তান লাগাতার কুলভূষণের সঙ্গে দূতাবাসের যোগাযোগের অনুমতি দিতে ভারতের আর্জি খারিজ করে। তবে ভারতের দাবি, কুলভূষণ মোটেই চর নন, তিনি ব্যবসার সূত্রে ইরানে ছিলেন, সেখান থেকে তাঁকে অপহরণ করা হয়েছে।

সেরা শিরোনাম

Jensen Huang: চিনা স্পাইয়ের প্রেমের ফাঁদে? সর্বস্ব খোয়াবেন Nvidia কর্তা? ৪৪ লক্ষ কোটি টাকা মুছে গেল বাজার থেকে
চিনা স্পাইয়ের প্রেমের ফাঁদে? সর্বস্ব খোয়াবেন Nvidia কর্তা? ৪৪ লক্ষ কোটি টাকা মুছে গেল বাজার থেকে
Animal Intelligence: পুরুষ গাধা ও ষাঁড়ের বিরল সম্পর্ক! ভিন্ন প্রজাতির মধ্যে সমপ্রেম কি সম্ভব? হতবাক বিজ্ঞানীরা
পুরুষ গাধা ও ষাঁড়ের বিরল সম্পর্ক! ভিন্ন প্রজাতির মধ্যে সমপ্রেম কি সম্ভব? হতবাক বিজ্ঞানীরা
Iran War Compensation: ইরান-যুদ্ধ থেকে হাত তুলে নিলেন ট্রাম্প? এবার ক্ষতিপূরণ দাবি করলেন, আমেরিকাকে ৪.৪১ লক্ষ কোটি টাকা মেটাবে কে?
ইরান-যুদ্ধ থেকে হাত তুলে নিলেন ট্রাম্প? এবার ক্ষতিপূরণ দাবি করলেন, আমেরিকাকে ৪.৪১ লক্ষ কোটি টাকা মেটাবে কে?
Sheikh Hasina : ডিসেম্বরে বাংলাদেশ ফেরার পরিকল্পনার পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হাসিনার
ডিসেম্বরে বাংলাদেশ ফেরার পরিকল্পনার পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হাসিনার

ভিডিও

CM Suvendu Adhikari: মেচেদায় ISKCON মন্দিরে মুখ্যমন্ত্রী, করলেন গো-সেবা, দিলেন পুজো, বাজালেন খোল
Abhishek Banerjee Kalighat News: ধৃত ৩ জনকে নিয়ে কালীঘাটের ঘটনার পুনর্নির্মাণ করল পুলিশ | ABP
CM Suvendu Adhikari: Abhishek Banerjee-র জন্মদিনের সেলিব্রেশনে ধুন্ধুমার, ফের আক্রমণে মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari:
Kunal Ghosh:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget