এক্সপ্লোর

সোমবার রাষ্ট্রপুঞ্জে পাকিস্তানকে আক্রমণ করে ভাষণ দেবেন বিদেশমন্ত্রী, অপেক্ষায় গোটা দেশ

নিউ ইয়র্ক: সোমবার রাষ্ট্রপুঞ্জের সাধারণ অধিবেশনে বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের বক্তৃতার অপেক্ষায় দেশবাসী। এই মঞ্চ থেকে সুষমা পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের বক্তৃতার মুখের মত জবাব দেবেন বলে খবর। সুষমার ভাষণের সিংহভাগ জুড়ে থাকবে উরি সেনাছাউনি সন্ত্রাস। পাকিস্তানের ভালমানুষির মুখোশ খুলে দিয়ে তিনি আন্তর্জাতিক মহলের কাছে আর্জি জানাবেন, তাদের ‘সন্ত্রাসবাদী রাষ্ট্র’ আখ্যা দিতে। কোঝিকোড়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাষণের পর বিদেশমন্ত্রীর কাজ, দিল্লির সেই অবস্থানকে আন্তর্জাতিক জগতের সামনে তুলে ধরা। প্রধানমন্ত্রী তাঁর ভাষণে পাকিস্তানকে সন্ত্রাসের মদতদাতা হিসেবে কঠোর আক্রমণ করেন, সন্ত্রাসবাদী রাষ্ট্র হিসেবে তাদের বিচ্ছিন্ন করে দেওয়ারও হুমকি দেন। পাকিস্তানের প্রতি এবার দিল্লির রাষ্ট্রপুঞ্জের অত্যন্ত গুরুত্বপূর্ণ মঞ্চে হামলা শানানোর কথা। এর আগে রাষ্ট্রপুঞ্জে নিজের বক্তৃতায় পাক প্রধানমন্ত্রী মৃত হিজবুল জঙ্গি বুরহান ওয়ানিকে ‘তরুণ নেতা’ আখ্যা দেন। সুষমা সেই বয়ানের কড়া বিরোধিতা করবেন। রাষ্ট্রপুঞ্জের ভারতীয় মিশন অবশ্য ইতিমধ্যেই উড়িয়ে দিয়েছে শরিফের অভিযোগ। পাকিস্তানকে সন্ত্রাসের আইভি লিগ আখ্যা দিয়ে তারা বলেছে, প্রাচীন জ্ঞানের কেন্দ্র তক্ষশিলাকে গোটা বিশ্বের সন্ত্রাসবাদীদের মিলনক্ষেত্রে পরিণত করেছে পাকিস্তান। অসামান্য বক্তা সুষমার বয়ানও এমনই তীক্ষ্ণ ও সুনির্দিষ্ট হবে বলে ভারতীয় কূটনৈতিক মহল আশা করছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NASA News: মহাকাশে মেডিক্যাল এমার্জেন্সি, উদ্ধার করা হয়েছিল তড়িঘড়ি, এবার NASA ছাড়লেন মহাকাশচারী, ঠিক কী হয়েছিল, তা নিয়ে রহস্য
মহাকাশে মেডিক্যাল এমার্জেন্সি, উদ্ধার করা হয়েছিল তড়িঘড়ি, এবার NASA ছাড়লেন মহাকাশচারী, ঠিক কী হয়েছিল, তা নিয়ে রহস্য
Strait of Hormuz: হরমুজ় আমেরিকার এলাকা? বড় দাবি ট্রাম্পের, জানালেন, শীঘ্রই ঘোষণা হবে
হরমুজ় আমেরিকার এলাকা? বড় দাবি ট্রাম্পের, জানালেন, শীঘ্রই ঘোষণা হবে
Independence Day 2026 : ১৫ অগাস্ট স্বাধীনতা দিবস উদযাপন করে ভারত, তার একদিন আগেই কেন পালন করে পাকিস্তান ?
১৫ অগাস্ট স্বাধীনতা দিবস উদযাপন করে ভারত, তার একদিন আগেই কেন পালন করে পাকিস্তান ?
BRICS Summit 2026 : বড় আপডেট, ভারতে আসছেন ইরানের প্রেসিডেন্ট; লক্ষ্য এই...
বড় আপডেট, ভারতে আসছেন ইরানের প্রেসিডেন্ট; লক্ষ্য এই...

ভিডিও

Chok Bhanga 6ta: DCR জাল করে হাজার হাজার কোটির জালিয়াতি টুলুর, তল্লাশিতে পুলিশ
Mohua Moitra: কৃষ্ণনগরে সার্কিট হাউসে TMC সাংসদ মহুয়া মৈত্র, বাইরে বিক্ষোভ বিজেপি কর্মীদের
Kunal Ghosh: 'আমার দলের নাম করে পতাকা তোলা হচ্ছে, তাই আমি দাঁড়িয়ে গেছি', বললেন কুণাল ঘোষ
Terrorsit Arrest: পাক জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার পশ্চিমবঙ্গের যুবক
BJP Government: যারা অপরাধী তাঁদের সবার আমি ফাঁসি চাই। জেল হেফাজতে কিছু হবে না:রত্না দেবনাথ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget