এক্সপ্লোর

Longest Car in World: দ্য আমেরিকান ড্রিম: হেলিপ্যাড, সুইমিংপুল. গল্ফ কোর্স, তাক লাগাচ্ছে বিশ্বের দীর্ঘতম গাড়ি

Longest Car in World: গাড়ির মাথায় রয়েছে হেলিপ্যাড। স্টিল দিয়ে তৈরি হয়েছে গাড়ির ছাদ, যা কি না দু’টনের বেশি ওজন বইতে সক্ষম।

নয়াদিল্লি: আগে জৌলুস বুঝি কম ছিল যে নতুন করে ঘষামাজা করতে হল! ‘দ্য আমেরিকান ড্রিম’-এর (American Dreams) নতুন চেহারা নিয়ে এমনই প্রশ্ন ঘুরছে মুখে মুখে। না, কোনও দার্শনিক তত্ত্ব নয়, বিশ্বের দীর্ঘতম গাড়ির (Longest Car in World) নাম ‘দ্য আমেরিকান ড্রিম’। আগে থেকেই গিনেস ওয়র্ল্ড রেকর্ডস-এ নাম ছিল গাড়িটির। এ বার নিজের উচ্চতা যথার্থই আরও বাড়িয়ে নিল সে।

বেশ কিছু রদবদল ঘটিয়ে সম্প্রতি নতুন রূপে গাড়িটিকে সামনে আনা হয়। তাতে বর্তমানে গাড়িটির দৈর্ঘ্য দাঁড়িয়েছে প্রায় ১০০ ফুট। তাতে যাত্রীদের বসার জন্য আরামদায়ক আসন যেমন রয়েছে, তেমনই ঘুমোনোর জন্য ওয়াটারবেড, সুইমিং পুল, ডাইভিং বোর্ড, জাকুজি, বাথটাব এমনকি আকারে ছোট একটি গল্ফ কোর্সও রয়েছে, যাতে একঘেয়ে যাত্রা পথ আরামদায়ক হয়।

শুধু তাই নয়, গাড়ির মাথায় রয়েছে হেলিপ্যাড। স্টিল দিয়ে তৈরি হয়েছে গাড়ির ছাদ, যা কি না দু’টনের বেশি ওজন বইতে সক্ষম। গাড়িটি এতটাই দীর্ঘ যে ভারতের ছয়টি হন্ডা সিটি গাড়ি পর পর দাঁড় করালে তার পরেও কিছুটা জায়গা ফাঁকা থেকে যাবে।

১৯৭৬-এর ক্যাডিলাক এলডোরাডো লিম্যুজিন গাড়িতে এই বিপুল আয়োজনে সুসজ্জিত করা হয়েছে। শুরুতে গাড়িটির দৈর্ঘ্য ছিল ৪০ ফুট। চাকার সংখ্যা ছিল ২৬। গাড়ির সামনে এবং পিছনের অংশে একজোড়া ভি-৮ ইঞ্জিন ছিল। দুই দিক থেকেই গাড়িটি চালানো সম্ভব। দু’টি পৃথক অংশকে জুড়ে গাড়িটি তৈরি করা হয়।গাড়ির মধ্যে রয়েছে ফ্রিজ, টেলিফোন পরিষেবা, এবং একাধিক টেলিভিশন সেট। ৭৫ জন যাত্রী একসঙ্গে গাড়িটিতে চেপে যাত্রা করতে পারবেন।

আরও পড়ুন: Russia Ukraine Conflict: মেলিটোপোল শহরের মেয়রকে 'অপহরণ', কিভে লাগাতার গোলাবর্ষণ রুশ সেনার।Bangla News

একসময় আমেরিকার চলচ্চিত্র জগতে গাড়িটিকে ঘিরে উন্মাদনা ছিল। একাধিক ছবিতে তাই গাড়িটিকে দেখা গিয়েছে। অনেকে গাড়িটি ভাড়াও নিতেন। কিন্তু গাড়ির রক্ষণাবেক্ষণের খরচ, পার্কিংয়ের অসুবিধার কারণে ধীরে ধীরে আগ্রহ কমতে থাকে। পরে মাইক ম্যানিং নামের এক ব্যক্তি গাড়িটি কিনে নতুন করে সাজাতে শুরু করেন। তবে ওই গাডি় রাস্তায় নামানো হবে না। বরং ডেজারল্যান্ড পার্ক কার মিউজিয়ামে সেটি রাখা থাকবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Donald Trump News: যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
Sajeeb Wazed Joy : 'আরও একটা পাকিস্তান হয়ে উঠছে বাংলাদেশ, এখনই থামানো না গেলে বিপদ', সতর্কবার্তা হাসিনা-পুত্রের
'আরও একটা পাকিস্তান হয়ে উঠছে বাংলাদেশ, এখনই থামানো না গেলে বিপদ', সতর্কবার্তা হাসিনা-পুত্রের
Sheikh Hasina : 'পর্দার আড়াল থেকে নির্দেশ', ছাত্র আন্দোলনে 'মাস্টারমাইন্ড'-এর কথা বলে চাঞ্চল্যকর অভিযোগ শেখ হাসিনার
'পর্দার আড়াল থেকে নির্দেশ', ছাত্র আন্দোলনে 'মাস্টারমাইন্ড'-এর কথা বলে চাঞ্চল্যকর অভিযোগ শেখ হাসিনার
West Asia War: পর পর বিস্ফোরণে কেঁপে উঠল দুবাই, ২০ মিনিটে ৭টি, ভিডিও ভাইরাল
পর পর বিস্ফোরণে কেঁপে উঠল দুবাই, ২০ মিনিটে ৭টি, ভিডিও ভাইরাল

ভিডিও

Awas Yojna Scheme | শুধু বাড়ি নয়, কেন্দ্রই দেবে শৌচালয়, করবে বিদ্যুতের ব্যবস্থা, কীভাবে জানেন? শুনুন
CM Suvendu Adhikari on Awas Yojna | শুরু আবাসের দ্বিতীয় কিস্তি বিলি, কতজন উপভোক্তা টাকা পেলেন?
CM Suvendu Adhikari on Awas Yojna | কেন্দ্র সরকারের সঙ্গে TMC-এর যুদ্ধের আমজনতা বঞ্চিত হয়েছিল : মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari on Awas Yojna | ৩০ হাজার কোটি টাকা পেয়েছিল আগের সরকার, খতিয়ান দিলেন মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget